জেনারেল রাইটিং-মেয়ের অসুস্থতা|
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আমি একদম ভালো নেই।বাচ্চা অসুস্থ হলে কোন বাবা-মা ভালো থাকতে পারে না।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি মেয়ের অসুস্থতা নিয়ে লিখতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
মেয়ের অসুস্থতা:
Source
বাচ্চারা হাসি-খুশি থাকলে বাবা-মায়ের কত ভালো লাগে টা একজন বাবা-মা জানে।যখন সন্তান অসুস্থ থাকে তখন নিজেকে বড় অসহায় লাগে।সন্তানের অসুস্থতার সাথে মা-বাবার মুখের হাসি ও যেনো মিলিয়ে যায়।কষ্টে বাবা-মায়ের বুক ফেটে যায়।সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য বাবা-মা নিজের জীবন দিতেও পারে।
সন্তানের হাসি বাবা-মায়ের কাছে কোটি টাকার থেকেও দামী।আমার মেয়ে গত তিন থেকে ভীষণ অসুস্থ।জ্বর,পেটের সমস্যা,বমি।মেয়ের মুখে একদম হাসি নেই,কোনো দুষ্টামি নেই। চুপচাপ থাকছে আমার কোলে বসে।অসুস্থতার সাথে তার চঞ্চলতা ও যেনো হারিয়ে গেছে।এমন ভাবে মেয়ে কে দেখতে ভীষণ কষ্ট হচ্ছে।ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কমে আবার বেড়ে যায়।এই জন্য ডাক্তার আবার ঔষধ চেঞ্জ করে দিয়েছে।
মেয়ে আমার কিছু খেলেই বের করে দিচ্ছে।যেইখানে বড়রা এমন অসুস্থ হলে হাঁফিয়ে পরি।আর সেই খানে ওহ তো অনেক ছোট তার কেমন লাগছে।আমার যেই মেয়ের মুখে সব সময় হাসি লেগেই থাকতো আজকে সে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে শুধু।কতটা অসুস্থ হলে একটা দূরন্তর বাচ্চা নিশ্চুপ হয়ে যায় আপনারাই বলুন।মেয়ের হাসি ছাড়া মলিন মুখটটি যখন দেখি তখন খুবই খারাপ লাগে।
খুবই অসহায় লাগছে নিজেকে।আর যে এইভাবে মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না।কবে আমার সোনামানিক আগের মত হাসি মুখে মায়ের সাথে দুষ্টামি করবে।আমি চাইলেও মেয়ের কষ্ট গুলো নিজের কষ্ট করে নিতে পারছি না।যদি পারতাম তাহলে আমার কলিজার টুকরার কষ্ট নিমিষেই কমিয়ে দিতাম।এখন শুধু আল্লাহর কাছে দোয়া করি তোর জন্য। তাড়াতাড়ি ভালো হয়ে যা বাবা তুই।আর যে লিখতে পারছি না কলিজা টা ছিঁড়ে যাচ্ছে।চোখের জল কোনো বাঁধ মানছে না।সকলেই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
নিজের চোখের সামনে যদি সন্তান অসুস্থ থাকে বেশ খারাপ লাগে দেখে। ঠিক তেমনি একটা বিষয় ছিল আপনার আজকের পোস্ট। আর বর্তমান সময়টা বেশ খারাপ যাচ্ছে। বাড়িতে বাড়িতে সর্দি কাশি জ্বর সবই লেগে রয়েছে। দোয়া করি সব সময় আপনাদের জন্য।
হ্যাঁ আপু সন্তান সুস্থ না থাকলে খুবই খারাপ লাগে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
একটা সন্তানের অসুস্থতা প্রতিটি মাকেই কষ্ট দেয়।আমার ছেলেটার মাঝে মাঝে কোনো অসুস্থতা হলেই কষ্ট লাগে। আর আপনার মেয়ের তো খুব খারাপ অবস্থা দেখছি। তবে আপু বমি বন্ধ না হলে বেশি দুর্বল হয়ে যাবে এটা মাথায় রাখবেন।আর এভাবে বাচ্চাদের অসুস্থতায় বসে থাকবেন না,ভালো কোনো ডাক্তার দেখিয়ে আবার ভিন্ন কিছু ট্রাই করেন। নাহলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে। আপনার মেয়ের সুস্থতা কামনা করছি আপু।আমার ছেলেরও এমন হয়েছিল,পরে হসপিটালে ৪দিন রাখতে হয়েছে।
আগের থেকে আজকে অনেকটা সুস্থ আছে মেয়ে।আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।