রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -১৬ই ,চৈত্র| | ১৪৩০ বঙ্গাব্দ ||শনিবার||বসন্তকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি

নিজ হাতে ক্যামেরা নিয়ে কিছু প্রিয় মুহূর্ত বন্দী করার মজাই অন্যরকম।প্রকৃতির রুপ কার না ভালো লাগে।প্রকৃতির রুপ দেখে মানুষের মনে এক অনাবিল সুখ বয়ে যায়।


PhotoEditor_2024330212342548.jpg

ফটো-এডিটর দিয়ে বানানো।



ফুলের ফটোগ্রাফি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/uncorks.nevermore.retake


আজ আপনাদের মাঝে রেনডম কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায়। অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।


1711802149645-01.jpeg

1711802128244-01.jpeg


নয়নতারা ফুল আমার অনেক পছন্দের। এই ফুলের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য লুকিয়ে আছে। ফুলের দিকে তাকালে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এই ফুল গাছ ছোট আকৃতির হয়ে থাকে কিন্তু অনেক জায়গা জুড়িয়ে থাকে ।ফুল গাছে অনেক ফুল ফুটে থাকে যা দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে ।ফুলের ফটোগ্রাফি আমার বরাবরই অনেক ভালো লাগে। ফুলের সৌন্দর্য ফুটে ওঠে বৃষ্টির পরের দৃশ্যে। বৃষ্টির ফোঁটা যখন ফুলের পাপের উপর জমে থাকে তখন দেখতে চমৎকার লাগে। ফটোগ্রাফিগুলো করা তখন অনেক সুবিধা হয়। আমাদের বাড়িতে এরকম নয়ন তারা ফুল অনেক রয়েছে। যা আমাকে সব সময় অনেক মুগ্ধ করে। সময় পেলেই ফুল গাছের পরিচর্যায় ব্যস্ত হয়ে যায়।


1711802088179-01.jpeg

1711802051625-01.jpeg


এই ফুলের ফটোগ্রাফি টা করা একটা আগাছা গাছ থেকে। এই গাছগুলোর সাথে জায়গায় হয়ে থাকে। বিশেষ করে রাস্তার দুই ধার দিয়ে অনেক দেখা যায়। যদি ওই ফুলের তেমন একটা কদর নেই। কিন্তু ফুল ফোটার পর দেখতে বেশ ভালই লাগে। রাস্তার দুধ ধার দিয়ে যখন ফুল ফুটে থাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে। ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। ফুলের সৌন্দর্য কখনো কাউকে নিরাশ করে না। আমার কাছে ফুলের ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না।


1711716744805-01.jpeg

1711716725692-01.jpeg


এই ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি দেখতে খুবই সুন্দর ।ফুলের দিকে তাকালে চোখ ফেরানো যায় না। এই ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্যতায় মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ।তেমনি ফুল আমাকে মুগ্ধ করেছে। চেষ্টা করেছি ফটোগ্রাফিটি সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করি এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের নাম জানা থাকলে অবশ্যই জানাবেন।


IMG_20240329_134612.jpg

IMG_20240329_134611.jpg


ফুল আমরা প্রত্যেকে পছন্দ করে থাকি কিন্তু তার মধ্যে জবা ফুল অনেক বেশি পছন্দ করি।ভালোবাসার প্রথম দিনে তোমার আমার ভালোবাসার সূচনা জবার অপরূপ সৌন্দর্য দিয়ে শুরু হয়েছিল। তাইতো এখন এই ফুলটি এতটা কাছের হয়ে গেলো।সময় পেলেই মাঠের পানে গিয়ে জবার সাথে সম্পর্ক গড়ে তুলি, আর নিজের সব কথাগুলো তাকে শেয়ার করি। হতে পারে সে কেবল একটি ফুল, কিন্তু আমার বিশ্বাস কোননা কোনোভাবে সেও আমার অনুভূতিগুলো বুঝতে সক্ষম।জবা ফুলকে কখনোই আমরা গোলাপের মতো মূল্যায়ন করি না! কিন্তু নীল শাড়ির সাথে খোপায় গোঁজা একটি জবা ফুলের সৌন্দর্য কোন অংশেই ফেলনার যোগ্য নয়।


