You are viewing a single comment's thread from:

RE: "টিনটিন বাবুর পছন্দের জায়গা গেমিং জোন এ খেলতে যাওয়া"

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা কিন্তু সংসার, আপনি এবং টিনটিনের খুব ভাল খেয়াল রাখে, তা না হলে হঠাত করে ঘুরতে বের হত না। দাদা আমার বাংলা ব্লগের পরিবারেরও খুব খেয়াল রাখে। টিনটিনের পছন্দের গেমিং জোন খুব সুন্দর। অনেক বড় জোন মনে হল। বাচ্চাদের মাঝে মাঝে গেম খেলার জন্য এরকম গেমিং জোনগুলোতে নিয়ে যাওয়া উচিত, তাতে বাচ্চাদের মধ্যে আর একঘেয়েমি ভাবটা কাজ করে না আর মোবাইলের গেমের প্রতি কিছুটা হলেও আসক্তি কমবে। বাবারা যখন বাচ্চার সাথে খেলাধুলা করে তখন নিজেরা মনের অজান্তেই বাচ্চা হয়ে যায়। তা না হলে বাচ্চারা খুব মাইন্ড করে। দাদা, আপনি আর টিনটিন খুব ভাল কিছু কোয়ালিটি টাইম পাস করেছেন এই গেমিং জোনে। দাদা ঘুরতে বের হয়েছে আর খাবারের দোকানে যাবেনা তা কি হয়? তান্দুরি চিকেন বেশ ইয়াম্মি লাগছে দেখতে। নিশ্চয়ই খেতেও খুব দারুণ ছিল। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63910.82
ETH 1867.72
USDT 1.00
SBD 0.38