রেসিপি:বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকি মাছ রান্না।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৩ শে,বৈশাখ| ১৪৩১বঙ্গাব্দ |সোমবার|গ্রীষ্মকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


চলুন আজ একটা সহজ এবং মজাদার রান্নার রেসিপি আপনাদের দেখাই। । আশা করি, এই রান্নাটা প্রায় সকল দেশের মানুষই খেতে পারবে। হা হা হা। তবে মজার ব্যাপার হচ্ছে, খাবার না পেলে একজন মানুষকে যে খাবার দেবেন সেই খাবারি সে খেতে বাধ্য।



Red Abstract Income Money YouTube Thumbnail_20240506_200506_0000.png

ক্যানভা অ্যাপ দিয়ে বানানো।



সবজির সাথে শুঁটকী রান্না।
device:redmi note 10


প্রয়োজনীয় উপকরণ


– নানান পদের সবজি নতুন আলু, বেগুন, সীম, কাঁচা বা পাকা টমেটো, পুইশাকের ডাটা ইত্যাদি।
– কিছু চ্যাপা ও অন্যান্য শুঁটকী
– পেঁয়াজ কুচি।
– রসুন বাটা।
– লাল মরিচ গুড়া।
– হলুদ গুড়া।
– কাঁচা মরিচ।
– লবন পরিমান মত।
– তেল।
– পানি


রন্ধন প্রণালী


1704104301336-01.jpeg


ধাপ:-শক্ত সবজি গুলো এভাবে কেটে ধুয়ে নিন। শুধু যে কোন ধরনের বেগুন হতেই হবে, বেগুনটাই রান্নার স্বাদ বাড়িয়ে দেয়।


1704104320584-01.jpeg


ধাপ:-কড়াইতে তেল গরম করে সামান্য লবন যোগে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ চিরে ভাজতে হবে। এরপর রসুন বাটা দিয়ে দিতে হবে।


1704104334582-01.jpeg


ধাপ:-ভাল করে ভাঁজা হয়ে গেলে শুঁটকী গুলো (আগে ধুয়ে রাখতে হবে) দিয়ে দিতে হবে।


1704104354118-01.jpeg


ধাপ:-ভাল করে ভেঁজে নিয়ে এক কাপ পানি দিয়ে দিতে হবে।


1704104369398-01.jpeg


ধাপ:-এবার হলুদ ও মরিচ গুড়া দিতে হবে।


1704104384128-01.jpeg


ধাপ:-ভাল করে কষাতে হবে, প্রয়োজনে আরো হাফ কাপ পানি দিতে হবে, যাতে নরম শুঁটকী গলে মিশে যায়। আগুন থাকবে মাধ্যম আঁচে। প্রয়োজনে ঢাকনা দিয়ে রাখতে পারেন।


1704104398407-01.jpeg


ধাপ:-তেল উঠে গেলে এবার সবজি গুলো দিয়ে দিন।


1704104420466-01.jpeg


ধাপ:-ভাল করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিন। আগুন কম থাকবে।


1704104436854-01.jpeg


ধাপ:-মোটামুটি মিনিট ১৫ পর এমনি অবস্থায় এসে পড়বে, আগুনের আঁচ কম থাকাই ভাল।


1704104455292-01.jpeg


ধাপ:-ফাইন্যাল লবন দেখুন, লাগলে দিন। মোলায়েম হাতে নাড়ুন, যাতে সবজি গুলো ভেঙ্গে না যায়। ঝোল কেমন রাখবেন সেটা আপনি নিজেই অনুমান করুন।


1704104470500-01.jpeg


ধাপ:-যারা এই রান্না না খেয়েছেন তাদের বুঝানো যাবে না। ভেরী ভেরী ডিলিশিয়াস, আমি তো দুই প্লেট গরম ভাত শুধু এই তরকারী দিয়েই খেয়ে উঠেছি।দুনিয়াতে উপরওয়ালা আমাদের জন্য কত কি খাবার রেখেছেন, তা বলে শেষ করা যায় না।আমরা বেঁচে থাকি খাবার খেয়ে এবং আশ্চর্য এই যে, প্রায় প্রতিদিন আমরা একই খাবার খাই না।কোথা থেকে কি আমাদের ভাগ্যে জুটে যায় তা চিন্তা করলে অবাক হতে হয়।আমরা জানি না, এর পরেই আমাদের কি খেতে হবে, কিন্তু কিছু না কিছু এসেই পড়ছে এবং আমরা তা খাচ্ছি! তবে প্রত্যেক মানুষের জন্য খাবারের একটা লিমিট বা পারমিশন আছে। মানুষ চাইলেও এর বেশি খাবার খেতে পারে না বা সম্ভব নয়।সেটাও উপরওয়ালার মেহেরবানী, বেশি খেলেও মরে, না খেলেও মানুষ মরে।




আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

সবজি দিয়ে শুঁটকি মাছের রেসিপি খেতে অনেক মজা লাগে। আপনি খুবই সুন্দরভাবে এই শুটকি মাছের রেসিপি তৈরি করেছেন। আসলে শুটকি মাছের মধ্যে আমার ছুরি মাছের শুটকি বেশি প্রিয়।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক মজা লাগে। চেষ্টা করেছি সুন্দরভাবে রেসিপিটি তৈরি করার।

 2 years ago 

বাহ্ ভাইয়া আপনি তো বেশ দারুন একটি রেসিপি করেছেন। আপনার এই রেসিপিটি আমি মাঝে মাঝে বাসায় রান্না করে খাই। বেশ স্বাদ লাগে। আপনার করা আজকের রেসিপিটি দেখে কিন্তু বেশ লোভনীয় মনে হচেছ। আশা করি বেশ মজা করেই খেয়েছেন। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

শুটকি মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর মতামত প্রকাশের জন্য।

 2 years ago 

বিভিন্ন ধরনের সবজি একত্রিত করে শুটকি মাছ রান্নার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বিভিন্ন ধরনের সবজি একত্রিতভাবে রান্না করলে সেটা খেতে আসলেই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে আলাদা একটা টেস্ট লাগে।
মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

যেকোনো শুটকি মাছ আছে আমার খুবই পছন্দের। বেশ কয়েক প্রকার সবজির সমন্বয়ে শুটকির রেসিপি দেখেই আমার খেতে ইচ্ছে করছে ভাইয়া। বেশ লোভনীয় দেখাচ্ছে রেসিপিটি।অসংখ্য ধন্যবাদ কয়েক প্রকার সবজির সমন্বয়ে শুটকি মাছের মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

শুটকি মাছ আমারও অনেক পছন্দের একটি মাছ। বিভিন্ন ধরনের শুটকি একসাথে রান্না করলে খেতে অন্যরকম একটা টেস্ট হয়ে থাকে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এছাড়া শুটকি মাছ আমার বেশ পছন্দের। ভাইয়া আপনি এত সুন্দর করে সবজি দিয়ে শুটকি মাছের রেসিপি তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে দারুন হয়েছিল।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু সবজি দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। চেষ্টা করেছি রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই গরমে বেশি বেশি সবজি খাওয়া উচিত। সবজি খাওয়া শরীরের জন্য ভালো। শুটকি মাছ দিয়ে সবজি রান্না করেছেন দেখে আমিও এই রেসিপি শিখার চেষ্টা করলাম। যেকোন সবজি খেতে আমি অনেক পছন্দ করি। সাথে যদি শুটকি মাছ দেওয়া হয় তাহলে টেস্ট অন্যরকম হয়।

 2 years ago 

একদম সঠিক কথা বলেছেন গরমে বেশি বেশি সবজি খাওয়া আসলেই উচিত। সবজি দিয়ে রান্না করলে খেতে একটু স্বাদ বেশি হয়ে থাকে।

 2 years ago 

শুটকি আমার পছন্দের একটি খাবার। রেসিপিটি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আসলে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। গরম ভাতের সাথে খেতে খুবই মজা ছিল। ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য আপু।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিভিন্ন শাকসবজি দিয়ে শুটকি মাছের খুবই মজার একটি রেসিপি। আসলে ভাইয়া শুটকি মাছ তেমন খাওয়া হয়নি। তবে জানি শুটকি মাছ কোন তরকারির মধ্যে দিলে সেটা আরো বেশি স্বাদ লাগে। তবে আজকে আপনার রেসিপির মধ্যে লাল শাক টমেটো সেই সাথে শুটকি মাছ দিয়ে মিক্সড করে রান্না রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

শুটকি মাছের বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর সবজি দিয়ে শুঁটকি মাছ রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে

 2 years ago 

ভাইয়া আপনি বিভিন্ন প্রকার সবজি দিয়ে চ্যাপা শুঁটকি ও অন্যান্য শুঁটকির খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। এভাবে কখনো রেসিপি তৈরি করা হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই বিভিন্ন ধরনের সবজি দিয়ে শুটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি খারাপ লাগবে না।
আর রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38