জেনারেল রাইটিং-অন্ধ বিশ্বাসে চোখের ক্ষতি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে অন্ধ বিশ্বাসে চোখের ক্ষতি নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


অন্ধ বিশ্বাসে চোখের ক্ষতি:

blindfold-1732522_1280.jpg


Source

কাউকে অন্ধ বিশ্বাস করা একদমই ঠিক না। অন্ধ বিশ্বাসের ফলে নিজের অনেক বেশি ক্ষতি হতে পারে সেটা কেউ কল্পনা করতে পারে না।মানুষের কথা শুনে যাচাই না করে কোনো কিছু করা একদমই ঠিক না।আগে নিজের বিবেক কে জিজ্ঞাস করা সব থেকে বেশি জরুরী।কোনোটা করলে কি হতে পাড়ে সেটা মাথায় রাখতে হবে।অন্যের কথা যে সব সময় সঠিক হবে সেটা একদমই ভুল।


ঘটনা টি ঘটেছিল আমার এক বান্ধবীর মায়ের সাথে।তিনি ছিলেন একদম সহজ সরল একজন মানুষ।গ্রামের মানুষ এমনিতেই একটু সাদা মাটা হয়।তিনি ও তেমনটাই ছিলেন।তিনি অন্য মানুষের মুখে শুনা কথা বিশ্বাস করতেন।অনেকদিন থেকে তিনি চোখের সমস্যায় ভুগছিলেন।উনার চোখে সানি হয়েছিল।


তিনি অনেক ধরনের চিকিৎসা করেছিলেন।কিন্তু কোনো ভাবেই কিছু হচ্ছিল না।অনেক ওষুধ খেয়েছিলেন তিনি।অনেক কবিরাজ বাড়ি ও গিয়েছিলেন।কিন্তু কোনো সমাধান পান নি।এরপর উনার এক আত্মীয় বলেন কাঁচ গুঁড়ো করে চোখের দিলে চোখের সানি একদমই ভালো হয়ে যাবে।তিনি এই কথা শুনার পরে কাঁচ গুঁড়ো করে নিজের চোখে দেন।


এইভাবে বেশ কয়েকদিন তিনি চোখের মধ্যে একটু একটু করে কাঁচের গুঁড়া দেন।তিনি বাসার কাউকে কিছু বলেন না। চুপ করে নিজের মতো করে এইসব কাজ করেছিলেন। হঠাৎ একদিন তিনি ঘুম থেকে উঠে চোখে আর কিছুই দেখতে পান না।তিনি তো ভীষণ কান্না শুরু করেন।এরপর ডাক্তার এর কাছে নিয়ে গেলে পরীক্ষার করার পর ডাক্তার বলেন চোখের ভিতরে কাঁচের কিছু অংশ থাকার করণের তিনি চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে।এরপর তো পরিবারের সবাই উনাকে জিজ্ঞাস করলে সবাই সত্যিটা জানতে পারে।আর সবাই উনাকে বলে কেনো কাউকে জানায় নি।এরপর তিনি বলেন আমি ভেবেছিলাম আমার চোখ ঠিক হয়ে যাবে।কিন্তু এমন হবে সেটা ভাবিনি।আসলে কাউকে অন্ধ বিশ্বাস করা একদমই ঠিক নয়।উনার এই অন্ধ বিশ্বাসের কারণে নিজের চোখের এত বড় ক্ষতি করেছেন।সকলের উদ্যেশে বলতে চাই সব কিছুতে অন্ধ বিশ্বাস করবেন না।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 last year 

IMG_20250714_232529.jpg

 last year 

আমাদের চারপাশে এমন অনেক বোকা মানুষ আছে তারা অন্ধবিশ্বাস করে নিজের বড় ক্ষতি করে ফেলে। আসলে এরকম মানুষদের কারণে বড় ধরনের বিপদ ঘটে যায়। আশা করছি আপনার এই পোষ্ট পড়ে সবাই সচেতন হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38