ডাই:রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -০৪, আষাঢ়| ১৪৩০ বঙ্গাব্দ |মঙ্গলবার| বর্ষাকাল |



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।


আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে সহজে রঙিন পেপার দিয়ে ওয়ালমেট বানাতে হয়।আশাকরি আপনাদের ভালো লাগবে।


1704630405281-01 (1).jpeg

ফটো-এডিটর দিয়ে বানানো


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/putty.heavier.bathhouses


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • গ্লু-গান
  • কাঁচি

কাজের ধারা



1704630102135-01.jpeg


ধাপ:-১: প্রথমে কাঁচি দিয়ে সাদা কাগজ কেটে রোল বানিয়ে নিতে হবে। আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে কাগজ আলাদা না হয়ে যায়।


IMG-20240107-WA0003.jpg


ধাপ:-২: পরিমাপ মতো বারোটা রোল একইভাবে বানিয়ে নিতে হবে। এরপর তিনটা রোল আঠা দিয়ে একসাথে করে চারটা ধাপে ভাগ করে নিলাম।


IMG-20240107-WA0000.jpg


ধাপ:-৩: এই রোল গুলো দিয়ে একটা চতুর্ভুজ বানিয়ে নিতে হবে। ওয়ালমেট এর ফ্রেম সুন্দর হলে ওয়ালমেট দেখতেও সুন্দর হবে।


IMG-20240107-WA0001.jpg


ধাপ:-৪: এখন না কাচি দিয়ে নীল কাগজ কেটে ফুল তৈরি করার জন্য পাপড়ি বানিয়ে নিতে হবে।


IMG-20240107-WA0002.jpg


ধাপ:-৫: একইভাবে ছোট ও বড় ফুলের জন্য পাপড়ি তৈরি করে নিলাম। পাপড়িগুলো কাটা সুন্দর হলে ফুলটি দেখতেও সুন্দর হয়।


1704630319353-01.jpeg


ধাপ:-৬: এরপর পাপড়িগুলো একসাথে করে ফুলের আকৃতি দিয়ে দিতে হবে। হলুদ বর্ণের কাগজ কেটে মাঝখানে ছোট একটি ফুল তৈরি করে দিতে হবে যাতে ফুলটি দেখতে সুন্দর দেখায়।


1704630341051-01.jpeg


ধাপ:-৭: এখন ফুলগুলো ফ্রেমে আঠা দিয়ে ভালোভাবে আটকিয়ে নিতে হবে। ফ্রেমের কর্নারে একটি বড় ফুল এবং পাশে একটি ছোট ফুল আঠা দিয়ে আটকিয়ে নিলাম।


1704630369129-01.jpeg


ধাপ:-৮: সবগুলো ফুল ও ফ্রেমে আঠা দিয়ে ভালোভাবে আটকিয়ে নিতে হবে। যাতে ফিল্মটি দেয়ালে রাখলে ফুলগুলো উঠে না যায়।


1704630405281-01.jpeg


ধাপ:-৯: ব্যাস হয়ে গেল রঙিন কাগজ কেটে ওয়ালমেট তৈরি। এই ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ঘরের দেয়ালে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আশা করি এই ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে।




আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে কাগজের ওয়ালমেট তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। আপনার ওয়ালমেট অসাধারণ হয়েছে।

 2 years ago 

এভাবে স্বল্প পরিমাণ সাপোর্ট দিয়ে সবসময় পাশে থাকবেন এটাই আশা করি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়িলমেট তৈরি করেছেন। এধরনের ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তাছাড়া ওয়ালমেটের ফুল গুলো দেখতে অসাধারন লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রবিন কাগজে কোন কিছু তৈরি করলে আমার কাছে বেশ ভালো লাগে। চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এরকম কিছু তৈরি করলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে এরকম ওয়ালমেট গুলো যদি তৈরি করে ঘরের দেয়ালে লাগানো হয়, তাহলে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। অনেক সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে এই ওয়ালমেট আপনি তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। ফুলগুলোর কালার অনেক সুন্দর ছিল। ভেতরে হলুদ রঙিন কাগজ দিয়ে এগুলো দেওয়াতে আরো বেশি ভালো লাগতেছে। আমার কাছে আপনার এই সুন্দর হাতের কাজটা ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এই ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। মন্তব্য প্রকাশের জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঘরের এক কোণে টানিয়ে রাখলে এটা বেশ অসাধারণ লাগবে। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টা চমৎকার তৈরি করেছেন ভাই। খুবই সুন্দর লাগছে। পোস্ট টার প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা।

 2 years ago 

তুমি ঠিকই বলেছ ঘরে সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সাহায্য করে এ ধরনের ওয়ালমেট। সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে দারুণ একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ওয়ালমেট গুলো দেখতে খুবই সুন্দর লাগে। ওয়ালমেট তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এত সুন্দর ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় অসাধারণ ছিল কিন্তু আপনার ওয়ালমেট তৈরি করার বিষয়টা। প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সুন্দর ভাবে প্রেজেন্ট করেছেন।

 2 years ago 

আমার তৈরি ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। সামনের দিনে এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট নিয়ে হাজির হব

 2 years ago 

খুব সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি। ফুলগুলো খুব সুন্দরভাবে আপনি তৈরি করেছেন। এই ধরনের ওয়ালমেট ঘরে সাজালে দেখতে ভীষণ সুন্দর লাগে। সুন্দর ভাবে ধাপ গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙ্গিন কাগজ কেটে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন।ওয়ালমেটটি অনেক সুন্দর ছিল। ফুলগুলো কেটে খুব সুন্দর ভাবে জায়গা মতো বসিয়ে দিয়েছেন। নীল কালারটা সাদা কালারের সাথে খুব সুন্দর মানিয়েছে। বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ কেটে যে কোন কিছু তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে। চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই রকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে রঙিন পেপার কেটে ওয়ালমেট টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া এরকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63073.83
ETH 1770.42
USDT 1.00
SBD 0.39