আমার বাংলা ব্লক: ছোট্ট একটি কবিতা
শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি ছোট্ট কবিতা শেয়ার করতে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রতিটি সকালের নীরবতা কখনো কখনো আমাদের মনে এক ধরনের শান্তি এনে দেয়। মেঘে ভরা আকাশ, দূরে পাহাড় আর সামনে দাঁড়ানো এক নিঃসঙ্গ শুকনো গাছ—সবকিছু মিলিয়ে যেন জীবনেরই গল্প বলে। প্রকৃতি আমাদের শেখায়, হারানো মানেই শেষ নয়; বরং আবারও নতুন করে শুরু করার ইঙ্গিত। এই ছবিকে ঘিরে আমার কয়েকটি সহজ কথায় লেখা ছোট্ট কবিতা
তুমি কেমন আছো আজ?
আকাশটা দেখেছো কি?
মেঘের ভেতর নীল হাসি,
কত শান্ত লাগে তাই না?
গাছটা দাঁড়িয়ে আছে একা,
পাতাহীন, তবুও গর্বিত।
মনে হয় বলছে,
সব হারিয়েও দাঁড়িয়ে থাকা যায়।
দূরে পাহাড় মেঘের ছায়ায়,
চুপচাপ গল্প শোনায় বাতাসে।
নিচে সবুজে ভরা আশা,
উপরে আকাশে অনন্ত স্বপ্ন।
প্রকৃতি আসলে শেখায়
কষ্ট শেষে আলো আসে আবারও।
এটাই তো জীবনের এক না শেষ হওয়াধারা
যেটা বয়ে যাবে সারা জীবন সারাক্ষণ।
বন্ধুরা আপনাদের মাঝে ছোট্ট এই কবিতাটি শেয়ার করলাম আশা করি আপনাদের ভাল লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আমার ছোট্ট এই কবিতাটি পড়ার জন্য।
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5