রেসিপি:চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ --১০ অগ্রহায়ন| ১৪৩০বঙ্গাব্দ |শনিবার|হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।

চলুন আজ একটা সহজ এবং মজাদার রান্নার রেসিপি আপনাদের দেখাই। । আশা করি, এই রান্নাটা প্রায় সকল দেশের মানুষই খেতে পারবে। হা হা হা। তবে মজার ব্যাপার হচ্ছে, খাবার না পেলে একজন মানুষকে যে খাবার দেবেন সেই খাবারি সে খেতে বাধ্য।



PhotoEditor_2023112522349608.jpg
ফটো-এডিটর দিয়ে বানানো।



চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না।
device:redmi note 10


প্রয়োজনীয় উপকরণ


– পুঁইশাক
– চিংড়ি
– পেঁয়াজ কুচি
– রসুন বাটা
– মরিচ গুড়া
– হলুদ গুড়া
– কয়েকটা কাচা মরিচ
– লবন
– তেল
– পানি


রন্ধন প্রণালী



1700927151102-01.jpeg


ধাপ:-১: রান্না শুরুর আগে পুঁই শাক ভালোভাবে কেটে ধুয়ে তারপর একটা পাত্রে পানি ঝরিয়ে রাখতে হবে।


1700927180602-01.jpeg


ধাপ:-২: করাইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবণ দিতে হবে।


1700927207050-01.jpeg


ধাপ:-৩: এভাবে কিছু সময় ভেজে নেওয়ার পর চিংড়িগুলো দিয়ে দিতে হবে। এভাবে কিছু সময় নেড়ে চিংড়িগুলোকে হলদে রঙের আনতে হবে।


1700927229875-01.jpeg


ধাপ:-৪: এখন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ও কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন। সামান্য পরিমাণ পানি ও দিয়ে দিন।


1700927256711-01.jpeg


ধাপ:-৫:ভাল করে বুঁদ বুঁদ তুলে নিন, শাক দেওয়ার পরে পানি দেয়া চলে না, ফলে এই পানিতে হয়ে যাবে।তাছাড়া শাকের কিছু নিজস্ব পানি থাকে যা রান্না করলে বের হয়।


1700927285999-01.jpeg


ধাপ:-৬: এবার কড়াইয়ে পুঁই শাক দিয়ে দিন। তারপর কিছু সময় ঢেকে রাখতে হবে।


1700927319036-01.jpeg


ধাপ:-৭:ব্যস, হালকাকরে নাড়িয়ে দিয়ে ফাইন্যাল লবন দেখুন, লাগলে দিন, না লাগলে তো কথা নেই।


1700927336898-01.jpeg


ধাপ:-৮:ঝোল কমাতে চাইলে আগুন বাড়িয়ে দিতে হবে, আর সঠিক মনে করলে আগুন কমিয়ে রাখুন।খোলা হাড়িতে রাখুন, ঠিক এই সময়েই ঢাকনা দিলে শাকের রঙ কালো হয়ে যেতে পারে, ফলে কিছু পরে দিন।


1700927357239-01.jpeg


ধাপ:-৯:সাদা গরম ভাতের সাথে বসে পড়ুন। এমন সাধারন রান্নায় আপনার তারিফ মানেই তো বিশ্বজয়। এ ধরণের সাধারণ রান্না খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। মাঝে মাঝে এমন খাবার খাওয়া উচিত সবারই। এই খাবার গুলো মুখে রুচি বাড়ায় খাবারের চাহিদা বাড়ায়।


💞 ধন্যবাদ 💞
💞 আল্লাহ হাফেজ 💞
--

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অনেকদিন পরে চিংড়ি মাছ আর পুইশাকের মজাদার রেসিপি দেখলাম। আসলে যে কোন সবজি রেসিপির সাথে চিংড়ি মাছ বেশ জমে। রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে আর এই লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক কথা বলেছো বন্ধু যে কোন সবজির সাথে চিংড়ি মাছ বেশ জমে যায়। ছবি দেখে কি আর স্বাদ টের পাওয়া যাবে খেয়ে বুঝতে হবে কেমন হয়েছে। নেক্সট টাইম তৈরি করলে তোমাকে দাওয়াত দিব বন্ধু।

 3 years ago 

চিংড়ি মাছ আর পুইঁশাক একত্রে রান্না করে খেলে তো আমার বেশ ভালো লাগে। আপনি তো দেখছি চিংড়ি মাছ দিয়ে আর পুইঁশাক দিয়ে বেশ দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার আজকের রেসিপি দেখে বেশ খেতে মন চাইছে। সব মিলিয়ে অসাধারন একটি রেসিপি করেছেন ভাইয়া।

 3 years ago 

খেতে মন চাইলে ঝটপট এভাবে তৈরি করে খেয়ে দেখেন অনেক সুস্বাদু একটা খাবার। সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।আসলে চিংড়ি দিয়ে আমরা যা কিছু রান্না করি না কেন অনেক ভালো লাগে। আর যদি হয় পুইশাক তাহলে তো কথায় নেই। আপনার রেসিপি দেখেই খেতে মন চাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

একদম ঠিক কথা বলেছেন আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। শীতের সময় পুঁইশাক এ অন্যরকম একটা টেস্ট থাকে। উৎসাহমূলক মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের এই রেসিপি আমার খুব পছন্দের। আমিও মাঝে মাঝে এই রেসিপি তৈরি করি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

শীতের সময় সবজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি চিংড়ি মাছ দিয়ে রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। খেতে খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটি।

 3 years ago (edited)

পুঁইশাক একটি মজাদার শাক।আর চিংড়ি মাছের স্বাদের কথা নাই বা বল্লাম।অসাধারণ সুন্দর রেসিপিটি হয়েছে আপনার।এই চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করাতে পুঁইশাকের স্বাদ দিগুণ বেরে গেছে। ধন্যবাদ খুব সুন্দর গুছিয়ে এই মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু জি দিয়ে পুঁই শাক রান্না করলে স্বাদ দ্বিগুন বেড়ে যায়। চিংড়ি দিয়ে যেকোনো ধরনের সবজি রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও বন্ধু তোমার এই রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের এতো সুন্দর রেসিপি এর আগে কখনো খাইনি। তোমার এই রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমার তৈরি রেসিপি যারা খেয়েছে তারা প্রশংসা না করে থাকতে পারবেনা। আমি প্রফেশনাল একজন রাধুনী সেটা তুমি জানো। লোভনীয় তো লাগবেই খেতে পারলে আরো মজা পেতে।

 3 years ago 

আপনার প্রথম কথাটা আমার খুব ভালো লেগেছে। সেই সাথে রেসিপিটাও খুব চমৎকার। আপনি খুব সুন্দর ধাপে ধাপে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের রান্নার রেসিপিটি আমাদের সামনে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে। সময় পেলেই কিছু না কিছু রান্না করে থাকি। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

এ ধরনের রেসিপি খেতে অনেক সুস্বাদু লাগে আমার কাছেও। গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হয়ে থাকে। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন। চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না আমার ভীষণ পছন্দ। রেসিপিটি দেখে লোভ লাগছে। চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল। চিংড়ি মাছ যেমন পছন্দ তেমনি পুঁইশাক ও আমার পছন্দ। রেসিপির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যদিও এই চিংড়িগুলো চাষের চিংড়ি তবে খেতে মোটামুটি ভালোই লাগলো। পুঁইশাক দিয়ে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে খেতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62633.64
ETH 1783.73
USDT 1.00
SBD 0.38