লাইফ সটাইল- নিজেদের মতো করে ইফতারি আয়োজনের কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে নিজেদের মতো করে ইফতারি আয়োজনের কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


নিজেদের মতো করে ইফতারি আয়োজনের কিছু মুহূর্ত


ei_1742747148140-removebg-preview.png
Device-XANON-X20


বাসা তৈরি খাবার বরাবরই আমার ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত হয়। নিজেদের মতো করে বাসায় তৈরি করে যাই কিছু খাই না কেন সেটি খেতে কিন্তু দারুন লাগে। আর কোন গ্যাসের সমস্যা হয় না। বাহিরের ভাজা পোড়া গুলো অনেক পুরানো তেলে ভাজা হয়ে থাকে। তাই সেগুলো খেলে অনেকেরই গ্যাস্টিকের সমস্যা হয়। কিন্তু বাসার তৈরি খাবার খেলে তা হয় না।তাই আজ আমি নিজের পছন্দমত একটু খাবার তৈরি করার চেষ্টা করেছি।


ei_1742747043357-removebg-preview.png
Device-XANON-X20


বাসার তৈরি খাবারগুলো যেমন স্বাস্থ্যসম্মত হয় খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে।আর সকলেই ভীষণ তৃপ্তি করে খেতে পারে। কিন্তু বাহিরে তৈরি খাবারগুলো খেলে আমাদের অনেকের বদ হজমের সমস্যা হয়ে থাকে। প্রতিদিনই আমি ইফতারি নিজের মত করে বাসায় তৈরি করি। নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের ইফতারের আয়োজন করে থাকি। আর সেগুলো খেতে খুবই মজাদার হয়।

ei_1742747095157-removebg-preview.png
Device-XANON-X20


আজ আমি অনেক ধরনের খাবারের আয়োজন করেছিলাম।সকাল থেকেই ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কেটে ছিল।কারণ অনেক কিছুর আয়োজন করতে হয়েছিল। আবার ঢাকা শহরে গ্যাসের সমস্যা লেগেই থাকে।সেই কারণেই তাড়াতাড়ি সকল কিছু রেডি করে রান্না করে বাচ্চা সামলানো খুবই মুশকিল হয়ে যায়। তাই আগেভাগে সব কিছু রেডি করে রাখার চেষ্টা করি। তবুও কখনও যেন গ্যাসের কাছে হেরে যেতে হয়।



ei_1742746948933-removebg-preview.png
Device-XANON-X20


অন্যদিন হাজব্যান্ড বাসায় থাকলে আমাকে হাতে হাতে সাহায্য করে। কিন্তু আজ সে নেই তাই সবকিছু নিজেকে করতে হয়েছিল। অবশ্য মেয়ে পাশে দাঁড়িয়ে টুকটাক সাহায্য করেছিল। অন্যদিন বুট ভুনা,পেঁয়াজু,বেগুনি তৈরি করে থাকি। তবে আজকে বুন্দিয়া বানানোর চেষ্টা করেছি যদিও কখনো এভাবে বুন্দিয়া বানানো হয়নি। তবে প্রথমবার হিসেবে বেশ ভালই হয়েছিল।


ei_1742746894427-removebg-preview.png


হাজব্যান্ড খাওয়ার পর তো বুঝতেই পারিনি এটি বাসার তৈরি বুন্দিয়া। সবকিছু মিলে আজকের ইফতারির সময় টা আমাদের বেশ ছিল। আমার মেয়েও ভীষণ আনন্দ করে ইফতারি খেয়েছিল।নিজেদের মতো করে ইফতারি আয়োজনের কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আমি চেষ্টা করেছি নিজেদের মতো করে ইফতারি আয়োজনের কিছু মুহূর্ত সবার মাঝে শেয়ার করার জন্য।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64123.01
ETH 1813.38
USDT 1.00
SBD 0.38