লেভেল টু হতে আমার অর্জন || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আমি বিগত ১৮-১২-২০২১ ইং তারিখে লেভেল ওয়ান এ লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে লেভেল টু পেয়েছি তারপর ২২-১২-২০২১ইং তারিখে মৌখিক পরীক্ষা দিয়েছি এবং আজ আমার লেভেল টু এর লিখিত পরীক্ষা দিচ্ছি।

20211225_215643.jpg

যেহেতু আমরা দীর্ঘমেয়াদের কাজ করতে এসেছি তাই আমাদের ওয়ালেটের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেভেল-২ তে আমরা কি নিরাপত্তা, ডেলিগেশন, পাওয়ার আপ এবং ওয়ালেট নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে পেরেছি।

পোস্টিং কি এর কাজ কি:

পোস্টিং কি ব্যবহার করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার সমস্ত কাজ করা যাবে। পোস্টিং কি ব্যবহার করে আমরা সাধারণত পোস্ট ও কমেন্ট করা, পোস্ট ও কমেন্ট এডিট করা, আপভোট ও ডাউনভোট দেয়া, কোন পোস্ট রিস্টিম করা, কাউকে ফলো ও আনফলো করা কোন একাউন্ট মিউট ও আনমিউট করা, এই কাজগুলি করতে পারি।

অ্যাক্টিভ কি এর কাজ কি:

অ্যাক্টিভ কি দিয়ে আমরা সাধারণত আর্থিক কাজগুলো করতে পারব অর্থাৎ লেনদেন সংক্রান্ত সমস্ত কাজ আমরা অ্যাক্টিভ কি ব্যবহার করে করতে পারি। অ্যাক্টিভ কি ব্যবহার করে আমরা ট্রান্সফারের কাজ, পাওয়ার আপ পাওয়ার ডাউন, SBD STREM কনভার্শন, উইটনেস ভোট দেয়া, কোন এক্সচেঞ্জ ক্রয়-বিক্রয় অর্ডার দেয়া,প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন, নতুন ব্যবহারকারী তৈরি ইত্যাদি কাজ করতে পারি

উনার কী এর কাজ কি:

এটি এক ধরনের মালিকানা সংক্রান্ত কী অর্থাৎ ব্লকচেইনে যদি আমরা আমাদের মালিকানা প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের ওনার কি এর প্রয়োজন হবে। উনার কী দিয়ে আমরা সাধারণত উনার কী, অ্যাক্টিভ কী পোষ্টিং কী রিসেট করা, একাউন্ট রিকভার করা এবং ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা ইত্যাদি কাজ করতে পারি।

মেমো কি এর কাজ কি:

আমরা যদি কোন মেসেজ কোন একটা সংকেতে পরিবর্তন করে পাঠাতে চাই যা পরবর্তীতে দেখা যাবে তখন আমাদের মেমো কি এর প্রয়োজন হবে অর্থাৎ মেমো কি ব্যবহার করে আমরা এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে এবং কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে পারি

মাস্টার পাসওয়ার্ড এর কাজ কি:

মাস্টার পাসওয়ার্ড হচ্ছে আমাদের একাউন্টের সবচেয়ে সেনসিটিভ কি যেটি আমরা একাউন্ট খোলার সময় পেয়ে থাকি অথবা নিজেরাই জেনারেটকরি। সবগুলো কি মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কি এর কাজ সম্পন্ন করা সম্ভব।আমরা একাউন্ট রিকভার করতে চাইলেও মাস্টার পাসওয়ার্ড লাগবে।

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কিঃ

মাস্টার পাসওয়ার্ড আমাদের জন্য সবচেয়ে সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেককে নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য মাস্টার পাসওয়ার্ড কে সংরক্ষণ করা প্রয়োজন। মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণ করার সবচেয়ে ভালো উপায় নিজেদের ব্রেনে সংরক্ষণ করা যেটা সবার জন্য সম্ভব নয়। আমরা গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারি এবং নিজেদের ডায়েরিতে ও সংরক্ষণ করতে পারি। পাসওয়ার্ড সম্বলিত যে পিডিএফ ফাইলটি জেনারেট হবে সেই ফাইলটিকে ইনক্লিপ্ট করে পেনড্রাইভে সংরক্ষণ করতে পারি। তাছাড়া জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে ও রাখা সম্ভব।

পাওয়ার আপ কেন জরুরি:

পাওয়ার আপ বলতে এখানে স্টিম কে পাওয়ার আপ করে স্টিম পাওয়ার এ কনভার্ট করা অর্থাৎ শক্তি বৃদ্ধি করা বুঝায়। ওয়ালেটে বেশি SP থাকলে আমাদের ভোটিং ভ্যালু বৃদ্ধি পাবে যার ফলে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়া সম্ভব। পাওয়ার আপ এর মাধ্যমে আমাদের স্টিম গুলো সুরক্ষিত থাকবে কারণ আমাদের অ্যাকাউন্ট হ্যাক হলেও SP গুলো পাওয়ার ডাউন ব্যতীত কেউ ট্রানস্ফার করতে পারবে না। পাওয়ার ডাউন দেখলে আমরা বুঝতে পারবো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সে কারণেই পাওয়ার আপ করা অত্যন্ত জরুরি।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন:

