You are viewing a single comment's thread from:

RE: Attention please📍কিছু কথা ও প্রশ্ন সকলের উদ্দেশ্যে।

in আমার বাংলা ব্লগ4 years ago
আপু বেশি কিছু বলার নেই। বাংলাদেশী এবং বাঙ্গালী হয়ে মাথাটা উচিয়ে বুকটা ফুলিয়ে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু গত রাত থেকে খুব খারাপ লাগছে। পরে চিন্তা করলাম কোথাকার কোন এক উন্মাদের জন্য আমি কেন মাথা নিচু করে রাখব । আমি ত দোষ করিনি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কাজ করে যাব আগের মতোই। আমি কেন এরকম একটি অকৃতজ্ঞ, ব্যক্তিত্বহীন লোকের জন্য মন খারাপ করে থাকব। সে আসলে শুধু আমার বাংলা ব্লগকে ছোট করেনি সে পুরো জাতিকে ছোট করে গেল। আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে এখানকার রূলস, রেগুলেশন, কেয়ারিং , সাপোর্ট, ফাউন্ডার এর এত সাবলীল ব্যবহার দেখে রীতিমত মুগ্ধ হয়ে কাজ করছি। আমার অফিসে অনেক চাপ থাকে। মাঝে মাঝে মনে হয় কন্টিনিউ করতে পারব না। কিন্তু আপনাদের সাপোর্ট, আমাদের সাথে পরিবারের মত ট্রিট করা এগুলো মনে হলে কষ্ট করে এখানে থাকতে ইচ্ছা করে।আরে টাকাই কী সবকিছু? আমার বাংলা ব্লগ কি টাকার মেশিন নাকি? এখানে বাঙ্গালী ভাই বোনদের এক মিলন মেলা যা অন্য সোশ্যাল মিডিয়াগুলোতে এভাবে যোগাযোগের সুযোগ নেই। পাশাপশি হ্যান্ডসাম কিছু টাকা আর্ন করার সুযোগ আছে। কই ফেসবুকে ত সারাদিন পড়ে থাকেন একটা টাকাও ত দেয় না। তাদের বিরুদ্ধে অভিযোগ করেন ত দেখি। ডাইরেক্ট বলি আপনাদের কারো প্রতি (ফাউন্ডার, কো ফাউন্ডার, এডমিনরা, মডারেটররা, এমনকি এখানকার কোন মেম্বার) এর প্রতি আমার বিন্দু মাত্র কোন অভিযোগ নেই। আমার দৃঢ় বিশ্বাস আপনারাও আমরা যারা ভালবাসা পাওয়ার যোগ্য তাদেরকে আবার ভালোবাসবেন। ওই যে বলেছেন না পরিবার। পরিবারের একজন উন্মাদ হয়ে গেলে বাকিদের উন্মাদের দলে না আনলেই খুশি হব। আপনার প্রতি অনেক শ্রদ্ধা রইল, একজন এডমিন বলে না, আপনি আমার বোন হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39