রেসিপি-চিকেন বল কোরমার রেসিপি||
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী।আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একজন নতুন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে চিকেন বল কোরমার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে।
চিকেন বল কোরমার রেসিপি
চিকেন খেতে কেনা ভালবাসে।আমি চিকেন খেতে খুবই ভালবাসি। তবে একরকম ভাবে চিকেন রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না। আর এই গরমে একইভাবে একই ধরনের খাবার খেতে খুবই বিরক্ত লাগে। তাই আজ আমি ভিন্নভাবে চিকেন রান্না করার চেষ্টা করেছি।আমি চিকেন বল কোরমার রেসিপি তৈরি করেছিলাম।আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি এটি তৈরি করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
| ক্রমিক নং | নাম | পরিমান |
|---|---|---|
| ১ | হাড় ছাড়া চিকেন | পরিমাণ মতো |
| ২ | পেঁয়াজ কাটা | ১/২ কাপ |
| ৩ | লবণ | পরিমাণ মতো |
| ৪ | মরিচের গুঁড়া | ১/২ টেবিল চামচ |
| ৫ | গরম মসলার গুঁড়া | ১/২ টেবিল চামচ |
| ৬ | রসুন বাটা | ১ চা চামুচ |
| ৭ | আদা বাটা | ১/২ টেবিল চামচ |
| ৮ | হলুদের গুঁড়া | ১/২ টেবিল চামচ |
| ৯ | জিরার গুঁড়া | ১/২ টেবিল চামচ |
| ১০ | বিস্কুটের গুঁড়া | ৫ টেবিল চামচ |
| ১১ | সয়াবিন তেল | ৪ টেবিল চামুচ |
| ১২ | পাউরুটি | ২পিচ |
| ১৩ | সোয়া সস | ১ টেবিল চামুচ |
| ১৪ | কাঁচা মরিচ কুচি | ১ টেবিল চামুচ |
| ১৫ | দুধ | পরিমাণ মতো |
চিকেন বল কোরমার রেসিপির ধাপ সমূহ:
ধাপ-১
প্রথমে চিকেন ও পাউরুটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব।
ধাপ-২
এরপরে একটি বাটিতে ঢেলে নিয়ে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া,গরম মসলার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর কিছুটা পরিমাণ মাখানো চিকেন নিয়ে গোল সেফ দিয়ে নিব।
ধাপ-৩
Device-XANON-X20
Device-XANON-X20
এরপর গোল সেফ দেওয়া হয়ে গেলে সেগুলোকে বিস্কুটের গুঁড়াতে ভালোভাবে দুই পাশ ঘুরিয়ে মিশিয়ে নিব।
ধাপ-৪
এরপর চুলাতে কড়াই গরম করে তেল ঢেলে গরম করে নিব। এরপর চিকেন বলগুলো গরম তেলে ছেড়ে দিব।
ধাপ-৫
এরপর চিকেন বল গুলো চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে উঠিয়ে নিব। এরপর ওই তেলে পেঁয়াজ কুঁচি ছেড়ে দিব।
ধাপ-৬
এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সবকিছু দিয়ে দিব।চামচের সাথে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব।
ধাপ-৭
এরপর সামান্য পরিমাণ দুধ দিয়ে দিব।এরপর সোয়া সস দিয়ে কিছুক্ষণ মসলা ভালোভাবে কষিয়ে নিব।
ধাপ-৮
মসলা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেন বল গুলো দিয়ে দিব। এরপর চামচের সাহায্যে ভালোভাবে মসলার সাথে চিকেন বল গুলো মিশিয়ে নিব।
ধাপ-৯
এরপর চিকেন বল গুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব।
শেষ ধাপ
কিছুক্ষণ কষানোর পর যখন তেল উপরে উঠে আসবে তখন আমার চিকেন বল কোরমার রেসিপি টি প্রস্তুত হয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করে নিব।
উপস্থাপনা:
চিকেন বল কোরমার রেসিপি রেসিপিটি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে চিকেন বল কোরমা তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে।চিকেন খেতে সকলেই ভীষণ পছন্দ করে। এভাবে চিকেন বল কোরমা তৈরি করে খেতে অনেক ভালো লাগে।চিকেন বল কোরমার রেসিপিটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি রেসিপি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।
