You are viewing a single comment's thread from:

RE: কালী পুজো পরিক্রমন।। পর্ব-০১।। অক্টোবর-২৮-১০-২০২২

in আমার বাংলা ব্লগ4 years ago

হঠাৎ আবহাওয়া একটু পরিবর্তন হলেই শরীরের উপর দিয়ে যায়। যাই হোক আশা করি আপনার শরীর খারাপ করবে না। কালী পুজো পরিক্রমন এর পর্ব ১ পড়ে ভাল লেগেছে। আমাদের বাংলাদেশে কালী পুজোটা এত ঘটা করে করতে দেখিনি কোথাও। আপনাদের ওখানে ত অনেক বিশাল আয়োজন হয়েছে। আপনার শেয়ার করা ছবি দেখে এবং লাখো মানুষের উপস্থিতির কথা শুনেত আমি অবাক। অনেক মানুষ যায় এই পুজো দেখতে। রাত ৪ টা মানে অনেক রাত পর্যন্ত পুজো দেখেছেন। ধন্যবাদ দাদা।

Sort:  

পুজোর সময় আমাদের বারাসাত শহরে এতটাই ভিড় হয় যে বলে বোঝাতে পারবো না। লোকজন তো সারারাত লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দেখে। আমারও বছর কয়েক আগে প্রচুর এনার্জি ছিল, কিন্তু এখন আর ধৈর্য কুলায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36