You are viewing a single comment's thread from:

RE: গতকালকে বেড়িয়ে এলাম বর্তির বিল ।।৩০ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা আপনার এই একটা ব্যাপার আমার খুব ভালো লাগে। আপনি একাকী ঘুরতে গেলে সব সময় সবুজ প্রকৃতিকে বেছে নেন। আসলে সবুজ প্রকৃতির মাঝে আমি খুব দ্রুতই নিজেকে মানিয়ে নেয়া যায়। সবুজ প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে একাগ্রচিত্তে মনের সমস্ত না বলা কথা ভাগ করে নেয়া যায়। বর্তির বিল জায়গাটা আমার কাছেও খুব ভালো লাগলো। এত সবুজ একবার গেলে সেখানে বারবার ফিরে আসতে মন চাইবে। যাইহোক দাদা মাটির পেয়ালায় চা খাওয়ায় অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। আমাদের এদিকে নাই বললেই চলে আমি কয়েকবার খেয়েছিলাম সেটা ইন্ডিয়া গিয়ে কেমন যেন একটা ভালোলাগা কাজ করে। আর আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.095
BTC 62095.48
ETH 1737.24
USDT 1.00
SBD 0.39