1711802201842-01.jpeg


ফুলের সৌন্দর্য সবসময় আপনাকে মুগ্ধ করবে। ফুলের সৌন্দর্য আমাকে কখনোই নিরাশ করে নাই।ফুলের ফটোগ্রাফি করতে সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি করার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে।ফটোগ্রাফি আমার সবসময় অনেক ভালো লাগে।আমি চেষ্টা করি সুন্দর দৃশ্য ধারন করে আপনাদের মাঝে তুলে ধরার।এই ফুলটার নাম বাগান বিলাশ।তবে ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি।ফটোগ্রাফি যদি ভালো হয় তাহলে ফটোগ্রাফারের অনেক ভালো লাগে।



আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

রাস্তার পাশে ফুটে থাকা আগাছা গাছের ফটোগ্রাফিটি আমার কাছে অসাধারণ লেগেছে, আসলে এ ধরনের ফুল গাছের তেমন একটা কদর না থাকলেও যখন ফুল ফোটে তখন সেই দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। চমৎকার কিছু ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এ ধরনের ফুলের তেমন একটা কদর নেই তবে ফুল ফুটলে দেখতে অসাধারণ লাগে। শুনে ভালো লাগলো ফটোগ্রাফি থেকে আপনি মুগ্ধ হয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে রঙ্গন ফুলটা বেশি ভালো লাগছে। ফুলের উপর পানি পড়াতে এটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে আমি বেশ পছন্দ করি। চেষ্টা করছি সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোটবেলার বন্ধু সব সময় থাকে না বেশির ভাগ সময়। কারণ বিভিন্ন ব্যস্ততার মাঝে হারিয়ে যাই সবকিছু।যাইহোক মন খুলেই ঘুরাঘুরি করছেন। বেশ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন দেখছি। অসম্ভব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। তার সাথে অনেক সুন্দর করে গুছিয়ে বিবরণ দিয়েছেন।বেশ কিছু ফুলের নাম ও জানতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঘোরাঘুরি করতে আমাদের অনেক ভালো লাগে। সময় পেলে আমরা ঘুরতে বের হয়ে যাই। চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো যেন সুন্দর হয়। আপনার গঠনমূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে মনোমুগ্ধকর কিছু ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্ৰাফি অনেক বেশি সুন্দর ছিলো। নয়নতারা ফুলের ফটোগ্রাফি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এছাড়া ও বাকি ফটোগ্ৰাফি গুলো দুর্দান্ত ছিলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

নয়নতারা ফুলের উপর বৃষ্টির ফোঁটা জমেছিল এজন্য ফটোগ্রাফিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ঠিকই বলছেন নিজের হাতে ক্যামেরা দিয়ে যখন এত সুন্দর ফটোগ্রাফি নেওয়া যায় বেশ ভালোই লাগে। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। আপনি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে নিলেন বেশ সুন্দর দেখাচ্ছে। এছাড়াও অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করলেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার মধ্যে প্রশান্তি কাজ করে। নয়নতারা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

নয়নতারা ফুলগুলো সুন্দর্য আমার কাছে অনেক ভালো লাগে। তবে তোমার ক্যাপচার করা নয়নতারা ফুলের ছবিটা যেনো একটু বেশি ভালো লেগেছে কারন পাপড়ির উপরে বৃষ্টির ফোঁটা জমে রয়েছে যা সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছ বন্ধু ফুলের উপর বৃষ্টির ফোটা জমে ছিল এজন্য ফটোগ্রাফিটা সুন্দর দেখাচ্ছে। ফটোগ্রাফি করতে আর বেশ ভালো লাগে। তোমার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফুল দেখতে কার না, ভালো লাগে বলেন? ফুল দেখলে যেন জীবনটা আবার নতুন করে ফিরে পায়। আপনি ফুলের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আসলে অনেক চমৎকার ছিল ।সবথেকে জবা ফুলটা দেখতে বেশি চমৎকার লাগছে ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলকে ভালোবাসা না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।আপনি চমৎকার বিবরন তুলে ধরেছেন প্রতিটি ফটোগ্রাফির সাথে।সাদা যে ফুলটির নাম আপনার জানা নেই,সেই ফুলটি হলো গন্ধরাজ।এই ফুলটির সুবাস ভীষণ মিষ্টি।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ফুলটির নাম বলে দেওয়ার জন্য। গন্ধরাজ ফুলের সুবাস মিষ্টি। সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু অসাধারণ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছে। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক তাই হাতে নয় গাছেই বেশি মানায়। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জবা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ফুলের ফটোগ্রাফি আমাকে অনেক মুগ্ধ করে। মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64732.79
ETH 1859.73
USDT 1.00
SBD 0.38