মেলায় ঘুরাঘুরি পর্ব :১

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেও আমার অনেক ভালো লাগে। বেশ কয়েকদিন ধরে শুনছিলাম আমাদের বাসার পাশে বৈশাখী মেলা হচ্ছে। বেশ অনেকদিন ধরে যাব ভাবছিলাম কিন্তু যাওয়া হচ্ছিল না।হঠাৎ করেই আমার ফুপাতো বোন চলে এলো আমাদের বাসায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বাইরে ঘুরতে যাবো।তখনই মনে পড়লো বাসার পাশেই তো মেলা হচ্ছে এইজন্য চলে গেলাম মেলায়।

IMG-20240527-WA0010.jpg

মেলায় ঢুকে আমরা প্রথমেই এই দোলনাটিতে চললাম। আমরা এই দোলনাটিকে নাগরদোলা হিসেবে চিনি।

IMG-20240527-WA0017.jpg

এই দোলনাটিতে আমি আগেও অনেকবার চড়েছি।আমার কাছে বেশ ভালো লাগে।প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। কিন্তু এত ভিড় ছিল যে আমরা উঠতে পারছিলাম না। অনেক সময় লাইনে দাঁড়ানোর পর উঠলাম।

IMG-20240527-WA0014.jpg

এবার ভাবলাম মেলাটা একটু ঘুরে দেখি। প্রথমেই আমরা চলে গেলাম মাটির কিছু জিনিসপত্র দেখতে। মাটি জিনিসপত্র দেখতে এবং কিনতে আমার অনেক ভালো লাগে। কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের দাম প্রচুর বেশি। এর জন্য আর কেনা হয়নি। শুধু দেখি চলে এসেছি।

IMG-20240527-WA0013.jpg

এরপর চলে গেলাম চুরির দোকানে। মেলায় গেলে আমার সব থেকে বেশি ভালো লাগে চুরির দোকানগুলো। আমার চুরি খুব একটা পড়া হয় না এর জন্য আর কিনলাম না।

IMG-20240527-WA0011.jpg

এরপর চলে গেলাম আরেকটি মাটির জিনিসপত্রের দোকানে।এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল।

IMG-20240527-WA0022.jpg

এবার দেখতে পেলাম মানুষ হাতে রং দিয়ে ছাপ নিচ্ছে । এই জিনিসগুলো বেশ অনেক বছর পর দেখলাম । আমি অবশ্য হাতে ছাপা নেই নাই।

মেলায় গিয়ে আর কি কি করলাম আপনাদের সাথে পরবর্তী পোস্টে শেয়ার করবো।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসsamsang A6+

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 2 years ago 

মেলায় ঘুরতে কার না ভালো লাগে বলুন।
আমি নিজেও মেলায় ঘুরে বেড়াতে পছন্দ করি। ফুফাতো বোনকে পেয়ে হুট করেই মেলায় চলে গেলেন ঘুরতে। আসলে মাটির জিনিসপত্র এখন অনেক দামি জিনিস হয়ে গেছে। সেদিন আমিও মাটির জিনিস কিনতে গিয়ে বেশ অবাক হলাম। যাইহোক আপনার মেলায় ঘোরার পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

আসলে মেলায় ঘুরতে গেলে বেশ ভালো লাগে আপু। মেলায় যাওয়ার অনুভূতি সত্যি বেশ দারুন। আপনি মেলাতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার মেলায় ঘুরাঘুরির আজকের পর্ব দেখে বেশ ভালো লাগলো। মাটির জিনিসপত্র গুলো দেখতে খুবই সুন্দর লাগে। মেলায় ঘুরাঘুরির আজকের পর্ব আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন মেলায় ঘুরতে কার না ভালো লাগে, আমার কাছে ও ভালো লাগে। আপনার ফুফাতো বোন আসায় তাকে নিয়ে আপনি মেলায় ঘুরতে গিয়েছেন।আসলে বর্তমান মাটির জিনিস এর অনেক দাম তবে মাটির জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ব্যবহার করলে শুধু ভেঙে যায়। আপনারা মেলাতে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মেলায় ঘুরাঘুরি করতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি আপু। মেলাতে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যায়। আজ আপনার ফটোগ্রাফিগুলোর মধ্যে মাটির তৈরি জিনিসপত্রগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। কয়েকদিন আগে আমি এবং সোনিয়া বাণিজ্য মেলায় গিয়েছিলাম। অনেকদিন পর আপনার পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো আপু। অনেকদিন পর দেখেছি আপনাকে?

 2 years ago 

আমার নাগরদোলায় চড়তে খুব ভয় করে আপু, এজন্য কখনো উঠি না। এক্ষেত্রে আপনি কিন্তু বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন নাগরদোলায় উঠে। হা হা হা.. 🤭🤭 আসলে এই ধরনের মেলাগুলোতে মাটির তৈরি জিনিসের দাম এমনিতেই অনেক বেশি থাকে, এটাই স্বাভাবিক। তাছাড়া কাচের চুড়িগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। আমি অবশ্য মেলায় যখন ঘুরতে যাই তখন শুধুমাত্র খাবার খেতেই যাই, কেনাকাটা খুব বেশি একটা করা হয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61897.09
ETH 1733.97
USDT 1.00
SBD 0.38