রেসিপি:সুস্বাদু পাকা টমেটো ভুনা।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

|আজ -৯ই, জৈষ্ঠ্য |১৪৩১ বঙ্গাব্দ|বৃহস্পতিবার|গ্রীষ্মকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।

তাহলে চলুন শুরু করি


চলুন আজ একটা সহজ এবং মজাদার রান্নার রেসিপি আপনাদের দেখাই। । আশা করি, এই রান্নাটা প্রায় সকল দেশের মানুষই খেতে পারবে। হা হা হা। তবে মজার ব্যাপার হচ্ছে, খাবার না পেলে একজন মানুষকে যে খাবার দেবেন সেই খাবারি সে খেতে বাধ্য।


Blue Yellow Simple New Arrival Streetwear Instagram Post _20240523_082719_0000.png


ক্যানভা দিয়ে বানানো।


টমেটো ভুনা।
device:redmi note 10


প্রয়োজনীয় উপকরণসমূহ


– পাকা টমেটো, ২৫০ গ্রাম
– পেঁয়াজ কুঁচি, মাঝারি তিনটে
– রসুন বাটা, এক চা চামচ
– হলুদ গুড়া, হাফ চা চামচের কম
– টমেটো সস, দুই টেবিল চামচ
– ধনিয়া পাতার কুঁচি,
– লবন, পরিমান মত
– কয়েকটা আস্ত কাঁচা মরিচ,
– তেল, ৬/৭ টেবিল চামচ
– পানি, হাফ কাপ


রন্ধন প্রণালী


1716430026056-01.jpeg


ধাপ:-এভাবে কেটে সাজিয়ে জাতের কাছে রাখলে রান্না দ্রুত করা যায়, পরিমান চোখের সামনে চলে আসে।


1716430067600-01.jpeg


ধাপ:-তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিন, দুই চিমটি লবন দিন।


1716430067600-02.jpeg


ধাপ:-ভেঁজে হলদে করে নিয়ে সামান্য পানি দিন (এই পানি টুকু ঝাঁজ না উঠার জন্যই দেয়া হয়েছে)


1716430103539-01.jpeg


ধাপ:-এবার রসুন বাটা দিন, ভাল করে মিশিয়ে ভাঁজুন।


1716430103539-02.jpeg


ধাপ:-এবার হলুদ গুড়া দিন। ভাল করে মিশিয়ে ভাঁজুন। আগুন মাধ্যম আঁচে থাকবে।


1716430130967-01.jpeg


ধাপ:-এবার টমেট কুঁচি দিন। মিশিয়ে সামান্য কিছুক্ষন রাখুন।


1716430130967-02.jpeg


ধাপ:-এবার হাফ কাপ পানি দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখুন, মিনিট ৪/৫, আগুন মাধ্যম আঁচে।


1716430165271-01.jpeg


ধাপ:-এবার টমেটো সস দিন। এই টমেটো সস দেয়ার বিষয়টা আমার জানা ছিল না, আম্মা জানালেন, এতে স্বাদ বেড়ে যায়।


1716430180786-01.jpeg


ধাপ:-এবার আগুন বেড়ে যাবে এবং নাড়াতে থাকুন, টমেট গুলোকে মিশিয়ে নিন। এই পর্যায়ে ফাইন্যাল লবন স্বাদ দেখুন, লাগলে দিন।


1716430180786-02.jpeg


ধাপ:-ধনিয়া পাতার কুঁচি এবং কাঁচা মরিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।


1716430208181-01.jpeg


ধাপ:-আগুন নিবিয়ে ঢাকনা দিয়ে রাখুন কিছু সময়।


1716430208181-02.jpeg


ধাপ:-আপনার মত করে আপনি পরিবেশন করুন।সাদা ভাত কিংবা রুটির সাথে বেশ মজা হবে। যারা ঝাল পছন্দ করেন তারা মরিচ গুলো পাতে ডলে নিতে পারেন।



আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। পাকা টমেটো ভুনা রেসিপি কখনো তৈরি করিনি। আপনার রেসিপি দেখতে পেয়ে খুবই সুস্বাদু মনে হচ্ছে, তাই এ ধরনের রেসিপি তৈরি করার ইচ্ছা জাগলো।

 2 years ago 

পাকা টমেটো ভুনা রেসিপি খেতে অনেক সুস্বাদু লাগে। বিশেষ করে ডাউল অথবা যে কোন খাবারের সাথে অনেক টেস্ট লাগে আমার কাছে। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টমেটো সাধারণত খাবারের সাথে সালাদ হিসেবে বেশি খাওয়া হয়ে থাকে। এইরকম পাকা টমেটো ভুনা কখনো খাইনি। রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন ভাই। দেখে বেশ লোভনীয় লাগছে। সবমিলিয়ে দারুণ তৈরি করেছেন রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

