রেসিপি: সুস্বাদু রুই মাছ ভাঁজি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

|আজ -১৭ই, জৈষ্ঠ্য |১৪৩১ বঙ্গাব্দ|শুক্রবার|গ্রীষ্মকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।

তাহলে চলুন শুরু করি


চলুন আজ একটা সহজ এবং মজাদার রান্নার রেসিপি আপনাদের দেখাই। । আশা করি, এই রান্নাটা প্রায় সকল দেশের মানুষই খেতে পারবে। হা হা হা। তবে মজার ব্যাপার হচ্ছে, খাবার না পেলে একজন মানুষকে যে খাবার দেবেন সেই খাবারি সে খেতে বাধ্য।


PhotoEditor_2024531113430262.jpg


ফটো-এডিটর দিয়ে বানানো।


সুস্বাদু রুই মাছ ভাঁজি।
device:redmi note 10


প্রয়োজনীয় উপকরণসমূহ


–রুই মাছ,
– পেঁয়াজ,
–কাঁচা মরিচ,
– মরিচ গুড়া,
– হলুদ গুড়া,
– লবন,
– পানি,
– তেল,


রন্ধন প্রণালী


1717133441616-01.jpeg


ধাপ:-প্রথমে রেসিপির উপকরণ গুলো একটা পাত্রে নিয়ে রাখতে হবে।


1717133441616-02.jpeg


ধাপ:-এরপর হলুদ গুড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাছের টুকরা ও পেঁয়াজকুচি মাখিয়ে নেয়া লাগবে।


1717133480269-01.jpeg


ধাপ:-এরপর চুলায় ফ্রাই প্যান উঠিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।


1717133480269-02.jpeg


ধাপ:-তেল কিছুটা গরম হয়ে এলে মাছের টুকরা তেলের উপর ছেড়ে দিতে হবে।


1717133513373-01.jpeg


ধাপ:-এরপর একটা ঢাকনা দিয়ে মাছের টুকরা গুলো কিছু সময় ঢেকে রাখতে হবে।


1717133513373-02.jpeg


ধাপ:-কিছু সময় পর ঢাকনা উঠিয়ে মাছের টুকরা গুলো উল্টিয়ে ভালোভাবে ভাজতে হবে।


1717133549170-01.jpeg


ধাপ:-এভাবে এক পাশ হয়ে গেলে পরবর্তীতে অন্য পাস সুন্দরভাবে ভেজে নেওয়া লাগবে।


1717133549170-02.jpeg


ধাপ:-মাছের টুকরা গুলো বারবার উল্টিয়ে ভাজতে হবে যাতে প্রত্যেক পাস সমপরিমাণ ফ্রাই হয়।


1717133578295-01.jpeg


ধাপ:-এখন পেঁয়াজের কুচিগুলো ফ্রাই প্যানের উপরে দিয়ে দিতে হবে। একটা হাতল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো নাড়তে থাকতে হবে।


1717133578295-02.jpeg


ধাপ:-করা করে ভাসতে চাইলে একটু সময় নিয়ে ভেজে কড়া করে নেওয়া লাগবে। তবে মাছের ভাজি করা হলে আমার কাছে খুবই সুস্বাদু লাগে।


1717133608652-01.jpeg


ধাপ:-পরিবেশনার জন্য প্রস্তুত। ব্যাচেলার লাইফে এ ধরনের মাছ ভাজা প্রায়ই খাওয়া হয়ে থাকে। এরকম মাছ ভাজি করতে খুবই অল্প সময়ে লাগে। ঝটপট মাছ ভাজি করে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। বলতে পারেন এরকম মাছ ভাজি ব্যাচেলরদের খুবই প্রিয় একটি খাবার।




আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

রুই মাছ আমার খুবই পছন্দের মাছ,এই মাছ খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আপনি ভাজি রেসিপি তৈরি করেছেন। গতকালই আমি রুই মাছের রেসিপি তৈরি করেছিলাম। আপনার ভাঁজি রেসিপি দেখতে পেয়ে খেতে ইচ্ছে করছে।

 2 years ago 

খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে এভাবে খেয়ে নিয়েন অনেক সুস্বাদু লাগে আমার কাছে এই রেসিপিটি। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত

