চাল কুমড়া ভাজি রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনার সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের রেসিপি রান্না করতে ও আমার অনেক ভালো লাগে। আজকে আমি রান্না করেছিলাম চাল কুমড়া ভাজি। চাল কুমড়া ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। বেশ অনেকদিন পর আজ চাল কুমড়া ভাজি রান্না করলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে।

20240830_140859.jpg

🥣রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ🥣

কলাম
চাল কুমড়া
পেঁয়াজ কুঁচি
হলুদের গুঁড়া
লবণ
কালো জিরা
কাঁচা মরিচ

🫕 প্রস্তুত প্রণালী 🫕

ধাপ:-১

20240830_122837.jpg

প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি । তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুঁচি এবং কালোজিরা দিয়ে দিয়েছি।

ধাপ:-২

20240830_123111.jpg

পেঁয়াজ কুঁচি হালকা ভাজা হয়ে গেলে আগের থেকে কেঁটে রাখা চাল কুমড়া দিয়ে দিয়েছি।

ধাপ:-৩

20240830_123345.jpg

এবার পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি।

ধাপ:-৪

20240830_123620.jpg

এবার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি।

ধাপ:-৫

20240830_124002.jpg

এবার ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি।

ধাপ:-৬

20240830_140859.jpg

ব্যাস এভাবেই খুব সহজে হয়ে যাবে চাল কুমড়া ভাজি রান্না। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই টেস্টি একটি খাবার রান্না করা যায়। আমার কাছে রান্নাটি খুবই ভালো লাগে। আমার মনে হয় আমার মত আরও অনেকের কাছে এ রান্নার টি ভালো লাগে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসsamsang note 10 lite

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 2 years ago 

ওয়াও আপনি লোভনীয় চাল কুমড়া ভাজীর রেসিপি শেয়ার করেছেন।ছবিগুলো দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি।আপনি ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চাল কুমড়া ভাজি রান্নার রেসিপি বাহ্ মজাদার রেসিপি শেয়ার করেছেন। আমি এভাবে কখনো খাইনি। আপনার মাধ্যমে সম্পুর্ণ ইউনিক একটি রেসিপি শিখে নিলাম। সময় করে বাসায় তৈরি করার চেষ্টা করবো।

 2 years ago 

চালকুমড়া ভাজা আমার ভীষণ পছন্দের। কচি চালকুমড়া ভাজা ভীষণ মজাদার হয় খেতে।ধাপে ধাপে চমৎকার ভাবে চাল কুমড়া ভাজা পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

চাল কুমড়ো খুব সুন্দর ভাবে ভাজি রান্না করেছেন। দেখে অনেক ভালো লেগেছে আমার। খুব সুন্দর হয়েছে ভাজির কার্যক্রম। আশা করি খুবই সুস্বাদু হয়েছে আপনার এই সবজির রেসিপি টা।

 2 years ago 

সহজ ভাবে খুব সুন্দর করে চাল কুমড়ো ভাজি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। আপনার রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন আপনি। তৈরি করা চমৎকার রেসিপি দেখে ভালো লাগলো। আশা করি অনেক অনেক শুভেচ্ছা দিছিল আপনার তৈরি এই রেসিপি। মাঝেমধ্যে এই জাতীয় রেসিপি গুলো বেশ ভালো লাগে আমার।

 2 years ago 

চাল কুমড়া এভাবে কুচি কুচি করে কেটে ভাজি করলে খেতে খুবই মজা লাগে।আজকে আপনার শেয়ার করা চাল কুমড়া ভাজি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ওয়াও আপনি আমার অনেক পছন্দের একটি রেসিপি শেয়ার করছেন আপু। চাল কুমড়ো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই ভাবে ভাজি রান্না করলে আরো বেশি ভালো লাগে। আপনার রেসিপির পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর করে চাল কুমড়ো ভাজি রেসিপি করেছেন। চাল কুমড়ো যেভাবে রান্না করা হয় খেতে বেশ মজাই লাগে। আর এ ধরনের ভাজি রেসিপি দিয়ে গরম রুটি এবং গরম ভাত খেতে বেশ মজা লাগে। খুব মজার চাল কুমড়ো ভাজি রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65893.80
ETH 1926.35
USDT 1.00
SBD 0.38