কি বলো এভাবে কখনো খাওয়া হয়নি। এভাবে একদিন খেয়ে দেখবা আশা করি খারাপ লাগবে না। পোস্টটি পড়ে সুন্দর মতামত করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

শুধুই পাকা টমেটো ভুনা অসাধারণ সুন্দর ইউনিক একটি রেসিপি।ভীষণ লোভনীয় হয়েছে আপনার পাকা টমেটো ভুনা রেসিপিটি। রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি রন্ধন প্রণালীটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আরে ভাই আপনিও তো দেখছি আমাদের মতই টমেটো এমন করে ভূনা করে খান। খুব সুস্বাদু একটি রেসিপি। দেখলেই জিভে জল আসে। আমি কিন্তু মাঝে মাঝেই এই রেসিপিটি বাসায় করে খাওয়ার চেষ্টা করি। ধন্যবাদ এমন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে পাকা টমেটো ভুনা করলে খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আমিও মাঝেমধ্যে এই রেসিপিটি খেয়ে থাকি। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

বাহ ভাই আপনি তো রেসিপি তৈরি করতে দারুন দক্ষ দেখতে পাচ্ছি। টমেটো আমারও একটি প্রিয় সবজি তবে এগুলোর ভুনা করে ভর্তা করে খেলে ভীষণ মজা লাগে এবং টেস্টিও হয় বটে। তবে আপনি কিন্তু চমৎকারভাবে পাকা টমেটোর ভুনা রেসিপি তৈরি করেছেন। ধনিয়া পাতা এবং সস ব্যবহার করাতে মনে হচ্ছে এগুলো স্বাদ আরো বেড়ে গিয়েছিল। আশা করছি পরবর্তীতে আরো নতুন রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করবেন।

 2 years ago 

ধনিয়া পাতা ব্যবহার করলে যে কোন রেসিপি খেতে একটু আলাদা টেস্ট লাগে। অনেক আগে থেকে রান্নাবান্না করতে বেশ পছন্দ করতাম। শখের বিষয় করি আর কি।

 2 years ago 

এটা আমার প্রিয় রেসিপিগুলোর মধ্যে একটি, টমেটো যত বেশি সময় তেলে নাড়া যাবে তত বেশি স্বাদ বৃদ্ধি পাবে। অনেক লোভনীয় ছিল দেখেই বোঝা যাচ্ছে, তাছাড়া ধনেপাতা দেওয়ায় লোভনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

না তুমি ঠিকই বলেছ তেলের উপর নাড়তে থাকলে লাস্টের দিকে আচারের মত হয়ে যায়। তবে ডাউল অথবা যে কোন তরকারির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে।

 2 years ago 

এভাবে পাশে আছেন পাশে থাকবেন আশা করি। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন

 2 years ago 

টমেটোর সস কিংবা ভর্তা যে কোনো রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তবে এই রকম ভাবে ভুনা করে কখনো খাওয়া হয় নাই। তবে আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে গরম গরম ভাত এক প্লেট খাওয়া যাবে। আর ঠিক বলেছেন কেউ যদি খাবার না পায় তাহলে যেটা সামনে পাবে সেটাই খেয়ে নিবে। এটাই তো আসল কথা।

 2 years ago 

গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অবশ্যই বাসায় একদিন এভাবে তৈরি করবেন আশা করি খারাপ লাগবে না রেসিপিটি। সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

কিছুটা ভিন্নভাবে রেসিপি উপস্থাপন করেছেন। এভাবে কখনো পাকা টমেটো ভুনা করে খাওয়া হয়নি। তবে যেকোনো মাছ এভাবে ভুনা করে প্রায় সময় খাওয়া হয়। বেশ ভালো লাগলো আপনার রেসিপিটা দেখে। গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি অসাধারণ লাগবে খেতে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

টমেটো ভুনা রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে দিনে অনেক খুশি হলাম। এভাবে টমেটো ভুনা খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে।

 2 years ago 

টমেটো ভুনা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে টমাটো ভুনা রেসিপি করেছেন। তবে টমেটো ভুনা এরমধ্যে ধনিয়া পাতা এবং শুকনো মরিচ দিলে খেতে বেশ মজা লাগে। সুন্দর একটি লোভনীয় রেসিপি করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাঁচা হোক আর পাকা হোক টমেটো রেসিপি আমার কাছে অনেক প্রিয়। চেষ্টা করেছি রেসিপিটি সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35