লাইফ সটাইল-বিকেল বেলার সুন্দর কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে বিকেল বেলার সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


বিকেল বেলার সুন্দর কিছু মুহূর্ত


IMG_20240913_181546_278.jpg
Device-XANON-X20


বিকেল বেলার সুন্দর দৃশ্য গুলো দেখতে কার না ভালো লাগে।বিকেল বেলায় চারিদিকে বেশ বাতাস হচ্ছিল।কি যে ভালো লাগছিল সেই বাতাসে।কি যে শান্তি লাগছিল সেই বাতাসে।মনে হচ্ছিল এর থেকে শান্তি আর কোথাও নেই।চারিদিক খুবই শান্ত ছিল।সকলেই বের হয়েছিল এই সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য।



IMG_20240913_181120_215.jpg
Device-XANON-X20


আমিও মেয়েকে নিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়াই সুন্দর মুহূর্ত গুলো কাছ থেকে দেখার জন্য।মেঘলা আকাশ দেখতে দারুন লাগছিল।কি যে সুন্দর লাগছিল আকাশের এত সুন্দর দৃশ্য দেখতে।এমনিতেই আকাশ দেখতে আমি ভীষণ ভালোবাসি।তার মধ্যে যদি হয় এমন বৃষ্টি ভেজা আকাশ তাহলে কোনো কথাই নাই।


IMG_20240913_181307_467.jpg
Device-XANON-X20


কিছুক্ষণের মধ্যে আকাশের বুক থেকে টিপ টিপ বৃষ্টি ঝরে। বৃষ্টি তে দুইজন আবার ছাতা নিয়ে হেঁটে যাচ্ছিল।বৃষ্টির সময় ছাতা নিয়ে ঘুরতে কি যে ভালো লাগে।আমি তো আগে প্রায় সময় খালি পায়ে ছাতা নিয়ে এইদিক সেইদিক ঘুরাঘুরি করতাম।কি যে এক আনন্দ লাগে সেই মুহূর্তে।



IMG_20240913_181532_009.jpg
Device-XANON-X20


এরপর বেশ জোরে বৃষ্টি নামে।এরপর চলে যাই জানালার কাছে।জানালা ধরে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা পাতার গুলো দেখতে দুর্দান্ত লাগছিল।টিনের উপরে যখন বৃষ্টি পড়ে সেই শব্দ শুনতে ভীষণ ভালো লাগে।মনে হয় বৃষ্টি নিজের রিমঝিম সুরে গান শুনাচ্ছে।


এমন সুন্দর কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকুক।বিকেল বেলার সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আমি চেষ্টা করেছি বিকেল বেলার সুন্দর কিছু মুহূর্ত সবার মাঝে শেয়ার করার জন্য।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 last year 

IMG_20250712_175410.jpg

hello dear can you guide me how to work on steemit

 last year 

সুন্দর আবহাওয়ায় দারুন সময় কাটাতে ভালো লাগে। আর সবার সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে। আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63856.15
ETH 1797.31
USDT 1.00
SBD 0.38