আপনার ছোট ভাইয়ের পরীক্ষার বেপারে আপনার আগের একটি পোস্ট থেকে জেনেছি। সেখানে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে ছোট ভাইকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছিলেন। আজ আপনার বড় ভাই হিসেবে দায়িত্ব নেয়ার আরেকটি উদাহরণ দেখতে পেলাম। আপনার আম্মুরা পাচ ভাই-বোন এবং তাদের সবার বাচ্চা কাচ্চা ১১ জন আমার মতে এটা একদমই ঠিক আছে মোটেও বেশি না। আপনারা কাজিনরা কাছাকাছি থাকেন বলে অনেক আনন্দ করতে পারেন। আপনি নিজের ছোট ভাই সহ বাকিদের জিনিসপত্র কিনে দিয়েছেন এবং এটা একজন দায়িত্ববান বড় ভাইয়ের মত কাজ করেছেন। ঢাকা এখনো শীতের ছিটাফোটাও নেই। আপনারা শীতের পিঠা খেয়ে নিয়েছেন জেনে লোভ লাগছে। ধন্যবাদ ভাইয়া।
জি কবিতা লিখেছিলাম কাউন্টারে বসে বসেই অতঃপর বাসায় এসে তাদের উপহার দিলাম।।