ঘুরাঘুরি ও খাওয়া দাওয়া।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বেশ কয়েকদিন হল আমি ফরিদপুরে এসেছি। প্রচন্ড শীতের কারণে কোথাও বের হওয়া হচ্ছে না। এদিকে আবার যাওয়ার সময় হয়ে আসছে। আমার বান্ধবীরা বলছে দেখা করবো কবে। এইজন্য শীত উপেক্ষা করে বেরিয়ে গেলাম বান্ধবীর সাথে দেখা করার জন্য। প্রথমেই আমরা চলে এলাম অম্বিকা মেমোরিয়াল হলের সামনে। অম্বিকার ফুচকা খেতে আমার অনেক ভালো লাগে। যেহেতু প্রচন্ড শীত এ কারণে আজ আর ফুচকা খেলাম না। আমরা দুজন খেলাম চটপটি।

IMG-20240114-WA0025.jpg

IMG-20240114-WA0051.jpg

চটপটি খেতে আমার অনেক ভালো লাগে। আমার সব থেকে বেশি ভালো লাগে অম্বিকার চটপটি খেতে। আমি ফরিদপুরে আসলে অম্বিকার চটপটি খেতে যাই। এই শীতের মধ্যে প্রচন্ড ঝাল দিয়ে আমরা দুজন মিলে চটপটি খেলাম।

IMG-20240114-WA0029.jpg

চটপটি খাওয়া শেষ করার পর আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টে। আমার বান্ধবী বললো এই রেস্টুরেন্টটি নতুন হয়েছে। রেস্টুরেন্টে একদম অল্প জায়গার মধ্যে হয়েছে।

IMG-20240114-WA0015.jpg

কিন্তু ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা একটি কম্ব অর্ডার দিলাম। আমরা যাওয়ার পর উনারা নিজেরা খাবার রান্না করলো। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর খাবারগুলো দিলো।

IMG-20240114-WA0048.jpg

খাবারের মধ্যে ছিল দুইটি মিটবক্স, চারটি চিকেন ফ্রাই অনথন, এবং , চিকেন ফ্রাই ছিল খুবই মচমচা। মিটবক্স ছিল খুবই টেস্টি। বেশিরভাগ সময় দেখা যায় মিট বক্সের মধ্যে চিকেনের পরিবর্তে আলু দিয়ে ভর্তি থাকে। এই মিট বক্সের মধ্যে চিকেনের পরিমাণ অনেক। এই রেস্টুরেন্টের খাবার আমার অনেক পছন্দ হয়েছে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসNarzo50i

লোকেশন

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 2 years ago 

ভালোলাগার এক দারুণ মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করেছেন তাই। যেখানে খাওয়া-দাওয়ার মুহূর্ত আর ঘোরাঘুরির মুহূর্ত পর্যায়ক্রমে আপনি বর্ণনার সাথে তুলে ধরেছেন। সব মিলে ছিল অসাধারণ একটি পোস্ট।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঘুরাঘুরি করতে আমাদের সবারই অনেক ভালো লাগে। আপনি আপনার বান্ধবীর সঙ্গে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন এবং নতুন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন। সেই সাথে আপনার পছন্দের চটপটি। ধন্যবাদ আপু ঘুরাঘুরির সুন্দর মহূর্ত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু ঘুরাঘুরি করতে সবারই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনারা তো দেখছি ফরিদপুরে গিয়ে বেশ মজা করে খেয়েছিলেন। ফরিদপুরে গেলে আপনারা অম্বিকায় গিয়ে থাকেন জেনে অনেক বেশি ভালো লাগলো। আপনি সেখানে চটপটি খেয়েছিলেন দেখে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আপনার বান্ধবীর সাথে চটপটি খাওয়ার পরে রেস্টুরেন্টে গিয়ে আরো খাবার খেয়েছিলেন জেনে ভালো লাগলো। রেস্টুরেন্টটা কিন্তু এমনিতে অনেক সুন্দর। যাই হোক আপনাদের ঘুরাঘুরি এবং খাওয়া দাওয়া করার মুহূর্তের এই পোস্টটা পড়ে খুব ভালোই উপভোগ করলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এবার প্রচন্ড শীত পড়ছে। শীতের সময় বাইরে যাওয়াটা যেন অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে । ইচ্ছে হয় না বাইরে যেতে, যাই হোক বান্ধবীদের সাথে সাক্ষাৎ করার বিষয়টি তার পাশাপাশি স্টেট ফুড রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া সব মিলিয়ে দারুন সময় পার করেছেন। বন্ধু বান্ধবের সাথে এরকম সময় পার করলে খুবই ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঘোরাঘুরি প্লাস খাওয়া দাওয়া। আহ কি মজার। দেখেই বুজা যাচ্ছে বেশ ভালো সময় অতিক্রম করেছেন। তবে আমার একটা সমস্যা খাওয়ার অর্ডার করি এতক্ষণ বসে থাকতে পারিনা। 🥴🥴

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39