You are viewing a single comment's thread from:

RE: আবৃত্তি তে আমি || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ4 years ago

কবিতাটি যেদিন আপনার পোস্টে পড়েছিলাম আমার এতটাই ভাল লেগেছিল। আমি বারবার অনেকবার পড়েছি এবং কথাগুলো অনুভব করার চেষ্টা করেছি।

তোর মিষ্টি শীতল স্পর্শের গন্ধ
আমার এখনো মনে পড়ে ।
বুক পকেটে রাখা সেই চিঠিটা
মাঝে মাঝে দেখি খুব গোপনে ।
যেখানে তুই লিখেছিলি,
তোকে ছাড়া আমি একা ।

এই লাইন কয়েকটা অত্যন্ত ভালো লেগেছিল। আসলে একটি কথা একদম ঠিক বলেছেন আজকে। ভালোবাসার প্রকৃত স্বাদ মনেহয় বিরহ আর বিচ্ছেদেই। মনেহয় কেন বলবো এটা চিরন্তন সত্য। যাই হোক আপনার কবিতা আবৃত্তি মুগ্ধ হয়ে শুনছিলাম। কবিতাটি পড়তে যতটুকু ভালো লেগেছিল। আপনার কন্ঠে শুনতে আরো অনেক বেশি ভালো লাগলো। স্বরচিত কবিতাটি আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

আমার কাছেও তো ঠিক তেমনটাই মনে হয় , ভালোবাসার প্রকৃত স্বাদ তো বিচ্ছেদেই বা বিরহেই ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62816.61
ETH 1736.84
USDT 1.00
SBD 0.39