ফটোগ্রাফি-কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তোলা কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি


IMG_20240411_193855_462.jpg
Device-XANON-X20
Location


আমার ছবি তুলতে খুবই ভালো লাগে।কোথাও কোনো সুন্দর কিছু দেখলেই ফ্রেমে বন্দী করি।ভালো কোনো কিছু দেখলেই ছবি তুলে রাখি। কোথাও ঘুরতে গেলে যদি ভালো কিছু চোখে পড়ে তখনই সেটা ছবি তুলে রাখি। ছবি তুলতে গেলে অন্যরকম একটা ভালোলাগা কাজ করে।ছবি তুলতে অনেক ভালো লাগে।আজকেও তেমন কয়েকটি এলোমেলো কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।



IMG_20240405_160710_655.jpg
Device-XANON-X20
Location


প্রথমত আমি একটি সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করেছি। বেশ কয়েকদিন আগে আমি আমার নানির বাসায় ঘুরতে গিয়েছিলাম। সেখানেই কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম।সেই ফটোগ্রাফি করা ছবি আমি শেয়ার করতে যাচ্ছি। গাছপালা ও ফসলের মাঠ দেখতে ভীষণ দারুন লাগে। সব কিছু যদি একসাথে দেখা যায় সেটি আরো ভীষণ সুন্দর হয়। তেমন একটি ছবি আমি আমার ফোনের ফ্রেমে বন্দি করেছি। দুই রকমের ফসলের মাঠ ও বিভিন্ন ধরনের গাছপালা একত্রিত হয়ে যেন মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছিল। যা দেখতে দুর্দান্ত লেগেছে আমার কাছে।



IMG_20240428_155948.png
Device-XANON-X20
Location


দ্বিতীয়ত আমি ঢেঁড়স ভাজির ফটোগ্রাফি করেছি। বাসায় কোন কিছু রান্না হলেই আমি সেটার ফটোগ্রাফি করে রাখি।ঢেঁড়স ভাজি খেতে আমার বরাবরই ভালো লাগে। এটি গরম ভাত কিংবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমার পছন্দের খাবারের মধ্যে একটি হলো ঢেঁড়স ভাজি। আমি প্রায় সময় এই ভাজি টি করে থাকি।এই ভাজি টি খেতে দুর্দান্ত হয়েছিল। তাই আজ মজাদার ভাজিটির ফটোগ্রাফি তুলে ধরেছি।



IMG_20240428_160029.jpg
Device-XANON-X20
Location


তৃতীয়ত ফটোগ্রাফি হচ্ছে একটি ফাঁকা ফসলের মাঠের। ফাঁকা মাঠটির ফসল কেটে পুনরায় ফসল রোপন করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ফসল ভর্তি মাঠ দেখতে যেমন ভাল লাগে ঠিক তেমনটাই ফসল ছাড়া শূন্য মাঠ দেখতেও দারুন লাগে। আমার কাছে ব্যাপারটা অসাধারণ লেগেছিল। সব সময় ফসলের মাঠগুলো ফসলে পরিপূর্ণ থাকে না। ফসল কাটার পর যখন মাঠ ফাঁকা হয়ে যায় তখন সেটিকে চাষ করে নতুন করে আবার ফসল রোপন করা হয়। এই ব্যাপারটা আমার কাছে খুবই ইউনিক লাগে।



IMG_20240428_155800.png
Device-XANON-X20
Location


চতুর্থ ফটোগ্রাফি হচ্ছে লাল শাকের।লাল শাক আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে এই গরমের জন্য লাল শাক খাওয়া ভালো।লাল শাক খেতে আমার খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমাদের বাসায় প্রায় লাল শাক রান্না করা হয়। লাল শাকের লাল লাল কালার দেখতে অসাধারণ লাগে। লাল শাক দেখতে যেমন আকর্ষণীয় লাগে খেতেও ঠিক তেমন মজাদার হয়। লাল শাকের ফটোগ্রাফিটি করতে পেরে আমি খুবই খুশি। ফটোগ্রাফি গুলো সকলের মাঝে তুলে ধরতে পেরে আমি খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করতে পেরে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডি নাম @maria47. আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি।

Sort:  
 2 years ago 

আপনি তো দেখতেছি দারুন ফটোগ্রাফি করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। ঢাকা ফসলের মাঠের ছবিটি দেখতে ভীষণ ভালো লাগতেছে। লাল শাকের এই ছবিটি দেখতেও আমার ভীষণ ভালো লাগতেছে। আপনি পাঁচটি ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে কমপক্ষে সাতটি ফটোগ্রাফি করতে হবে।

 2 years ago 

ফটোগ্রাফি সেতো একটা শিল্প বলাও যায়।ফটোগ্রাফি করতে গেলেও দক্ষতার প্রয়োজন হয়।আর সেই দক্ষতা আপনার মাঝে আছে সেটা আপনার ফটোগ্রাফি পোস্ট পড়ে ও দেখেই বোঝা যাচ্ছে।সবুজ প্রকৃতির ,ফসল ছাড়া মাঠ।বিভিন্ন সবজির ফটোগ্রাফি সহ প্রত্যেকটি ফটোগ্রাফি অমায়িক হয়েছে আপু।আপনার জন্যে শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ এখান থেকে ভিন্ন ভিন্ন সৌন্দর্য উপভোগ করা যায়।
আপনার আজকের ফটোগ্রাফি পোস্ট থেকে নাগরদোলাটি দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে।
তবে আপনি যেভাবে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন পোস্টের কোন কোয়ালিটি খুঁজে পেলাম না।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভিন্ন রকমের বেশ কয়েকটি রেনডম ফটোগ্রাফি। ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে আবার সেই ফটোগ্রাফি গুলো যদি কারো হয়ে থাকে সেগুলো দেখতে এবং করতে খুবই ভালো লাগে । তবে আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পেলাম দোলনা সহ কয়েকটি রেসিপি দেখছি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আপনার অনেক ভালো লাগে সেটা জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আপনার অনেক ভালো লাগে আমারও অনেক ভালো।
আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আবার সেটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করে শেয়ার করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনিও আমার মত ফটোগ্রাফি প্রেমি। ফটোগ্রাফি করতে ভালোবাসের যেনে ভালো লাগলো। আরও ভালো লাগলো আমারও ঢেঁড়স ভাজি অনেক পছন্দ চিমচি হাহাহা ব্যাথা পেয়েছেন নাকি। আর ঠিক বলেছেন আপু। গ্রামের গাছ পালা আর ফসলের মাঠ সব যদি এক ফ্রেমে বন্দি করে রাখা যায় তাহলে দেখতে আরও ভালো লাগে। ধন্যবাদ আপু বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি ও তার সাথে সুন্দর করে কিছু বর্ণনা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আপনি পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার কাছে। সেই সাথে গুছিয়ে বর্ণনাগুলো লিখেছেন । আমাদের সাথে এই ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে ও ভীষণ ভালো লাগে। আপনি আজকে দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির মধ্যে বেশ ভিন্নতা ছিল। আর ভিন্নতা থাকার কারণে দেখতে বেশ ভালো লেগেছে। প্রথম ফটোগ্রাফি টা দেখে মনে হল নাগরদোলা। আমি কি ঠিক বললাম আপু?

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। যেখানে পার্কের দোলনা থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশের চিত্র খাবারের ফটো খুব সুন্দর করে শেয়ার করেছেন এই পোস্টে। আর এই সব মিলে দারুন একটি ব্লগ শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো সবকিছু ফটোগ্রাফি দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38