লাইফ সটাইল-নতুন সংসারের জন্য টুকটাক জিনিস কেনার কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে নতুন সংসারের জন্য টুকটাক জিনিস কেনার কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


নতুন সংসারের জন্য টুকটাক জিনিস কেনার কিছু মুহূর্ত


IMG_20240712_171239.jpg
Device-XANON-X20


কয়েক দিন আগে আমি নতুন সংসার শুরু করেছি। নতুন সংসার তাই সব কিছু মানিয়ে নিতে একটু কষ্ট হয়।একটা সংসার গুছানোর জন্য অনেক কিছুর প্রয়োজন।যেইগুলো না হলে একদম চলে না।যেমন সংসার শুরুর প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।প্রথম দিন যখন রান্না করতে যাই তখন দেখি গ্যাস নেই।ঢাকা শহরে এমনটাই হয়।কিন্তু একদম যে থাকে না তা আমার মোটেও জানা ছিল না।তাই নিজের সুবিধার্থে রাইস কুকার কিনেছিলাম।আসতে আসতে টুকটাক কিছু জিনিস কিনে ফেলি।আর সেই জিনিস কেনার কিছু মুহূর্ত আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি।নিজের সংসারে জিনিস গুলো যখন কিনতে গিয়েছিলাম তখন খুবই আনন্দ হয়েছিল।দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে যাই ব্লেন্ডার ও টুকটাক দরকারী সরঞ্জাম কিনতে।



IMG_20240712_171132.jpg
Device-XANON-X20

IMG_20240712_171208.jpg
Device-XANON-X20


সংসার গুছাতে এত জিনিস লাগে তা আগে বুঝতাম না।আগে যখন মা কোনো কিছু কিনতে যেত তখন মা কে বলতাম কি হবে এত জিনিস দিয়ে।মা বলতেন যখন সংসার হবে তখন বুঝবি চাহিদার কোন শেষ নেই।এক পর্যায়ে আমরা একটি দোকানে পৌঁছে যাই।সেইখানে প্রায় সব ধরনের জিনিস কিনতে পাওয়া যায়।এরপর আমাদের দুই ধরনের ব্লেন্ডার দেখানো হয়।আমার কাছে দুইটার মডেল বেশ ভালো লাগে।এরপর আমি দুইটার মধ্যে থেকে আমি ভীশনের ব্লেন্ডার বেছে নিয়েছিলাম।আমার কাছে বেশ ভালো লেগেছিল।

IMG_20240712_171327.jpg
Device-XANON-X20


এছাড়া ও আমরা আরো অনেক কিছুই নিয়েছিলাম।দোকানের এক পাশে বেশ সুন্দর ভাবে হাড়ি সাজিয়ে রেখেছিল।যা দেখতে দারুন লাগছিল। হাড়ি গুলো দেখে আমার কিনতে ইচ্ছে করছিল।তাই নিজের ইচ্ছে টাকে পূরণ করতে আমি বেশ কিছু ছোট বড় হাড়ি কিনেছিলাম।এছাড়াও মেয়ের জন্য ছোট্ট ছোট্ট হাড়ি নিয়েছিলাম।মেয়ে তো ভীষণ খুশি হয়েছিল।



IMG_20240712_171306.jpg
Device-XANON-X20
IMG_20240712_171512.jpg
Device-XANON-X20


অনেক কিছু দোকানে ছিল।পুরা দোকানটি একদম পরিপাটি করে সাজানো ছিল। যে দেখবে তারই ভালো লাগবে। ভিন্ন ভিন্ন ধরনের গ্লাস সেট,সুপ সেট,প্লেট সেট আরো অনেক কিছুই ছিল।দোকানের যেইদিকে চোখ যাচ্ছিল দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল।মনে হচ্ছিল সব কিছু নিয়ে চলে আসি।কোন কিছুই ছেড়ে আসতে ইচ্ছে করছিল না।কিন্তু সব কিছু তো এক সাথে নিয়ে আসা সম্ভব না। তাই অল্প কিছু নিয়েই বাড়িতে ফিরে আসতে হয়।



নতুন সংসারের জন্য টুকটাক জিনিস কেনার কিছু মুহূর্ত আপনাদের সকলের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আমার একটা আনন্দময় মুহূর্ত সবার সাথে ভাগাভাগি করতে পারে আমি খুবই আনন্দিত।আমি সব সময় চেষ্টা করব এইভাবে সুন্দর মুহূর্ত গুলোকে গুছিয়ে সকলের মাঝে উপস্থাপন করার জন্য।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 2 years ago 

সংসার জীবনে অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে আপু। ঠিক তেমনি তার মধ্যে থেকে কিছুটা জিনিস কেনাকাটার মুহূর্ত আপনি আমাদের মাঝে বেশ চমৎকারভাবে উপস্থাপন করেছেন। বেশ অনেক ভালো লাগলো আপনার এই কেনাকাটার মুহূর্ত টা দেখে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া সংসার জীবনে অনেক কিছুর প্রয়োজন হয় যেই প্রয়োজনের কোনো শেষ নেই। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে নতুন সংসার গড়ার সময় একটু কষ্ট হয়, তবে এই কষ্ট গুলো উপেক্ষা করে আমাদের কে এগিয়ে যেতে হবে। আপনার নতুন সংসার জীবনের জন্য শুভকামনা রইল আপু। আপনি দেখছি নতুন সংসার জীবন উপলক্ষে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো। আপনাদের জন্য দোয়া রইল আপু।

 2 years ago 

নতুন সংসার মানে নতুন করে আবার জিনিসপত্র দিয়ে সাজানো। শুধু তাই নয় পুরাতন কেউ যদি কোন বাসা বাড়িতে যায়, তখনও এই নতুন সংসারের মতই সবকিছু টুকিটাকি কিনতে হয়। যাই হোক আপনার নতুন সংসার সুখ শান্তি বয়ে আনুক এই কামনা করছি। ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

নতুন সংসার গোছানো সত্যি বেশ কষ্টকর। বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করার জামেলা অনেক। সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করছেন জেনে বেশ ভালো লাগলো। কেনাকাটার মুহূর্ত দুর্দান্তভাবে অতিবাহিত করেছেন। সংসারে সবাই মিলে ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি। কেনাকাটা করার মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.080
BTC 66435.29
ETH 1797.41
USDT 1.00
SBD 0.44