এই দিয়ে পাঁচবার করোনা টেস্ট করলাম খুবই বিপদজনক অবস্থা আমাদের জীবন

in আমার বাংলা ব্লগ5 years ago

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভাল আছে আসলে আমি খুব একটা বেশি ভালো নেই কারণ টা অবশ্যই কম বেশী জানেন আপনারা যে বর্তমান সময়ে কিভাবে চলছে।

IMG_20210812_114306.jpg

আসলে এই করোনা মহামারী সারা পৃথিবীতে এমন ভাবে ছড়িয়েছে যে মানুষ প্রতিটিক্ষণ খুবই বেশি আতঙ্কের ভেতরে তাদের জীবনযাপন করছে আসলে এতদিন আমরা কিছু বুঝতে পারিনি কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি যে আসলে কতটা কষ্ট কতটা দুঃখ কতটা সমস্যা যে ব্যক্তি করণায় আক্রান্ত হয় এবং যে ব্যক্তিরা তার পাশে থাকে।

আসলে এতদিন যাবৎ আমরা যে প্রজেক্টে কাজ করি আমরা যেখানে সব ওয়ার্কাররা খাঁটি এই জায়গাটা অনেক সুস্থ ছিল কারো কোন আক্রান্তের খবর জানা যায়নি কিন্তু হঠাৎ যেন কি হয়ে গেল।

IMG_20210812_114242.jpg

এইতো গত কালকে আমরা যে জায়গায় থাকি আমাদের বাঙালি ভাই দুইজনের করনা আক্রান্তের শনাক্ত করেছে ডাক্তারে এবং আমাদের পুরো এলাকাটি রেড জনের ভিতর ফেলে দিয়েছে তাইতো তড়িঘড়ি করে আমরা যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে আবারও করোনা টেস্ট করল।

এই দিয়ে পাঁচবার করোনা টেস্ট করলাম সে করোনা টেস্ট এর সময় কিছু মুহূর্ত কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরেছি।

আর যে ভাইয়েরা আক্রান্ত হয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা হয়েছে। এবং তারা আমাদের থেকে কিছুটা দূরে অবস্থান করছে কিন্তু কথা হল যে আসলে যখন আমাদের ভেতরে চলে আসছে তখন এর অবস্থা কি হবে।

IMG_20210812_114239.jpg

আপনারা হয়তো জেনে অবাক হবেন যে মালয়েশিয়ায় 100 ভাগের ভেতরে প্রায় 75 ভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে কিন্তু তারপরও দেখুন প্রতিনিয়ত কত সংখ্যক আক্রান্ত হচ্ছে এই করোনা মহামারীতে এইতো গত কালকে আমাদের সেকেন্ড টেস্ট দেওয়ার কথা ছিল কিন্তু কি হবে বুঝতে পারছিনা।

কারণ মালয়েশিয়ার আইন অনুযায়ী যে এলাকায় রেড জোন থাকবে ওই এলাকা থেকে কোন ভ্যাকসিন দেওয়া যাবেনা এখন বুঝতে পারছি না যে আসলে কালকেরে আমরা সেকেন্ড দিতে পারব কি পারব না তারপরও সবকিছু উপরওয়ালার হাতে যদি উপরওয়ালার চান যে আমরা সুস্থ থাকি তাহলে হয়তো দিয়ে আসতে পারি।

আসলে অনেক ভয় লাগছে এখন কারণ চারিদিকে এইভাবে যেভাবে মানুষ মরছে এসব গুলো দেখে আসলে নিজের মন অনেক ভীত হয়ে যাচ্ছে কারণ আমি একটি মানুষ যে আমার সংসার চালানোর বা উপার্জনের একমাত্র উৎস যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার সংসারের কি হবে রাতে ঘুম আসছে না এইসব চিন্তা করতে করতে।

কিন্তু কি করবো কিছুই করার নাই একটা দুর্যোগ এসেছে এই দুর্যোগ কবে যাবে এটাও বলতে পারিনা সবাই দোয়া করবেন আমরা যারা প্রবাসী ভাইরা আছে তারা যেন সবসময় সুস্থ থাকেন এই করণা মহামারীর সময়।

2021-7-13-1.jpg

একমাত্র দোয়া ছাড়া আর কিছু চাওয়ার নাই আর কিছু পাওয়ার নাই বর্তমান যে অবস্থায় আমরা প্রতিটি দিন প্রতিটি সময় পার করছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।

Sort:  
 5 years ago 

ভ্যাকসিন দিয়েছে তার অর্থ এই নয় করোনা আক্রান্ত হবে না। ভ্যাকসিন দিলে মারা যাবার সম্ভাবনা কমবে। সাবধানে থাকুন।

 5 years ago 

আমরা সবাই ই আতংকে আছি ভাই। যারা টেস্ট এ নেগেটিভ আসবে তাদের তো টিকা দিতে কোন সমস্যা হবার কথা না।

ভাল থাকুন, এই দোয়াই করি।

 5 years ago 

দুঃখজনক ভাই। চেষ্টা করুন নিরাপদে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 63026.84
ETH 1771.20
USDT 1.00
SBD 0.39