জেনারেল রাইটিং-প্রতারক।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি প্রতারক এই টপিক নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
প্রতারক:
আমাদের বাসার সাথে একটা দোকানে ঘটে যাওয়া একটি ঘটনা।একজন লোক এসে এক দোকানে গিয়ে বলে তিনি মোবাইল বন্ধক রেখে টাকা নিতে চান।যে দোকানটিতে গিয়েছিল সেটি আসলে একটি বিকাশের দোকান ছিল। লোকটি বিকাশের দোকানে ফোন বন্ধক রেখে টাকা নেওয়ার কথা বলেন। এরপর বিকাশের দোকানদার সেই কথায় রাজি হয়ে যায়।
এরপর লোকটি বলে ভাই আমাকে এখনই কিছু টাকা দেন। বিকাশের দোকানের লোকটি তাকে বিশ্বাস করে নিজের ক্যাশ থেকে টাকা বের করে দেয়। কিছুক্ষণ পর লোকটির একটি জরুরী ফোন আসায় সে সেখান থেকে দ্রুত গতিতে দোকান থেকে বের হয়ে যায়।লোকটিকে বলে যায় আপনি একটু বসেন আমি আসতেছি।কিন্তু লোকটি টাকা এবং ফোন দুটো নিয়েই সেখান থেকে কেটে পড়ে।
এরপর যখন বিকাশের দোকানের লোকটি দোকানে ফেরত আসে।আর এসে দেখে সেই লোকটি আর দোকানে নেই। সে ফোন এবং টাকা দুটো নিয়েই চলে গেছে।এদিক সেদিক লোকটিকে খোঁজে। কিন্তু কোথাও লোকটিকে দেখা যায় না। সে খুবই দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। ঠিক সন্ধ্যে বেলায় সেই লোকটির পরিবারের একজন যখন ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। বিকাশের দোকানদার তার পথ আটকে দাঁড়িয়ে থাকে।
এরপর সবকিছু বলে। কিন্তু তার পরিবারের লোকজনও এমন ছিল আরো উল্টা তাকেই কথা শুনিয়ে দেয়।কেন সে দিয়েছে তারা এ ব্যাপারে কিছুই করতে পারবে না। আরো এক কথা থেকে দু কথা থেকে ঝগড়া লেগে যায়।ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।পুরো বাজারের মানুষ সেখানে একত্রিত হয়।এরপর তারা এমন ভাব করে যেন সে কিছুই করেনি।কোন টাকায় তাঁর কাছ থেকে নেয়নি। আরো উল্টা তাকে বকাঝকা করে। তিনি বিশ্বাস করে টাকাগুলো দিয়েছিল।সে ভাবতেই পারেনি লোকটি এভাবে তাকে ঠকাবে। আসলে কাউকে বিশ্বাস করে কোন কিছু দিলে এভাবেই মনে হয় প্রতারণার শিকার হতে হয়।এমন প্রতারক আমাদের চারপাশে অহরহ রয়েছে।তাই সকলেরই উচিত প্রতারক হতে সাবধান থাকা।সহজেই তাকে কাউকে বিশ্বাস না করা।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:
https://x.com/Maria182143171/status/1931674244263670129?t=c3WcjRFcfWfMHViiOwLLaA&s=19
https://x.com/Maria182143171/status/1931674653887807858?t=l4AY1Iwp8rzKDTDliqNh9A&s=19
https://x.com/Maria182143171/status/1931675616044331245?t=Fg22j6giKkUuxF-oThgeBQ&s=19
https://x.com/Maria182143171/status/1931676103237877926?t=nzdw96xXhRYYuoNG_zRIUQ&s=19
https://x.com/Maria182143171/status/1931676506704728162?t=T5NvHOtEy6OqVG620nTMUg&s=19
মানুষ প্রতিনিয়তই কোন না কোন ভাবে প্রতারিত হচ্ছে। আসলে অনেকে কোন কিছু বুঝে ওঠার আগেই প্রতারিত হয়ে যায়। পরবর্তীতে সেই টাকা তুলতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। আশা করছি আপনার এই পোস্ট পড়ে সবাই সচেতন হবে।