রেসিপি:শুটকি মাছ চচ্চড়ি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -০৫ ই,আষাড়| ১৪৩১বঙ্গাব্দ |বুধবার|বর্ষাকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


চলুন আজ একটা সহজ এবং মজাদার রান্নার রেসিপি আপনাদের দেখাই। । আশা করি, এই রান্নাটা প্রায় সকল দেশের মানুষই খেতে পারবে। হা হা হা। তবে মজার ব্যাপার হচ্ছে, খাবার না পেলে একজন মানুষকে যে খাবার দেবেন সেই খাবারি সে খেতে বাধ্য।



vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VzFd7Dx8Z1X5Kb1YBXdawmyFdLpVLCW3qRGBdR2FR4eeDfvvdDtok4mA7xZQcRv6jFBxGV5ni71xBpHEQpJg1jSig6.jpeg

ফটো-এডিটর দিয়ে বানানো।



সবজির সাথে শুঁটকী রান্না।
device:redmi note 10


প্রয়োজনীয় উপকরণ


– নানান পদের সবজি নুতন আলু, বেগুন, সীম, কাঁচা বা পাকা টমেটো, পুইশাকের ডাটা ইত্যাদি।
– কিছু চ্যাপা ও অন্যান্য শুঁটকী
– পেঁয়াজ কুচি।
– রসুন বাটা।
– লাল মরিচ গুড়া।
– হলুদ গুড়া।
– কাঁচা মরিচ।
– লবন পরিমান মত।
– তেল।
– পানি


রন্ধন প্রণালী


1704104301336-01.jpeg


ধাপ:-১:শক্ত সবজি গুলো এভাবে কেটে ধুয়ে নিন। শুধু যে কোন ধরনের বেগুন হতেই হবে, বেগুনটাই রান্নার স্বাদ বাড়িয়ে দেয়।


1704104320584-01.jpeg


ধাপ:-২:কড়াইতে তেল গরম করে সামান্য লবন যোগে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ চিরে ভাজতে হবে। এরপর রসুন বাটা দিয়ে দিতে হবে।


1704104334582-01.jpeg


ধাপ:-৩:ভাল করে ভাঁজা হয়ে গেলে শুঁটকী গুলো (আগে ধুয়ে রাখতে হবে) দিয়ে দিতে হবে।


1704104354118-01.jpeg


ধাপ:-৪:ভাল করে ভেঁজে নিয়ে এক কাপ পানি দিয়ে দিতে হবে।


1704104369398-01.jpeg


ধাপ:-৫:এবার হলুদ ও মরিচ গুড়া দিতে হবে।


1704104384128-01.jpeg


ধাপ:-৬:ভাল করে কষাতে হবে, প্রয়োজনে আরো হাফ কাপ পানি দিতে হবে, যাতে নরম শুঁটকী গলে মিশে যায়। আগুন থাকবে মাধ্যম আঁচে। প্রয়োজনে ঢাকনা দিয়ে রাখতে পারেন।


1704104398407-01.jpeg


ধাপ:-৭:তেল উঠে গেলে এবার সবজি গুলো দিয়ে দিন।


1704104420466-01.jpeg


ধাপ:-৮:ভাল করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিন। আগুন কম থাকবে।


1704104436854-01.jpeg


ধাপ:-৯:মোটামুটি মিনিট ১৫ পর এমনি অবস্থায় এসে পড়বে, আগুনের আঁচ কম থাকাই ভাল।


1704104455292-01.jpeg


ধাপ:-১০:ফাইন্যাল লবন দেখুন, লাগলে দিন। মোলায়েম হাতে নাড়ুন, যাতে সবজি গুলো ভেঙ্গে না যায়। ঝোল কেমন রাখবেন সেটা আপনি নিজেই অনুমান করুন।


1704104470500-01.jpeg


ধাপ:-১১:যারা এই রান্না না খেয়েছেন তাদের বুঝানো যাবে না। ভেরী ভেরী ডিলিশিয়াস, আমি তো দুই প্লেট গরম ভাত শুধু এই তরকারী দিয়েই খেয়ে উঠেছি।




আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আশা করি এভাবে সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।।

 2 years ago 

শুটকি মাছ ভীষণ লোভনীয় ও সুস্বাদু একটি মাছ।আপনি চমৎকার সুন্দর করে সবজি দিয়ে শুটকি মাছ রান্না করেছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপি টি।খেতেও নিশ্চিত সুস্বাদু হয়েছিল। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার ভাবে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম সঠিক বলেছেন শুটকি সুস্বাদু লোভনীয় একটি মাছ। খেতে অনেক সুস্বাদু হয়েছিল। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুটকি মাছ ভীষণ লোভনীয় ও সুস্বাদু একটি মাছ।আপনি চমৎকার সুন্দর করে সবজি দিয়ে শুটকি মাছ রান্না করেছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপি টি।খেতেও নিশ্চিত সুস্বাদু হয়েছিল। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার ভাবে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকি মাছ রান্নার রেসিপি। আসলে শুটকি মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। যে কোন সবজির মধ্যে শুটকি মাছ দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এত সুন্দর ভাবে রেসিপি তৈরির পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

সবজি দিয়ে যেকোনো ধরনের মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। পোস্টটি দেখে সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

শুটকি মাছ খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। কিন্তু সব সময় এক ধরনের শুটকি রান্না করেছি এভাবে মিশিয়ে শুটকি কখনো রান্না করা হয়নি। শুটকি মাছে বেগুন দিলে খেতে আরও বেশি মজা লাগে। আপনার আজকের শুটকি রান্নার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে আমার কাছে। সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ

 2 years ago 

শুটকি মাছ চচ্চড়ি দেখেই খেতে ইচ্ছা করছে। অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন। আসলেও শুটকি মাছের রেসিপি আমি খেতে খুবই পছন্দ করি, তাই আপনার রেসিপিটা আমার ভালো লেগেছে।

 2 years ago 

রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে অনেক খুশি হলাম। এভাবে সবসময় সুন্দর মতামতের মাধ্যমে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63768.03
ETH 1675.48
USDT 1.00
SBD 0.41