You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ২২৬| জীবন থেকে হারিয়ে যাওয়া সব থেকে দামী জিনিস কি ছিলো।।??

in আমার বাংলা ব্লগ3 years ago

জীবন থেকে হারিয়ে যাওয়া সবচেয়ে দামী জিনিস ছিল আমার গর্ভধারীনি মা। যিনি আমায় দশ মাস দশ দিন গর্ভে ধারন করে অনেক যন্ত্রণা সহ্য করেছেন। যিনি আমার জন্য অকাতরে সয়েছেন হাজারও ব্যথা আর বেদনা। যাকে একদিন না দেখলে আমার ঘুম হারাম হয়ে যেত। যার বুকে বুকে একবার মাথা না দিলে আমি সারাদিন উদাসিন থাকতাম। সুযোগ থাকলে প্রিয় মা কে আর একবার ফেরত চাইতাম আমার এই ছোট জীবনের জন্য। ভালোবাসি মা তোমায় অনেক অনেক। হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে। যেখানেই থাকো মাগো ভালো থেকো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38