DIY "এসো নিজে করি"।। একটি ব্যাঙ এর অরিগামি।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম

প্রিয় বন্ধুরা আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় আপনারা সবাই অনেক ভাল আছেন । আমিও ভাল আছি । রঙ্গিন কাগজ নিয়ে কাজ করতে আমার বরাবরি ভাল লাগে । তেমনি একটা নিজের তৈরি অরিগামি আপনাদের সাথে শেয়ার করছি । এটা হলো একটা ব্যাঙ এর অরিগামি ।


IMG_২০২২০৪০৪_১০৫৮৪৯.jpg


প্রয়োজনীয় উপকরণ

  • রঙ্গিন কাগজ
  • রং পেন্সিল
  • স্কেল
  • কাঁচি

IMG_২০২২০৪০৪_১০২৫২৯.jpg



আমার মনে হলো এই অরিগামিটা তৈরির জন্য হলুদ রঙের কাগজ উত্তম হবে ।
এর জন্য হলুদ রঙেরটাই নিয়েছি ।

ধাপঃ০১

প্রথমে আমি কাগজটি ৮সে.মি.* ১৬ সে. মি মাপে কেটে নেব।

IMG_২০২২০৪০৪_১০২৯৫১.jpg


ধাপঃ০২

কাগজটি আড়াআড়ি ভাঁজ দিব ।
এবার কয়েকবার কয়েক রকম ভাবে কাগজটি ভাঁজ করতে হবে
দুই ভাগে বিভক্ত করে কোনা কুনি ভাঁজ দিব ।
আবার বিপরীত দিকে একই ভাবে ভাঁজ দিব ।
এরপর ১অংশ ২ অংশ ১ অংশ ভাগে ভাঁজ দিয়ে নিব ।
কাগজটি খুলে ফেললে ঠিক এমনটি দেখাবে ।

Untitled design.jpg


ধাপঃ০৩

এবার কাগজটির চারটি কর্ণার একে একে ভিতরে ঢুকিয়ে দেব ।
উল্টিয়ে নেব, উলটা দিকটা এমন দেখাবে।

IMG_২০২২০৪০৪_১০৩৯০৩.jpg


ধাপঃ০৪

মাঝের অংশ চারটি ভাগে বিভক্ত আছে, এর সব গুলোর মাঝ দিয়ে ভাঁজ করে নিতে হবে ।
বিপরীত থেকে আরো একবার করে ভাঁজ দিয়ে নিতে হবে ।
এরপর আবার ও উল্টিয়ে নিবো ।

IMG_২০২২০৪০৪_১০৪৯৩৮.jpg


ধাপঃ০৫

এই ধাপে এসে আমদের যে কোন এক পাশের অংশ থেকে দুইটি ।
এবং অপর পাশ থেকে একটি ত্রিভূজ আকৃতির ভাঁজ দিয়ে নিতে হবে ।

IMG_২০২২০৪০৪_১০৫৩১৭.jpg


ধাপ ০৬

এরপর যেদিকে একটি ত্রিভুজ আকৃতি আছে সেদিকটা ধরে প্রথমে নিচের দিকে একবার, আবার উপরের দিকে একবার ভাঁজ দিয়ে নেব ।

IMG_২০২২০৪০৪_১০৫৪১২.jpg



আমাদের অরিগামি তৈরি হয়ে গেছে । আরো সুন্দর দেখাতে রং করে নেব ।

IMG_২০২২০৪০৪_১০৫৫১৭.jpg


ধাপঃ০৭

এবার সবুজ ও কালো রঙের কালি দিয়ে রং করে দেব ।

এর প্রকৃত সাইজ বুঝানোর জন্য হাতের তালুতে রেখে দেখাচ্ছি ।

IMG_২০২২০৪০৪_১১০৩৫৭.jpg



এই অরিগামিটির বৈশিষ্ট হচ্ছে এর পশ্চাদ পায়ের মাঝে হাল্কা চাপ দিয়ে ছেড়ে দিলে সামনে লাফ দিয়ে এগিয়ে যাবে ।

বাচ্চাদের খেলনা হিসেবে এটা নিজ হাতে তৈরি করতে পারবেন । এগুলো তাদের জন্য আনন্দদায়ক হবে ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

image.png

Sort:  
 4 years ago 

ছোটবেলায় কাগজ দিয়ে এরকম অনেক ব্যাঙ তৈরি করতাম এখনও ব্যাঙগুলো আমি তৈরি করি মাঝে মাঝে কিন্তু কখনো পোস্ট করা হয়নি, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল বেশ চমৎকার লাগলো আপনার এই পোস্ট আপনার ব্যাঙ অনেক কিউট ছিল আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

এই ধরনের অরিগামি গুলো তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। আপনার তৈরি করা ব্যাঙ এর অরিগামি টি দেখতে খুবই সুন্দর লাগছে আপু। অরিগামি তৈরীর ধাপগুলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এতে আমার কাছে অরিগামি তৈরির ধাপগুলো বুঝতে খুবই সুবিধা হয়েছে। ধন্যবাদ ।

 4 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

 4 years ago 

আমি এক সময় ব্যাঙ এর অরিগামি বানাতে পারতাম কিন্তু এখন ভুলে গেছি। তবে আপনার পোস্ট দেখে এখন আবার মনে পরলো। খুব সুন্দর করেই বানিয়েছেন। অসাধারন হয়েছে ভাই।

 4 years ago 

আমিও ছোট বেলা থেকেই অরিগামির প্রতি খুবই আগ্রহী যা এখনো বিদ্যমান ।

 4 years ago 

কাগজ দিয়ে কত কিছুইনা তৈরি করা যায়। তবে এ কাগজ দিয়ে ব্যাঙ আমিও অনেক আগে তৈরি করেছিলাম। যাক এগুলো আবার পোস্ট দেখে অনেক ভালো লাগলো।।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া । আমি নিজে এগুলোর প্রতি খুবই আগ্রহী ।

 4 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ব্যাঙ তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলোর সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

একটি ব্যাঙের অরিগামি তৈরি ও দক্ষতার সাথে সম্পন্ন করলেন। এভাবে আগে কখনো তৈরি করে দেখা হয়নি। আপনার তৈরি পদ্ধতি দেখে এক সময় তৈরি করার চেষ্টা করবো শেয়ার করার জন্য ধন্যবাদ।

একটি ব্যাঙ-এর অরিগামি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আসলেই কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এখানে না আসলে মনে হয় সবকিছু দেখাই হতো না। প্রত্যেকটা ধাপ নিখুঁতভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙ এর অরিগামিটি জাস্ট অসাধারণ হয়েছে। উপস্থাপনা আপনি অনেক সুন্দরভাবে করেছেন। যা দেখে যে কেউ এটি তৈরি করে ফেলতে পারবে।
ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 4 years ago 

আগে স্কুলে এভাবে ব্যাঙ বানিয়ে সবাই মিলে প্রতিযোগিতা করতাম ওই বাং দিয়ে, কার বাং বেশি ধুর লাফায়।যাইহোক অরিগামি টি দেখে বেশ ভালই লাগলো,আর পুরনো দিনের কিছু স্রিতি চরণ করালম।আর এত সুন্দর একটি অরিগামি বানানোর জন্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ওয়াও, রঙিন কাগজ দিয়ে ব্যাঙ এর অরিগামি অনেক সুন্দর হয়েছে ভাই, অনেক সুন্দর করে কাজটি সম্পুর্ন করেছেন, আপনার তৈরিকৃত প্রজেক্টি আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62746.00
ETH 1776.56
USDT 1.00
SBD 0.38