রেসিপি-চকলেট কেকের রেসিপি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে চকলেট কেক তৈরির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে।


চকলেট কেকের রেসিপি

IMG_20240901_111012.jpg
Device-XANON-X20


কেক খেতে সবাই পছন্দ করে।আমারও কেক খেতে ভালো লাগে ।বিশেষ করে ছোট বাচ্চারা কেক খেতে বেশি পছন্দ করে।আর বাসার তৈরি কেক সবসময় স্বাস্থ্য সম্মত হয়।৩০ তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল।তাই আমি নিজের হাতে মেয়ের জন্য কেক তৈরি করেছিলাম।তাই মেয়ের জন্য এই চকলেট কেকের রেসিপিটি তৈরি করেছিলাম।আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমান
চোকো ফান বিস্কুট৫ প্যাকেট
ডেইরি মিল্কদুইটি
বিভিন্ন ধরনের চকলেটপরিমাণমতো
বেকিং পাউডার২ চা চামচ
ময়দা১/২ কাপ
ডিম১ টি
তরল দুধপরিমাণ মত
চিনি৩ চা চামচ
সয়াবিন তেল৪টেবিল চামচ


IMG_20240830_171233_971.jpg
Device-XANON-X20
IMG_20240830_171548_371.jpg
Device-XANON-X20
IMG_20240830_171556_729.jpg
Device-XANON-X20
IMG_20240830_172959_836.jpg
Device-XANON-X20

IMG_20240830_173131_353.jpg
Device-XANON-X20


চকলেট কেকের রেসিপি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20240830_171948_673.jpg
Device-XANON-X20
IMG_20240830_172620_638.jpg
Device-XANON-X20
IMG_20240830_172627_247.jpg
Device-XANON-X20
IMG_20240830_172657_080.jpg
Device-XANON-X20


প্রথমেই বিস্কুট গুলো থেকে ক্রীম আলাদা করে নিব।এরপর দুধ ও বিস্কুট এর একটি মিশ্রণ তৈরি করে নিব।


ধাপ-২


IMG_20240830_173149_150.jpg
Device-XANON-X20

IMG_20240830_174801_396.jpg
Device-XANON-X20


এরপর একটি বাটিতে ডিম ভেঙ্গে চিনি দিয়ে সেটিকে ভালো করে ফেটিয়ে নিব।


ধাপ-৩


IMG_20240830_174844_651.jpg
Device-XANON-X20
IMG_20240830_174853_844.jpg
Device-XANON-X20
IMG_20240830_174951_766.jpg
Device-XANON-X20


এরপর ময়দা ও বেকিং পাউডার দিয়ে দিব।


ধাপ-৪


IMG_20240830_175137_289.jpg
Device-XANON-X20
IMG_20240830_175146_942.jpg
Device-XANON-X20

IMG_20240830_175444_059.jpg
Device-XANON-X20


এরপর দুধ ও বিস্কুট এর তৈরি মিশ্রণ টি দিয়ে দিব।এরপর চামচের সাহায্যে হালকাভাবে সব কিছু মিশিয়ে নিব।


ধাপ-৫


IMG_20240830_175532_945.jpg
Device-XANON-X20

IMG_20240830_175900_898.jpg
Device-XANON-X20


এরপর পরিমাণমতো তেল দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিব।


ধাপ-৬


IMG_20240830_181001_478.jpg
Device-XANON-X20

IMG_20240830_183315_600.jpg
Device-XANON-X20


এরপর একটি বাটিতে তেল ঢেলে কাগজ বসিয়ে কেকের প্যাটার্ন টি ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় ৪০ মিনিটের জন্য বসিয়ে দিব।


ধাপ-৭


IMG_20240830_193657_074.jpg
Device-XANON-X20

IMG_20240830_194000_091.jpg
Device-XANON-X20


এরপর ৪০ মিনিট পর চুলা থেকে নামিয়ে একটি প্লেটে তুলে নিব।


ধাপ-৮


IMG_20240830_194140_556.jpg
Device-XANON-X20
IMG_20240830_194459_808.jpg
Device-XANON-X20
IMG_20240830_194545_542.jpg
Device-XANON-X20


এরপর একটি পেনে ডেইরি মিল্ক,ছাড়িয়ে রাখা বিস্কুট এর ক্রীম ও দুধ দিয়ে একটি প্যাটার্ন তৈরি করে নিব।


ধাপ-৯


IMG_20240830_194915_100.jpg
Device-XANON-X20

IMG_20240830_195611_704.jpg
Device-XANON-X20


এরপর কেকটি কে দুই লেয়ার করে ক্রীম চকলেটের তৈরি প্যাটার্ন কেকের মাঝে ও উপরে দিয়ে ফ্রিজে সেট হতে দিব ১০ মিনিটের জন্য।


ধাপ-১০


IMG_20240830_200137_234.jpg
Device-XANON-X20

IMG_20240830_200539_740.jpg
Device-XANON-X20


বিভিন্ন ধরনের চকলেট ছুরির সাহায্যে কেটে নিব।


ধাপ-১১


IMG_20240830_200626_181.jpg
Device-XANON-X20
IMG_20240830_200832_001.jpg
Device-XANON-X20


এরপর বিস্কুট ও দুধ দিয়ে একটি ডো তৈরি করে নিব।


ধাপ-১২


IMG_20240830_201702_249.jpg
Device-XANON-X20

IMG_20240830_203133_694.jpg
Device-XANON-X20


এরপর ডো থেকে কিছুটা ডো নিয়ে গোল গোল করে নিব।এরপর ঐগুলো দিয়ে গোলাপ ফুল ও 3 তৈরি করে নিব।


