You are viewing a single comment's thread from:

RE: টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমন ( ২য় পর্ব)

in আমার বাংলা ব্লগ4 years ago

আপেক্ষিক তত্ত্বের উদাহরনগুলো আমার কাছে বেশি সহজ লেগেছিল এবং নির্ভরযোগ্য মনে হয়েছিল। ওয়ার্ম হোল থিওরি আপনি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কিন্তু আমার কাছে শুধুই কাল্পনিক মনে হয়েছে। আপনার সাদা কাগজের উদাহরণ আমার কাছে ভাল লেগেছে। একটি সাদা কাগজ যখন ফেলে রেখেছেন তখন তার দূরত্ব অনেক কিন্তু যখন বাকিয়ে কলম দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন কত কাছে চলে এসেছে। ভাবতে অনেক মজা লাগে কিন্তু আমার মনে হয় না স্পেস এত সহজে বেকে গিয়ে দূরত্ব এবং সময় কমিয়ে দিবে । যুদ্ধ করতে যে পরিমাণ অর্থ খরচ হয় তা দিয়ে এরকম গবেষনাগুলো আরো এগিয়ে নেয়া যায়। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38