কবিতাঃ"যদি তুমি ফিরে আসো"|১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ৩ কার্তিক| ১৪২৮ বঙ্গাব্দ |সোমবার| হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি



woman-511849__480.jpg

source

আজ আবারে আপনাদের মাঝে আরো একটি কবিতা নিয়ে হাজির হলাম।কবিতার নাম যদি তুমি ফিরে আসো।


যদি তুমি ফিরে আসো


নিস্তব্ধ পায়ে হেঁটে চলেছি।
কোন সাড়া শব্দ নেই ,
হঠাৎ থমকে দাঁড়িয়েছি
যদি তুমি ফিরে আসো ...
তোমার সাথে হেঁটে চলা ঐ পথে
আজও আমি হাঁটছি ,
শুধু তোমার জন্য
যদি তুমি ফিরে আসো ।
রাস্তার পাশে ঐ বেঞ্চটিতে
আজও রয়েছি একা বসে ,
শুধু তোমার অপেক্ষায়
যদি তুমি ফিরে আসো ,
ঐ সরুপথের পাশে বাগানটিতে
আজও ফুল ফুটে রয় ,
শুধু তোমার জন্য ,
যদি তুমি ফিরে আসো ।
সেই ছায়াঘেরা সবুজ মাঠে
সেখানে ছিলাম তুমি আমি
আজ আমি সেখানে
যদি তুমি ফিরে আসো



solo-2051508__480.jpg

source

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 5 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার কবিতাটি। আপনার প্রতীক্ষার অবসান হোক। আপনার জন্য শুভকামনা রইল।

 5 years ago 

দোয়া কইরেন ভাই।যেনো খুব তাড়াতাড়ি এই প্রতিক্ষার অবসান ঘটে।

 5 years ago 

অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আপনার কবিতা পরে বুঝলাম এক প্রেমিক তার প্রিয় জনকে হারানোর পরে তাকে কতো টা কাছে পেতে চায়। কতোটা আপন করে নিজের মধ্যে লালন করতে চায় সেই দৃশ্য টা আপনার কবিতার মাঝে তুলে ধরেছেন। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🥰🥰

 5 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া ❤️❤️❤️

 5 years ago 

কবিতা লেখা সত্যিই অনেক কঠিন। তবে ভালো চেষ্টা করেছেন । চেষ্টা করুন কবিতার সাইজটুকু আরেকটু বড় করার জন্য। শুভেচ্ছা রইল।

 5 years ago 

ঠিক আছে ভাই পরবর্তীতে চেষ্টা করবো বড় কবিতা লেখার।ধন্যবাদ ভাইয়া উপদেশ মূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64119.87
ETH 1794.71
USDT 1.00
SBD 0.39