লাইফ সটাইল-প্রথম বার ভাত দিয়ে পাকোড়া তৈরি ও খাওয়ার অনুভূতি।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে প্রথম বার ভাত দিয়ে পাকোড়া তৈরি ও খাওয়ার অনুভূতি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
প্রথম বার ভাত দিয়ে পাকোড়া তৈরি ও খাওয়ার অনুভূতি
আমরা হলাম মাছে ভাতে বাঙালি।একদিন ভাত না খেলে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়।মনে হয় সারাদিন কিছুই খাওয়া হয় নি।ভাত এমন একটি খাবার যা না খেলে শান্তি পাওয়া যায় না।সাথে আমাদের পেট ও ভরে না।তাই আমাদের সারাদিনে এক বার হলেও ভাত চাই।ভাত সবার বাসায় রান্না হয়।আর অনেক সময় সকলের খাওয়া শেষে ভাত বেঁচে যায়।
বেঁচে যাওয়া ভাত গুলো আমরা পরে খিচুড়ি করে খাই।আবার অনেকে পান্তা করে খায়।কেউ আবার ধুয়ে ভাতের সাথে আবার দিয়ে দেয়।যাতে ভাত নষ্ট না হয়। অন্ন নষ্ট করা মহাপাপ।তাই আমরা কেউ চায় না খাবার নষ্ট হোক।তাই যে যার মতো করে কিছু না কিছু তৈরি করে।তেমনি ভাবে আমিও ভাত দিয়ে পাকোড়া তৈরি করেছিলাম।এর জন্য ভাত ভালো ভাবে ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছিলাম।যাতে কোনো দানা না থাকে।
ভাতের দানা যখন মুখে পরে তখন খেতে ভালো লাগে না।একদম মিহি পেস্ট করে একটি বাটিতে ঢেলে নিয়েছিলাম।এরপর একটি বাটিতে নিয়ে নিজের পছন্দমতো সব মসলা দিয়ে ছিলাম।চাইলে এইভাবে মসলা দিয়ে কাগজের উপরে পাপড়ের মতো শেফ দিয়ে পাপড় তৈরি করা যায়।কিন্তু এইভাবে খেতেও বেশ ভালো লাগে।
সব মসলা দিয়ে একটু চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম।এরপর তেল গরম করে তেলের মধ্যে ইচ্ছে মতো শেফ দিয়ে ভেজে নিয়েছিলাম।ভাজার সময় খুবই সুন্দর গন্ধ আসছিল।এর মধ্যে ধনিয়ার পাতা দিলে খেতে আরো বেশি ভালো লাগতো।তবে এইভাবে টমেটো সসের সাথে খেতে মন্দ লাগছিল না।সত্যিই খুবই মজাদার একটি খাবার ছিল।
বেশ সুস্বাদু ও মুখরোচক একটি খাবার।ঝাল ঝাল সসের দিয়ে বেশ তৃপ্তি নিয়ে খেয়েছিলাম।এমন মজার একটি খাবারের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আমি চেষ্টা করেছি মজাদার পাকোড়ার সাথে নিজের অনুভূতি সুন্দর ভাবে সবার মাঝে শেয়ার করার জন্য।আশা করি আমার শেয়ার করা পোস্ট টি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:
https://x.com/Maria182143171/status/1936401027005362474?t=sH_ghhGQUsj7NSlyxQB0jA&s=19
https://x.com/Maria182143171/status/1936401505713865117?t=bbr0XAf4wStS4Jh05e5Mtg&s=19
https://x.com/Maria182143171/status/1936405755177103858?t=UW8sFU6XzI9xpTDMcBuOuw&s=19
আপু ভাত দিয়ে কখনো পকোড়া বানিয়ে কখনো খায় নাই। আপনি দেখছি ভাত দিয়ে পকোড়া রেসিপি বানিয়েছেন। তবে প্রত্যেক বাড়িতে ভাত রান্না করা হয়। খাওয়া দাওয়ার পরও ভাত থাকে অনেকের। তবে আপু নতুন একটি রেসিপি শিখতে পেলাম। একদিন আমি নিজেও বাড়িতে এভাবে ভাত দিয়ে পকোড়া বানানোর চেষ্টা করব। আর আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম পকোড়া গুলো খুব মজা করে খেয়েছেন।
ভাত দিয়ে পাকোড়া তৈরি করা যায় আগে জানতাম না। একেবারে নতুন একটি খাবারের কথা জানতে পারলাম। একদিন খেয়ে দেখতে হবে তাহলে।