জেনারেল রাইটিং- অসুস্থতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।


অসুস্থতা:

1000050402.jpg


1000050402.jpg

Source


অসুস্থতা যেন জীবন থেকে একদম যেতেই যাচ্ছে না। একটু ভালো না হতেই আবার অন্য কোন একটা অসুস্থতায় পড়ছি।সুস্থতা যেন জীবনে আসতেই চাচ্ছেনা। লড়াই করে জীবনটাকে পরিচালনা করতে হচ্ছে।অসুস্থ হলে কোন কিছুই ভালো লাগেনা। সুস্থ থাকলে মন মানসিকতা সবকিছুই ভালো থাকে।আর কাজেও মন বসে। অসুস্থ থাকলে কোন কাজ করতে ইচ্ছা করে না।


কোন ভালো কিছু করতে গেলেও বিরক্ত লাগে। সকল ভাল কাজগুলো বিরক্তকর হয়ে ওঠে।কিছুই যেন মনের মত হয় না।গত কয়েকদিন থেকে কানে বেশ ব্যথা অনুভব করছি।তার মধ্যে আবার ঠান্ডাও লেগেছে।আর এখনকার আবহাওয়াটা এমন ঠান্ডা জ্বর যেন লেগে আছে। আমি ভেবেছিলাম কানের ব্যথাটা আমার হয়তো ঠান্ডা কারণে হয়েছে।


কানের ভিতর আওয়াজ করছিল। আর খুবই ব্যথা অনুভব করছিলাম ।মনে হচ্ছিল কানটা গরম হয়ে রয়েছে।কোন কথা কান দিয়ে ঢুকছিল না। বলতে গেলে কান একদম তালা লেগে গিয়েছিল। একদম অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম। ঠান্ডা জ্বরের কারণে হয়তোবা এমন হয়েছে এটাই ভেবে ভেবে কোন গুরুত্ব দেইনি।কিন্তু দিন দিন যেন ব্যথাটা আরো বেড়ে চলেছে।আরো বেশি করে কান বন্ধ হয়ে আসছিল।


বলতে গেলে ধৈর্য শক্তির বাহিরে ব্যথাটা বেড়ে গিয়েছিল।কানে হাত পর্যন্ত দেওয়া যাচ্ছিল না। খুব অসহ্যকর লাগছিল। এরপর যদিও ঠান্ডা জ্বর ভালো হয়েছিল। কিন্তু কানের ব্যথাটা একদমই কম ছাড়ছিল না।এরপর হাজব্যান্ড কে যখন বলি কানের ব্যথাটা কিছুতেই যাচ্ছে না।সে কানের ভিতর দেখে এবং বলে তোমার তো কানের ভিতরে পানি ঢুকেছে এই কারণে ব্যথাটা করছে।এরপর ওষুধ খাওয়ার পর ব্যথাটা কমে যায়।আসলে আমাদের সকল জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।যদি আমি এটা ঠান্ডা জ্বর ভেবে গুরুত্ব না দিতাম তাহলে হয়তো বা একটা থেকে আরেকটা বিপদের সম্মুখীন হতে হত।ওষুধ খাওয়ার পর এখন কানের ব্যথাটা এবং কানের তালা দুইটাই সেরেছে।এখন বেশ ভালোই আছি।এটাই ছিল আমার আজকের পোস্ট।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64403.75
ETH 1732.52
USDT 1.00
SBD 0.42