কবিতা-বাবা|
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে বাবা কে ঘিরে একটি কবিতা লিখতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
বাবা:
বাবা মানে এক অন্যরকম ভালোবাসা,
যে ভালোবাসায় নেই কোন প্রতিদান।
যাকে বলা হয় এক কথায়,
নিঃস্বার্থ ভালোবাসা।
বাবা মানে মাথার উপর,
এক যেন বৃক্ষ ছায়া।
শেষ নিঃশ্বাস অব্দি থাকে পাশে,
প্রিয় আমাদের বাবা।
ছাড়ে না কখনো হাত,
যতই বিপদ সামনে আসুক না কেন।
সেই বিপদে মোকাবেলা করতে,
পাশে থাকে প্রিয় বাবা।
বাবার হাত ধরে ছোট্ট পায়ে,
নতুন করে পথ চলা শিখা।
ভুল পথে হাঁটি যখন আমরা,
সঠিক পথ দেখিয়ে দেন বাবারা।
বাবা মানে হাজার দায়িত্ব,
অতি প্রিয় সন্তানের জন্য।
যত্নের কোন কখনো হয়নি কমতি,
রেখেছো আগলে তোমারি বুকে।
ছেড়ে দাও নি কখনো ভরসার হাত,
তোমায় পেয়ে জীবন আমার হয়েছে ধন্য।
বড্ড বেশি ভালোবাসি,
প্রিয় বাবা তোমায়।
বাবা মানে মানেই ভরসার হাত।বাবা চিরকাল নিজের বুক দিয়ে আমাদের আগলে রাখে।কখনও আমাদের কষ্ট পেতে দেয় না।নিজের যত কষ্ট হোক না কেনো আমাদের ভালো রাখার তিনি সব কিছু করতে পারেন।নিজের কথা কখনই তারা ভাবে না।সব সময় সন্তানের মাথার উপরে বৃক্ষের মতো ছায়া হয়ে থাকেন।যার হাত ধরে আমরা হাঁটতে শিখি।যদি কখনও ভুল পথে হাঁটি ভূল থেকে সঠিক পথে হাঁটা শেখানোর নামই বাবা। আজকে আমি বাবাকে ঘিরে কবিতাটি লিখেছি।আশা করি সকলের সকলের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1939270235359752307?t=WlzphxIbPMnM3IPLMJiHEQ&s=19
https://x.com/Maria182143171/status/1939270762835448169?t=QIzRda1wsq9iCtwcs2zq6Q&s=19
https://x.com/Maria182143171/status/1939271178079854858?t=qKfCF84lWXr1kbmP7E5CdQ&s=19
https://x.com/Maria182143171/status/1939271628174860721?t=kHsIzCvMhUQzIFsDf4rGJQ&s=19
https://x.com/Maria182143171/status/1939378717559795915?t=dELbYF-l3RyYF45hisW9Ng&s=19