ফটোগ্রাফি- কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি

IMG_20240915_234821.jpg

Device-XANON-X20
Location


আমার ছবি তুলতে খুবই ভালো লাগে।কোথাও কোনো সুন্দর কিছু দেখলেই ফ্রেমে বন্দী করি।ভালো কোনো কিছু দেখলেই ছবি তুলে রাখি। কোথাও ঘুরতে গেলে যদি ভালো কিছু চোখে পড়ে তখনই সেটা ছবি তুলে রাখি।ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে।কিন্তু আজকে আমি কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


IMG_20240915_231531.jpg
Device-XANON-X20

IMG_20240915_231502.jpg
Device-XANON-X20
Location


প্রথমত আমি সবুজ মাল্টার ফটোগ্রাফি করেছি।এই সবুজ রঙের মাল্টা গুলো এই প্রথম খেয়েছিলাম।এই মাল্টা গুলো আমি ছোট সাইজের দেখেছিলাম কিন্তু অনেক টক হওয়ার কারণে কখনও খাওয়া নি।যদিও নিজের গাছের ছিল।তবে এই মাল্টার গুলো খেতে বেশ মিষ্টি ছিল।



IMG_20240915_231436.jpg
Device-XANON-X20

IMG_20240915_231133.jpg
Device-XANON-X20
Location


দ্বিতীয়ত আমি ফুচকার ফটোগ্রাফি করেছি। ফুচকা প্রেমিক নয় খুবই কম জনেই রয়েছে।আমি তো খুবই ফুচকা ভক্ত।আমার খুবই পছন্দের একটি খাবার।আমি যখনই বাহিরে যাই তখনই ফুচকার দোকান সামনে পড়লেই নিজের লোভ সামলাতে পারি না।পার্সেল এর থেকে দোকানে খাওয়া ফুচকার স্বাদ দ্বিগুণ বেশি।



IMG_20240915_230907.jpg
Device-XANON-X20
Location


তৃতীয়ত আমি পুঁই শাক এর ফটোগ্রাফি করেছি। পুঁই শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী।এই শাক পুষ্টিগুণে ভরপুর।ছোট বাচ্চাদের জন্য খুব ভালো।আমার তো এই শাক খেতে বেশ ভালো লাগে।এই শাক আলু দিয়ে ভাজা কিংবা ডাল দিয়ে গরম ভাতের সাথে খেতে দারুন লাগে।



IMG_20240915_231020.jpg
Device-XANON-X20
Location


চতুর্থ ফটোগ্রাফি টি আমি শসা ও কাঁচা মরিচের করেছি।এই দুইটি জিনিসই আমাদের জন্য খুবই ভালো। শসা আমাদের খাবার কে হজম করে।সাথে পেট ভরতেও সাহায্য করে।এটি ডাইটের জন্য খুবই উপকারী।আর কাঁচা মরিচ দিয়ে তরকারি বা সবজি রান্না করলে এর স্বাদ অন্যরকম হয়।এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার।ভাতের সাথে কাঁচা মরিচ খেতে আমার বেশ ভালই লাগে।আমি এলোমেলো ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে।আমি এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভাগাভাগি করতে পেরে আমার খুবই আনন্দিত।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 2 years ago 

আপনি আমাদের মাঝে আজ একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলেন। প্রতিটা ছবি খুব সুন্দর হয়েছে। কিন্তু ফুচকার ছবি দেখে আমার খুব লোভ হচ্ছিল। যাইহোক প্রতিটা ছবির বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ভাই সুন্দর ভাবে বর্ণনা গুলো তুলে ধরার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি দেখছি বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আসলেই আপু পুইশাক আমাদের শরীলের জন্য খুব উপকারী তবে সব ধরনের সবুজ শাক সবজি গুলো। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু পুঁই শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী।সবুজ শাক সবজি আমাদের সকলেই খাওয়া উচিত।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি দেখছি বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আসলেই আপু পুইশাক আমাদের শরীলের জন্য খুব উপকারী তবে সব ধরনের সবুজ শাক সবজি গুলো। অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি এলোমেলো কয়েকটি ছবি শেয়ার করেছেন। সবজির ছবি দেখে ভালো লাগলো ফ্রেশ সবজি মনে হচ্ছে । এরকম ফটোগ্রাফি পোস্টে মাত্র চারটা ফটো দিয়ে কি ফটোগ্রাফি পোস্ট করা যায় সেটা তো জানা ছিল না আমিতো আরো কতগুলা দেই ।

 2 years ago 

আমার শেয়ার করা সবজির ছবি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফিগুলি সুন্দর হয়েছে।মনে হচ্ছে পুঁইশাকের পাতার পাশে মেহেদী পাতা রয়েছে।যাইহোক গরম ভাতে কাঁচা মরিচ খেতে আমার ও ভালো লাগে।তাছাড়া ফুচকা দেখে জিভে জল চলে এলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

এগুলো আমাদের ‍দেশী মাল্টা। বাজারে গেলেই দেখি বিক্রি করছে কিন্তু কখনও কিনি নাই আমি। ফুসকা দেখে বেশ লোভ হচ্ছে আমার। বেশ করেছেন ফটোগ্রাফি টা। সবজি গুলোর ফটোগ্রাফি বেশ ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। তবে আমি একটি ফটোগ্রাফি দেখে অবাক হলাম।সেটা হচ্ছে মেহেদি পাতা বাজারে বিক্রি হয় এটা প্রথম বার দেখলাম। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38