You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ:- সুন্দর একটি বিকেল।
আপনার সাথে আমি একমত, চাকরি জীবন সত্যিই কষ্টের। সেটা যদি হয় প্রাইভেট চাকরি তাহলে তো কষ্টের কোন সীমা নেই। অফিস থেকে চাইলে ছুটি পাওয়া যায় না, তাই ঘুরাটাও খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। মাঝে মাঝে একটু ঘুরতে না পারলে সত্যিই একঘেয়েমি ভাব চলে আসে এবং অস্থিরতা কাজ করে, কোন কাজে মন বসে না। আপনার তোলা ছবিগুলো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর একটি বিকেল আপনি অতিবাহিত করেছেন। প্রত্যেকটি ছবি কালারফুল লাগছে। আপনি বিশাল আকাশ, তালগাছ, কাশফুল, চিনা হাঁস এবং সুন্দর একটি গোধূলি লগ্নের পুকুর পাড়ের ছবি তুলে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফির হাত কিন্তু খুব ভাল। ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।