গতকাল থেকে আসলেই খুব বিশ্রী একটা অবস্থা গিয়েছে। বিদ্যুৎ তো একদমই ছিল না সাথে দমকা হাওয়া সহ বৃষ্টি। উত্তরবঙ্গে থেকেও ঘূর্ণিঝড়ের খুব ভালই প্রভাব উপলব্ধি করলাম। সকাল বেলা ঘুম থেকে উঠে দেখলাম সুপারির গাছ ভেঙে গিয়েছে। আজকে সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, একদম শেষ বিকালে এসে একটু রোদের দেখা মিলেছে। যাইহোক ভাই আপনার মত এদিকে আমরাও এই ঘূর্ণিঝড় নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। কপাল ভালো বড় কোনো ক্ষতি হওয়ার আগেই কেটে গিয়েছে। Windy ওয়েবসাইট টি সমন্ধে জেনে খুব ভালো লাগলো। এখন থেকে অনেক আগেই সঠিক তথ্য পাওয়া যাবে।
ধন্যবাদ আপনাকে।