DIY-পুরাতন কাপড় ও বোতল দিয়ে ঘর মোছার লাঠি তৈরি
আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। আজকে সকলের মাঝে পুরাতন কাপড় ও বোতল দিয়ে ঘর মোছার লাঠি তৈরি করে শেয়ার করতে যাচ্ছি।সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
পুরাতন কাপড় ও বোতল দিয়ে ঘর মোছার লাঠি তৈরি
ভিন্ন কিছু তৈরি করতে পারলে খুবই ভালো লাগে।এতে করে অন্য রকম একটা আনন্দ পাওয়া যায়।ঠিক তেমনি ঘরে থাকা পুরোনো জিনিস গুলো দিয়ে একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিলাম।কোনো কিছু ফেলে না দিয়ে সেটা কাজে লাগিয়ে নতুন রূপ দিতে বেশ ভালো লাগে। তেমনি ভাবে এই ঘর মোছার লাঠীটির নতুন রূপ দিয়েছিলাম আমি।চলুন এইবার দেখা নেওয়া যাক কিভাবে আমি পুরাতন কাপড় ও বোতল দিয়ে ঘর মোছার লাঠি তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১.পুরাতন লাঠি।
২.গ্যাস লাইট।
৩. ছুরি।
৪.বোতল।
৫.জি আই তার।
৬.পুরানো কাপড়।
পুরাতন কাপড় ও বোতল দিয়ে ঘর মোছার লাঠি তৈরির ধাপ সমূহ:
ধাপ-১
প্রথমে ছুরির সাহায্যে বোতলটি সমানভাবে কেটে নিব।
ধাপ-২
এরপর জিয়া আই তার ও গ্যাস লাইট দিয়ে গরম করে ছোট ছোট ছিদ্র করে নিব।
ধাপ-৩
এরপর কাপড় গুলো লম্বা ভাবে ছিঁড়ে নিব।
ধাপ-৪
এরপর ছিঁড়ে নেওয়া কাপড়ের টুকরো গুলো বোতলের ছিদ্রের ভিতরে ঢুকিয়ে নিব।
ধাপ-৫
এরপর শক্ত করে কাপড় বেঁধে নিব।
ধাপ-৬
এরপর একই ভাবে আরো কিছু কাপড় ঢুকিয়ে নিব।
শেষ ধাপ
এরপর গ্যাস লাইট এর সাহায্যে সব কিছু এক সাথে লাগিয়ে নিব।তাহলে পুরাতন কাপড় ও বোতল দিয়ে ঘর মোছার লাঠি তৈরি সম্পূর্ণ হবে।
উপস্থাপনা:
পুরাতন কাপড় ও বোতল দিয়ে ঘর মোছার লাঠি তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিয়েছি।আমার খুবই ভালো লাগছে এই ডাই টি তৈরি করতে পেরে।আমি খুবই আনন্দিত এটি তৈরি করতে পেরে।আশা করি আমার তৈরি করা ডাই টি সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1948351009723765145?t=pj8YzP6DkSrKiUyCVq62TA&s=19
https://x.com/Maria182143171/status/1948351560184180900?t=ru3CnhZYo0ak_F-k5pLTbg&s=19
https://x.com/Maria182143171/status/1948353139498975714?t=rO9-mP8aiOM5STVlUZJJlg&s=19
পুরনো কাপড় দিয়ে তৈরি করা ঘর মোছার লাঠি দেখে খুবই ভালো লাগলো। পুরনো কিছু দিয়ে যদি নতুন কিছু বানানো যায় তাহলে দেখতেও ভালো লাগে। খুবই প্রয়োজনীয় এবং কাজের একটি জিনিস তৈরি করেছেন।