আমার পরিচয় পর্ব। আমার বাংলা ব্লগ‌। ২৫-১২-২১

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

IMG-20211225-WA0000.jpg

সবাইকে স্বাগতম

আসলামুআলাইকুম আমার নাম মোসাম্মৎ ইমা খাতুন । আমার স্টিমিট আইডির এর নাম
@mdemaislam00 আশা করি সবাই ভাল আছেন‌ ।আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি অনেকদিন থেকে আমার বাংলা ব্লগ সম্পর্কে জানি কারন আমার ভাইয়া @emonv আমার বাংলা ব্লগ এ কাজ করে। ওর কাজ করা দেখে আমি অতি আগ্রহী এখানে কাজ করার জন্য । আমি ওকে বলি আমি আমার বাংলা ব্লগ এ কাজ করতে চাই ও আমাকে বলেছে আচ্ছা তোমাকে শিখিয়ে দেবো। আমার ভাইয়ার কাছ থেকেই আমার এইখানে আশা। আমি এবং আমার ভাই ইমন দুইজন জমজ ভাই বোন। আমরা দুই ভাই বোন এক সঙ্গে এই কমিউনিটিতে কাজ করতে চাই। আশা করি আপনাদের সবার পাশে পাব।

IMG-20211225-WA0002.jpg

আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি বর্তমানে ক্লাস টেন এ পড়াশোনা করছি এবং সামনেই আমার এক্সাম।আমার বাবার নাম মোঃ হাবিবুর রহমান এবং আমার মায়ের নাম মোসাম্মৎ আনোয়ারা খাতুন । আমার দেশের নাম বাংলাদেশ। আমি একজন বাংলাদেশী এবং মুসলিম পরিবারের সন্তান এবং আমার জেলার নাম মেহেরপুর। আমাদের থানার নাম গাংনি এবং আমার গ্রামের নাম জুগিরগোফা বর্তমানে আমি গ্রামে অবস্থান করছি। আমাদের পরিবারে আমরা তিন সন্তান আমি আমার ভাই এবং আমাদের একটা বড় বোন রয়েছে। আমি খেলাধুলা করতে পছন্দ করি । আমার মনে আছে আমি যখন প্রাইমারিতে ছিলাম তখন আমাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হতো সেইখানে আমি অংশগ্রহণ করে অনেক পুরস্কার পেয়েছি । ছোটবেলার সেই খেলাধুলার অভ্যাসটা আমার আজও যায়নি কিন্তু এখন তেমন একটা খেলা হয়না তবু আমি খেলাধুলা অনেক ভালোবাসি।

IMG-20211225-WA0001.jpg

এই ছবিটা আমার বাসা তে তোলা। আমি বিবাহিত আমার স্বামীর নাম রকি ইসলাম । আমি এখন আমার শশুর বাড়ি থেকে নিজের বাড়িতে এসেছি কাজ শেখার উদ্দেশ্যে আমি মোটামুটি আমার বাড়িতে দশদিন মত রয়েছি এবং এর কারণ হচ্ছে কাজ শেখার উদ্দেশ্য ‌ । আমি আমার ভাইয়ের কাছ থেকে ইস্টিট সম্পর্কে মোটামুটি কিছু বুঝতে পেরেছি এবং ভাইয়া বলল তোমাকে @abb-scholl এর ক্লাস গুলো নিয়মিত করতে হবে তাহলেই তুমি এখানে ভালো কিছু করতে পারবে । ভাইয়া আমাকে আমার বাংলা ব্লগের ডিস্কট চ্যানেলে জয়েন করিয়ে দিয়েছে ‌ ।আজকেরাতে আমি ইনশাআল্লাহ ক্লাসে অংশগ্রহণ থাকবো ‌। আমি যেহেতু এখানে নতুন আমার যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমা করবেন।

সবাইকে ধন্যবাদ।
@mdemaislam00

Sort:  
 5 years ago 

@mdemaislam00 আপু আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম। পোস্ট টি এডিট করে আরও কিছু তথ্য যেমন পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে লিখুন।

 5 years ago 

আপু আমার জাতীয়তা এবং দেশ সম্পর্কে বিস্তারিত এডিট করেছি আপনি একটু কাইন্ডলি চেক করবেন?

 5 years ago 

@emonv আপনি কি উনার রেফারার? রেফার করে থাকলে অবশ্যই কমেন্টে জানান৷

 5 years ago 

ধন্যবাদ সহযোগিতার জন্য ভাইয়া।

 5 years ago 

জি আপু, উনি আমার ছোট বোন হয়। আমি ওনাকে রেফার করেছি।

 5 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম, আপনার পরিচয় পোস্ট পড়লাম বর্তমানে আপনি একজন স্টুডেন্ট। আমাদের কমিউনিটির নিয়মকানুন মেনে কাজ করুন আশা করি আপনি ভালো জায়গায় যেতে পারবেন। নিয়মিত ‌@abb-scholl এর ক্লাস করতে হবে।

Loading...
 5 years ago 

@mdemaislam00 আপনাকে 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে স্বাগতম। একজন ভেরিফাইড মেম্বার হবার জন্য অবশ্যই আপনাকে Discord এ জয়েন হতে হবে এবং @abb-school এর মাধ্যমে ক্লাস করতে হবে, সকল নিয়ম কানুন শিখে নিতে হবে। খেয়াল রাখবেন, 'discord আইডি' আর 'স্টিমিট আইডি' যেনো একই হয়।

✔️সর্বপ্রথম Discord এ জয়েন হয়ে নিন ক্লাস এটেন্ড করার জন্য। নিচের লিংকে ক্লিক করুন।

👉আমাদের Discord Link: https://discord.gg/7SyC6uWBTS

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63791.40
ETH 1787.91
USDT 1.00
SBD 0.38