ধাপ-১৩


IMG_20240830_203524_866.jpg
Device-XANON-X20


এরপর কেকের উপরে সুন্দর ভাবে বসিয়ে দিব।


শেষ ধাপ


IMG_20240830_203633_974.jpg
Device-XANON-X20
IMG_20240830_205234_156.jpg
Device-XANON-X20


এরপর ভিন্ন ধরনের চকলেট দিয়ে কেকটি সাজিয়ে নিলেই আমার কেকটি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:

IMG_20240901_111347.jpg

Device-XANON-X20


চকলেট কেকের রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব।এভাবে চকলেট কেক তৈরি করে খেতে আমার অনেক ভালো লাগে।আমার মেয়েরও ভীষণ পছন্দ এই চকলেট কেকের রেসিপি টি।এই রেসিপিটি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সব সময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 2 years ago 

প্রথমেই আপনার মেয়ের জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে। মেয়ের ৩ বছর উপলক্ষে জন্মদিনে নিজেই বাসায় দারুণ চকলেট কেক তৈরি করেছেন আপু। অনেক গুলো ভাগে কাজটা সম্পূর্ণ করতে হয়েছে। তবে আউটকাম কিন্তু দারুণ এসেছে আপু! এমন অসাধারণ কেক বাসাতেই বানাতে পারলে, কেই বা বাইরের দোকানের অস্বাস্থ্যকর কেক কিনতে যাবে বলুন!

 2 years ago 

ঠিক বলেছেন আপু কাজটা আমাকে অনেক ভাগে করতে হয়েছিল এবং বেশ সময়ও লেগেছিল। তবে কেক টি তৈরি করার পর সব কষ্টগুলো যেন নিমিষেই দূর হয়ে গিয়েছিল।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি আপনার মেয়ের জন্মদিনে নিজের হাতেই চকলেট কেক তৈরি করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। চকলেট কেক আমার তো অনেক বেশি ফেভারিট। ছোট-বড় সবাই কিন্তু কেক খেতে অনেক ভালোবাসে। আর আমি তো অনেক বেশি ভালোবাসি কেক খেতে। নিশ্চয়ই এই কেক অনেক মজাদার হয়েছিল, আর খুব মজা করে খেয়েছিলেন। কেকের ডেকোরেশনটাও কিন্তু খুব ভালোভাবে করেছেন আপনি। ভালো লাগলো আপনার তৈরি করা কেক।

 2 years ago 

আপনার মেয়ের জন্মদিন উপলক্ষে আপনি নিজে দারুন একটি কেক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখতে সত্যিই অসাধারণ লাগছে। আর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

প্রথমেই বলবো আপনার তৈরি করার চকলেট কেক দেখে আমার খেতে ইচ্ছা করছে। কারণ আমি চকলেট কেক খেতে খুব পছন্দ করি।আজকে আপনি খুবই সুন্দর ভাবে চকলেট কেক তৈরি করার পদ্ধতির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন, যা দেখে আমরা খুব সহজে এটি বাসায় তৈরি করতে পারব।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আমাদের মাঝে চকলেট কেক তৈরি করার এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এত লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজার মজার খাবারগুলো আমরাও খেতে পারতাম। এই রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে। সবাই মনে হয় মজা করে খেয়েছেন। আর আপনার মেয়ের জন্মদিনের শুভেচ্ছা রইল।

 2 years ago 

চকো ফান বিস্কুটের সমন্বয়ে চমৎকার চকলেট কেক তৈরি করলেন আপু।কেকটি সুন্দর হয়েছে।আমার ছেলে চকলেট কেক ভীষণ পছন্দ করে।আর তাই প্রায় সময় চকলেট কেক তৈরি করা হয়।তবে কখনো বিস্কুট দিয়ে কেক করা হয়নি।আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করেছেন এ জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চকলেট কেকের রেসিপি দুর্দান্ত হয়েছে। মেয়ের জন্মদিনে চমৎকার কেক তৈরি করেছেন। কেকের ডেকোরেশন সুন্দর হয়েছে। আর রেসিপি তৈরির প্রক্রিয়া ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার তৈরি রেসিপি টি আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে কেকের ডেকোরেশন করার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপু আপনার মেয়ের জন্মদিন উপলক্ষে নিজের হাতের তৈরি কেক উপহার দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। ঠিক বলেছেন আপু বাহিরের খাবার থেকে ঘরের তৈরি খাবার বেশি স্বাস্থ্যসম্মত হয়। আপনার তৈরি এত সুন্দর কেক পেয়ে নিশ্চয়ই আপনার মেয়ে অনেক খুশি হয়েছে। কেকের উপরে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু মজাদার ও লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু মেয়ের জন্মদিনে কেক তৈরি করে মেয়েকে উপহার দিয়েছি আর এই কেক পেয়ে মেয়ে ভীষণ খুশি হয়েছিল।হ্যাঁ আপু বাহিরের তৈরি খাবারের থেকে ঘরের তৈরি খাবার অনেক বেশি স্বাস্থ্যসম্মত। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

চকলেট কেক আমি কখনো বাসায় ট্রাই করিনি। আপনি তো দেখছি বেশ পারফেক্ট ভাবে চকলেট কেক তৈরি করেছেন। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ডেকোরেশনটা বেশ দারুন লাগছে দেখতে। আপনার রেসিপি টা দেখে বাসায় চকলেট কেক তৈরি করার পদ্ধতি শিখে নিলাম। একদিন ট্রাই করে দেখবো এটা। ধন্যবাদ আপনাকে সুস্বাদু এই কেকের রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু দেখেই একবারে লোভ লেগে গেল বিশেষ করে উপরের চকলেট ফ্লেভার আর চকলেট গুলো দেখে বেশি খেতে মন চাইছে। মজাদার চকলেট ফ্লেভার কেক তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কেকটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39