প্রথমে স্টিম ওয়ালেটে ঢুকতে হবে ওয়ালেটে অ্যাক্টিভ কি দিয়ে লগইন করলে ওয়ালেট এর অবস্থা চলে আসবে। স্টিম ব্যালেন্স এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে কিছু অপশন এর মধ্যে থেকে পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে। তারপর এমাউন্টের ঘরে পরিমাণ লিখে পাওয়ার আপ বাটনে ক্লিক করে ওকে করতে হবে। এভাবেই পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাবে।

সেভিংসে থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়:

সেভিংসে থাকা STEEM অথবা SBD উইথড্র দেয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

মেমো ফিল্ডের কাজ কি:

আমরা যখন ইনক্রিপ্ট করে কোন মেসেজ পাঠাই বা অন্যকোন পারপাসে স্টিম ট্রান্সফার করি সেক্ষেত্রে মেসেজ লেখার জন্য মেমো ফিল্ড ব্যবহার করা হয়।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত SP নিজের একাউন্টে ফেরত আসে:

ডেলিগেশন ক্যানসেল করার পর উক্ত এসপি নিজের একাউন্টে ফেরত আসতে ৫ দিন সময় লাগে।

ধরুন আপনি প্রজেক্ট @Heroism-e ২00 SP ডেলিগেশন করেছেন কিছুদিন পর আরো ১00 SP ডেলিগেশন করতে চান এখন ডেলিগশন পরিমাণ লেখার সময় কত SP লিখতে হবে।

২00 এসপি ডেলিগেশন করার কিছুদিন পর আরো ১০০ SP ডেলিগেশন করতে চাইলে ফিল্ডে ডেলিগেশন পরিমাণ ৩০০ SP লিখতে হবে।

লেভেল-২ থেকে এটাই ছিলো আমার অর্জন। সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি।ধন্যবাদ।

Sort:  
 5 years ago 

আমার বাংলা ব্লগ এর এবিবি স্কুল হতে স্টিমিট এর বেশ কিছু কি নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন।আরো জানবেন পরবর্তী ক্লাস গুলোতে।আপনার জন্য শুভ কামনা রইলো।

 5 years ago 

ধন্যবাদ। আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা।

 5 years ago 

লেভেল ২ হতে তোমার অর্জন দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ হয়েছি। অনেক কিছু শিখতে পেরেছ। এভাবেই এগিয়ে যাও শুভ কামনা রইলো।

 5 years ago 

ধন্যবাদ। শুভকামনা সবসময়।

 5 years ago 

আপনি অত্যন্ত সুন্দরভাবে লেভেল টু এর বিষয়গুলো উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য যেন আপনি steemit প্লাটফর্মে বহু দূর অগ্রসর হতে পারেন।

 5 years ago 

ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

 5 years ago 

ডেলিগেশন ক্যান্সেল করার কতদিন পরে SP ফেরত আসে?

 5 years ago 

ডেলিগেশন ক্যান্সেল করার ৪-৫ দিন পর SP ফেরত আসে। ধন্যবাদ।

 5 years ago 

৪ দিন নাকি ৫ দিন? সঠিক সময় কোনটা?

 5 years ago 

ভাইয়া ৫ দিন সময় লাগে।

 5 years ago 

তাহলে উত্তরটা ঠিক করে দিন।

 5 years ago 

ঠিক করে দিয়েছি। আসলে ভাইয়া আমরা লেকচার শিটে পরেছি ৪/৫ দিন লাগে আর ক্লাসে ৫ দিন শিখেছি।

 5 years ago 

ভাইয়া আমি কি তাহলে আজ থেকে লেভেল-৩ ক্লাস করবো?

 5 years ago 

আপনার লেবেল টু এর পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনি মোটামুটি গুচিয়ে পোস্টটি লেখার চেষ্টা করেছেন এবং এই পোস্টটি টিতে আপনি স্টিমিট এর ওয়ালেট সম্পর্কিত যাবতীয় কি এবং প্রাইভেট পিডিএফ সম্পর্কে সুন্দর বিশ্লেষণ করেছেন। এই থেকে বোঝা যাচ্ছে আপনার এই বিষয়ে মোটামুটি ভালো ধারণা হয়েছে ‌‌ । ধন্যবাদ ভাই আপনাকে আমাদের মাঝে লেভেল টু পরীক্ষার পোস্টটি শেয়ার করার জন্য।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা আপনার জন্য।

শুভেচ্ছা ও অভিনন্দন

 5 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63822.38
ETH 1788.97
USDT 1.00
SBD 0.38