বেশ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করলেন আপু। আপনার এই চিকেন বল কোরমার রেসিপিটি দেখে আমার সত্যিই লোভ লাগছে খাবার জন্য। যাই হোক , আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বেশ লবণে একটি চিকেন রেসিপি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আপনার আজকের এই সুন্দর এসিপি দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে অসাধারণ হয়েছে আপনার তৈরি করা আজকের এই রেসিপি।
এই রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লেগেছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
চিকেন বল কোরমার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। মনে হচ্ছে খেতে অনেক মজার হয়েছিল। আর এত সুন্দর করে আপনি এই রেসিপি তৈরি করেছেন এবং রেসিপি তৈরীর প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আমার চিকেন বল কোরমার রেসিপিটি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। ঠিক বলেছেন আপু চিকেন বল কোরমার রেসিপিটি খেতে অনেক মজাদার হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু চিকেনের যেকোন রেসিপি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তাইতো আপনার তৈরি চিকেন বল কোরমা রেসিপি দেখে, রেসিপিটির প্রতি লোভ লেগে গেল। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছিল। রন্ধন প্রণালীর প্রতিটি ধাপ,খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
মানতে হবে আপু আপনি রান্না বান্না তে অসম্ভব দক্ষতা সম্পন্ন। তবে এটা ঠিকই বলেছেন যে এভাবে চিকেন রান্না করলে তেমন একটা ভালো লাগে না খেতে। আপনি চমৎকারভাবে রেসিপিটি তৈরি করেছেন যেটা দেখতে একদম খুবই লোভনীয় দেখাচ্ছে। আশা করছি আপনি পরবর্তীতে আমাদের মাঝে আরো সুন্দর সুন্দর এবং ইউনিক রেসিপি পোস্ট শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।
চিকেন যেভাবে রান্না করা হোক খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনি চিকেন খেতে পছন্দ করেন জেনে খুশি হলাম। চিকেন বল কোরমার রেসিপি দুর্দান্ত হয়েছে। এভাবে কখনো খাইনি আপনার মাধ্যমে নতুন একটি রেসিপি শিখে নিলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ঠিক বলেছেন ভাইয়া চিকেন যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ সুস্বাদু হয়। চিকেন বল কোরমার রেসিপি খেতে দুর্দান্ত হয়েছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। চিকেন বল কোরমার রেসিপি যেটা দেখেই খেতে ইচ্ছে করছে। এই ধরনের লোভনীয় রেসিপি দেখলেই খেতে ইচ্ছে করে। অনেক সুন্দর করে মূল্যবান সময় ব্যয় করে রেসিপিটি তৈরি করেছেন। অনেকগুলো ধাপ শেয়ার করলেন প্রতিটা ধাপ ভালই উপভোগ করলাম । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চিকেন বল কোরমা ভীষণ সুস্বাদু একটি রেসিপি।পছন্দের ও সবার।আপনি ধাপে ধাপে চমৎকার সুন্দর পদ্ধতি তে চিকেন বল কোরমা রেসিপিটি করেছেন এবং আমাদের সাথে তা ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর চিকেন বল কোরমা রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
চিকেন আমার খুবই পছন্দের। আপনার রেসিপি টা বেশ ইউনিক ছিল। দারুণ তৈরি করেছেন আপু। চিকেন বল কোরমা রেসিপি টা আগে কখনো দেখিনি। একেবারে ইউনিক ছিল রেসিপি টা। দারুণ উপস্থাপন করেছেন প্রতিটা ধাপ। আর দেখেই বোঝা যাচ্ছে এটা লোভনীয় ছিল। সবমিলিয়ে চমৎকার করেছেন রেসিপি টা। ধন্যবাদ আপনাকে।।
খুব লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখেই তো জিভে জল চলে আসলো।
রেসিপিটি আমার কাছে সম্পূর্ণ ইউনিক মনে হয়েছে।
যদিও পূর্বে কখনো প্রস্তুত করা বা খাওয়া হয়নি।
তবে আপনার রেসিপিটি দেখে সত্যি লোভে পড়ে গেছি খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল।