জেনারেল রাইটিং-আনন্দ।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


আনন্দ:


1000050460.jpg

Source


আনন্দ নামটাই যেন অন্যরকমের অনুভূতি। এই নামের সাথে জড়িয়ে থাকে আমাদের অনেক স্বপ্ন অনেক আশা , অনেক ভালোবাসা। আনন্দ করতে সবাই ভালোবাসে। আনন্দ সকল মানুষেরই হয়।এটি আমাদের মুখে হাসির একটি কারণ হয়ে দাঁড়ায়। আমরা আনন্দে অনেক সময় দিশেহারা হয়ে পড়ি। আমরা যে কোন কিছুতেই আনন্দিত হই।


তেমনি আজ আমি খুবই খুশি এবং আনন্দিত আমার মধ্যে যেন আজ অন্য রকমের ভালো লাগার কাজ করছে।খুবই ভালো লাগছে।কোন কিছুই বিরক্ত লাগছে না। হাজার কাজগুলো ভালোবেসে করছি।কোন কাজই বিরক্তবোধ মনে হচ্ছে না।কারণ আজ আমার মনে রয়েছে আনন্দের ছায়া।


মানুষের মন যখন ভালো থাকে তখন সবকিছুই ভালো লাগে। কিন্তু যখন মন ভালোই থাকে না তখন কোন কিছুই ভালো থাকে না।আজ আমার মনটা ভীষণ ভালো। নিজেকে আজ ভীষণ খুশি খুশি লাগছে। এই খুশি এই মুহূর্তটা এক অন্যরকম ।কি যে ভালো লাগছে আজ আমার তা বলে বুঝাতে পারবো না। আজ আমার একটি বিশেষ দিন। বলতে গেলে আজ আমি দীর্ঘদিন পর বাবার বাড়িতে যাচ্ছি।


আর বাবার বাড়ি যেতে কার না ভালো লাগে।বাবার বাসায় যাওয়ার সময় কি করব না করব এইসব ভেবেই ভালো লাগে। সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করি বাবা বাসায় যাওয়ার জন্য। যাওয়ার আগে ব্যাগ গোছানো নিজের দরকারি জিনিসগুলো একটু গুছিয়ে নিতে কি যে ভালো লাগে। মনে দৌড়ে ছুটে যায় এখনই।কিন্তু চাইলেও সেটা হয় না। কারণ আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সময়ের আগে তো চাইলে সেখানে পৌঁছাতে পারবো না। তবে আজ মনটা যেমন ভালো তেমন আবার হাজব্যান্ড এর জন্য খারাপ লাগছে।যদি সবাইকে একসাথে পেতাম। তাহলে বেশ ভালো লাগতো। কিন্তু কি আর করার একজনের কাছে যেতে হলে আরেকজনকে ছেড়ে যেতে হয় এটাই নিয়ম। তবে হাজবেন্ড সাথে যাচ্ছে এটা ভেবে ভীষণ খুশি।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 2 months ago 

ডেইলি টাস্ক:

1000050462.jpg
https://x.com/i/status/2052272296254169588

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 2 months ago 

1000050466.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63966.58
ETH 1726.52
USDT 1.00
SBD 0.42