ইউটিউব ভিলেজ পার্কে ঘোরাঘুরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৪ ই,জ্যৈষ্ঠ| | ১৪৩১ বঙ্গাব্দ ||মঙ্গলবার||গ্রীষ্মকাল||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায়। অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।
আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে জ্ঞান রয়েছে। তবে এই জ্ঞানের পরিধি বৃদ্ধি করার জন্য সবচেয়ে উপযুক্ত একটি মাধ্যম হলো ভ্রমণ করা। কারণ ভ্রমণের মাধ্যমে আপনি আপনার মধ্যে থাকা জ্ঞানের পরিমান কে আরও বেশি বৃদ্ধি করে নিতে পারবেন। তাই আমাদের সবার উচিত নিয়মিত ভ্রমণ করা।নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


PhotoEditor_202452883459979.jpg

ফটো-এডিটর দিয়ে বানানো।


ইউটিউব ভিলেজ।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/offsets.demonstrated.hubs



এইতো কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে ইউটিউব ভিলেজ এ ঘুরতে গিয়েছিলাম। ইউটিউব ভিলেজে খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখা আছে ।যা দেখে মুগ্ধ হওয়ার মত ।আসলে ইউটিউব ভিলেজ নামকরণ করা হয়েছে সেই গ্রামে একটা লোক ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রামকে পরিচিত করে তুলেছে। অবশ্য এখন অনেক কিছু তৈরি করা হয়েছে ।কিন্তু সামনে বৃহৎ পরিকল্পনা রয়েছে তাদের।পরিবার পরিজনের সাথে সুন্দর সময় অতিবাহিত করতে হলে ইউটিউব ভিলেজ পার্ক সুন্দর জায়গা।


1665986251496-01.jpeg

1665986195411-01.jpeg


আমাদের বাড়ি থেকে ইউটিউব ভিলেজের দ্রুত ৫ থেকে ৬ কিলোমিটার ।আর এর রূপ দেখে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো যাবে না। গ্রামীণ পরিবেশে পার্ক অবস্থিত হলেও এর সৌন্দর্যের কোন কমতি নেই। অনেক দূর দুরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে।।অনেক পরিচিত হয়ে যওয়ার কারনে আগের থেকে এখন অনেক ভিড় হয়ে থাকে।সুন্দর সময় পার করতে চাইলে ইউটিউব ভিলেজ এর চেয়ে আর কি হতে পারে।আমরা মাঝেমধ্যেই এখানে সুন্দর সময় অতিবাহিত করার জন্য যাই।


1665986171592-01.jpeg

1665986161272-01.jpeg


পর্যটকদের দেখার জন্য পার্কের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে রাখা ।আর এই জিনিসগুলো কৃত্রিম জিনিস। অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ আকর্ষিত হয়ে দেখে। এই পার্ক সম্পর্কে আপনারা হয়তো বিভিন্ন টেলিভিশন কিংবা ইউটিউবে দেখেছেন।


1665986211101-01.jpeg

1665986230021-01.jpeg


ফটোশুটের জন্য পার্কের মধ্যে একটি লাভপয়েন্টে তৈরি করে রাখা ।লাভ পয়েন্ট দেখতে খুবই সুন্দর।। লাভ পয়েন্টের চারিপাশে ফুল দিয়ে বেষ্টিত। যা দেখলে মুগ্ধ হয়ে যাওয়া যায়। দুই পাশে বড় আকারে ইউটিউব লেখা ।যা দেখে মন ভরে যায় আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে।


1665986052660-01.jpeg

1665986036980-01.jpeg


এই পার্কের মধ্যে বিভিন্ন ধরনের লেক রয়েছে ।লেকের এক সাইডে ঘাস দিয়ে ইউটিউব ভিলেজ লেখা। যা দেখতে চমৎকার। আসলে গ্রামের মধ্যে এরকম একটা পরিবেশ যা মনমুগ্ধকর। আপনারা দেখলে অবশ্যই এর সম্পর্কে অনেক কিছু দেখতে জানতে পারবেন ।পরবর্তী পোস্টে বিভিন্ন ধরনের পশুপাখি তৈরি করে রাখা হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব ধন্যবাদ।


1710592685973-01.jpeg

1710592665233-01.jpeg

1710592644123-01.jpeg


এই ফুলটা প্রায় সারা বছরই দেখা যায়। আমার উঠানো ফটোগ্রাফি গুলো কোনটাই বসন্তকালের ফুল না। তবে সামনের দিনে বসন্তকালের ফুলের ফটোগ্রাফি আশা করি আপনাদের মাঝে শেয়ার করতে পারব। ফুল হলো ভালবাসার প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে কমই আছে। ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে বরাবরই ভালো লাগে। যেখানে গিয়ে কোন ফুল দেখি আমি ক্যামেরা নিয়ে সেটা বন্দি করার চেষ্টা করি। এই ফুলটা বিভিন্ন জায়গায় দেখা যায় যেমন বাসার সাথে বেলকনিতে বিভিন্ন অফিস আদালতের ফুল বাগানে। আশা করি এই ফুলের ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লেগেছে।



আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ইউটিউব ভিলেজের কথা আমি শুনেছিলাম। এমনকি এর আগে অনেকের মাধ্যমে জায়গাটা দেখেছি।। তবে আপনি ঘুরতে গিয়েছেন শুনে খুবই ভালো লাগলো। জায়গাটা দেখছি সত্যিই অসাধারণ। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই ইচ্ছে করছে যেতে। তবে নিশ্চয়ই আমাদের এখান থেকে অনেক দূরে। এইজন্য আর যাওয়া হবে না। তবে বেশ ভালো সময় কাটিয়েছেন।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন জায়গাটিও অনেক সুন্দর ও মনোরম পরিবেশ। ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম অতিবাহিত করার জন্য পারফেক্ট একটি জায়গা। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এভাবে প্রতিনিয়ত স্বল্প পরিমাণ সাপোর্ট দিয়ে পাশে আছেন এটা জেনে খুবই ভালো লাগলো। আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন

 2 years ago 

তাহলে তো ভাই বলতে গেলে ইউটিউব ভিলেজ পার্কটা আপনাদের বাড়িতে অতি নিকটে। আর এমন সুন্দর জায়গা থেকে আপনি ফটো ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। অসাধারণ এই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো পার্কের দারুন দৃশ্য গুলো দেখে।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া ইউটিউব ভিলেজ পার্ক অনেক সুন্দর। এই জায়গাটিতে সময় কাটাতে খুবই ভালো লাগে।

 2 years ago 

অনেকদিন হলো এই পার্কে ঘুরতে যাওয়া হয় না এখন দেখছি আরো বেশী সুন্দর হয়ে গিয়েছে। তোমার ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যাচ্ছে বেশ ভালো সময় কাটিয়েছো। এবার বাড়িতে গেলে ঘুরতে যাব

 2 years ago 

আগের থেকে অনেক সুন্দর উপরে পার্টি হয়েছে পার্কটি। তুমি ছুটিতে বাড়ি আসলে আমরা সবাই একসাথে ঘুরতে যাব

 2 years ago 

ইউটিউব ভিলেজ পার্কে যাওয়ার সুযোগ কখনো হবে কিনা জানিনা। তবে আপনার পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখে মন ভরে গেল। বিশেষ করে ফটোগ্রাফিগুলো আপনি বেশ ভালোভাবেই করেছেন ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

প্রাকৃতিক পরিবেশে ভরপুর ইউটিউব ভিলেজ পার্ক। এখানে গিয়ে একান্ত ভাবে সময় কাটাতে বেশ ভালো লাগে। মতামতের জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আজকের এই পোস্টটি সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে কারণ আপনার পোস্টের কোয়ালিটি অনেক ভাল ছিল। জায়গাটি বেশ বিখ্যাত আমরা ইউটিউবে দেখেছিলাম এই ইউটিউব ভিলেজ সম্পর্কে। আমারও খুব ইচ্ছে করে যাওয়ার জন্য। আপনি বেশ দারুন ভাবে প্রতিটা ছবি তুলে ধরেছেন। এই ছবিগুলো বেশ চমৎকার ছিল। ফুলের চিত্রগুলো ভালো লাগলো আপনার এই ট্রাভেল পোস্ট।

 2 years ago 

অবশ্যই ভাই একদিন ঘুরতে আসবেন আশাকরি জায়গাটি আপনাদের কাছে খারাপ লাগবে না। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইউটিউব ভিলেজ পার্কের সুন্দর্য দেখে মুগ্ধ হলাম। এমন মনমুগ্ধকর সুন্দর একটি জায়গায় আপনি ফটোগ্রাফি করেছেন সেই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।এই জায়গাটি দেখেছিলাম আমি ইউটিউবে বেশ দারুন লেগেছিল আমার কাছে।আজ আপনার পোষ্টের মাধ্যমে আবারও দেখার সুযোগ পেলাম।ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ইউটিউব ভিলেজ পার্কের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আসলে ফটোগ্রাফির চেয়ে বাস্তবে দেখাও অনেক ভালো লাগবে।

 2 years ago 

আমার অনেক দিনের ইচ্ছা এই জায়গাটা ঘুরে দেখব কিন্তু সময় এবং সুযোগের অভাবে সেটা হয় না। আজকে আপনার এই পোস্ট টা দেখার পরে এখানে যাওয়ার আগ্রহটা আরো বৃদ্ধি পেয়ে গেল। দেখি সময় পেলেই একদিন এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করে আসবো।

 2 years ago 

এবার ঈদেই চলে আসেন ঘুরতে আর অবশ্যই আমাকে নক দিবেন দেখা করে আসবো আপনাদের সাথে। জায়গাটিতে আসলে আশা করি অনেক ভালো লাগবে

 2 years ago 

ফিচার্ড পোস্ট লিংক থেকে এই পোস্টটা দেখতে আসলাম, দারুণ উপভোগ করলাম আপনার লেখা ও ফটোগ্রাফি গুলো, বেশ বিস্তারিত তুলে ধরেছেন। যদিও এই গ্রামটি সম্পর্কে আমার আগে থেকেই কিছুটা ধারণা আছে, কেননা আমি ইউটিউবে দেখেছিলাম ।

 2 years ago 

আমাদের বাড়ির পাশে হওয়ায় আমরা প্রায়ই সেখানে গিয়ে সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করে থাকি। আসলে জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

খোকশা উপজেলায় দারুন এটা ঘুরার জায়গা হলো ইউটিউব ভিলেজ।প্রত্যন্ত অঞ্চলে এতো সুন্দর একটা জায়গা এর আগে দেখিনি।আমি বেশ কয়েকবার গিয়েছি ভাল লেগেছিলো।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

তুমি ঠিকই বলেছ খোকসা উপজেলায় খুবই সুন্দর একটি জায়গা ইউটিউব ভিলেজ। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39