 2 years ago 

রুই মাছ ভীষণ সুস্বাদু একটি মাছ।আপনি চমৎকার লোভনীয় করে রুই মাছ ভাজা করেছেন। আপনার রুই মাছ ভাজা গুলো দেখে লোভনীয় লাগছে।ধাপে ধাপে রুই মাছ ভাজা পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু রুই মাছ অনেক সুস্বাদু একটা মাছ। এই মাছ ভাজি টি খেতে অনেক সুস্বাদু হয়েছিল

 2 years ago 

ভাজি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার মাছ ভাজির রেসিপি দেখে খুব লোভ লাগছে মনে হচ্ছে গরম ভাতের সাথে যদি খেতে পারতাম তাহলে তৃপ্তি পেতাম। আপনি অনেক লোভনীয় ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

ঠিকই বলেছ মামা এ ধরনের মাছ ভাজি গরম ভাতের সাথে খেতে অনেক তৃপ্তি লাগে। বাসায় আসলে এভাবে মাছ ভাজি করে তোমাকে দাওয়াত দিয়ে খাওয়াবো

 2 years ago 

এরকম মচমচে রুই মাছ ভাজি খাওয়ার মজাই আলাদা। আপনার রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। তবে আপনি দেখছি সব মসলা আগে পেয়াজ মরিচের সাথে মেখে নিয়েছেন। আমি অবশ্য চুলায় থাকা অবস্থাতেই সবকিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিই। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ব্যাচেলার মানুষ আপু যত সহজে কাজ সম্পন্ন করা যায় আর কি। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

যেকোনো মাছ ভাজি সাথে গরম গরম ভাত হলে একদম জুমে ক্ষির হয়ে যায়।আর রুই মাছে পেটি ভাজা খেতে অসাধারণ লাগে।আমার খুবই পছন্দের এই রুই মাছের পেটি ভাজা।খুব সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডাউলের সাথে মাছ ভাজি খেতে আমার কাছে বেশ ভালো লাগে। রেসিপিটি দেখে সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রান্না না জানলে এই অবস্থা হয় ভাইয়া। যেই খাবার সামনে আসে সেই খাবারই ভালো লাগে। তবে রুই মাছ ভাজা দেখে মনে হচ্ছে খেতে ভালোই লেগেছে। সাথে আবার পেঁয়াজ ভেজে নেওয়াতে মনে হচ্ছে ভালোভাবেই খেতে পেরেছেন।

 2 years ago 

পেঁয়াজ ভেজে নেয়াতে ভাত খেতে আরো অনেক ভালো লাগছিল। তবে এরকম আজ ভাজি খেতে আমার কাছে বেশ ভালো লাগে

 2 years ago 

এসুন্দর মাছ ভাজা খেতে লোভ লাগছে। রুই মাছ ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। রেসিপির প্রতিটি ধাপ সুন্দর ভাবে দেখিনোর জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এ কোন ধরনের মাছ ভাজি খেতে আমার কাছেও অনেক সুস্বাদু লাগে। গরম ভাতের সাথে এ ধরনের খাবার খেতে তৃপ্তি পাওয়া যায়

 2 years ago 

ভাই আপনার রুই মাছের রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না। কতদিন যাবৎ রুই মাছ ভাজি খাইনি। প্রতিটি ধাপ আপনি বেশ চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। রুই মাছ ভাজির কালার টা দেখে আরো সিওর হতে পারলাম রুই মাছ অনেক মুচমুচে এবং সুস্বাদু হয়েছে।

 2 years ago 

শর্টকাট পদ্ধতিতে ভাজি রেসিপি অনেক সুস্বাদু লাগে। মাঝেমধ্যে আমি এভাবে মাছ ভাঁজ করে খেয়ে থাকি অনেক টেস্ট হয় খাবার খেতে

 2 years ago 

রুই মাছ ভাজির খুবই সুন্দর একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা রুই মাছের এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশি করে পেঁয়াজ ব্যবহার করলে এটা খেতে আসলেই খুব ভালো লাগে।

 2 years ago 

রুই মাছ ভাজি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38