কবিতা-অভিমানী ভালোবাসা|

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি কবিতা লিখতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


অভিমানী ভালোবাসা :


ai-generated-8072458_1280.jpg

Source



ভালোবাসি বলে তোমায়,
কষ্ট দিবে এত আমায়।
জানো না কতটা ভালোবাসি,
তবুও এত কেন অবহেলায় আমি।



এত যদি অবহেলা তোমার,
ছিল আমার জন্য।
কেন এত আপন করে,
জায়গা দিয়েছিলে তোমার বুকে?


এভাবেই যদি ছুঁড়ে দিবে,
কেন ডাকলে আমায়?
প্রিয় তোমার এই,
ভালোবাসায় ভরা বুকে।


কষ্ট পেয়ে হয়েছি,
আজ আমি পাথর।
ঠুনকো কাঁচের মত,
হৃদয়ে গেছে ভেঙ্গে।



এত যদি অভিমানী হবে
তবে কেন ধরেছিলে আঁকড়ে?
এত আগলে রাখলে,
যতন করে তোমার এই জীবনে।


এখন যে তোমায় ছাড়া,
বড্ড অসহায় আমি।
দুচোখে সারাদিন,
শুধু ঝড়িয়েছি হাজার অশ্রু।

কেন এমন করছো বলো,
আমায় নিয়ে খেলা?
তোমার মনে নেই কি,
কোন আমায় প্রতি মায়া?


প্রতিনিয়ত আমি নিজের মতো করে কবিতা লেখার চেষ্টা করি। জানিনা কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগে?তবে আমি যতটা সম্ভব নিজের মতো করে লেখার চেষ্টা করি।যদিও আমি ভালো একটা কবিতা লিখতে পারি না।তবে কেনো জানি কবিতা লিখতে বেশ ভালো লাগে। আজকের লেখা কবিতাটি আমার একটু ভিন্ন ধরনের।যদিও কবিতাটি যারা অভিমান করে নিজের ভালোবাসার মানুষগুলোকে কষ্ট দেয় তাদের জন্য লেখা।ভালোবাসা মানুষের থেকে হঠাৎ করে অবহেলা পেলে খুবই খারাপ লাগে।প্রিয়জনের থেকে পাওয়া অবহেলা গুলো মেনে নেওয়া খুবই কঠিন।অবহেলায় কষ্ট পেতে পেতে এক সময় মন পাথর হয়ে যায়।তখন ভালোবাসার স্মৃতি গুলোই মনে পড়ে।এটাই কিন্তু সত্যিই এই জন্য বলতে চাই সকলে নিজের ভালোবাসার মানুষগুলোকে যতন করে রেখে দিন নিজের কাছে।এটাই ছিল আমার আজকে কবিতা। আশা করি আমার লেখা কবিতাটি সকলের কাছে ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64123.01
ETH 1813.38
USDT 1.00
SBD 0.38