You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩০
রফিক প্রতিদিন বাসে উঠে দেখে প্রতিবন্ধী সিটে কেউ না কেউ বসে আছে। সেদিন দেখে প্রতিবন্ধী সিটে একটি বস্তা বসানো আছে। সবাই ভাবছে কেউ হয়তো সিট রেখে দিয়েছে। সবাই দাঁড়িয়ে আছে।
৫-৬টা স্টপেজ যাওয়ার পর বাসে খুব ভিড়। সবাই খুব চেঁচাচ্ছে- কার বস্তা, হটান সিট থেকে। একজন পাশে দাঁড়িয়ে থাকা লোক বলে উঠলো-
লোক : আমার।
একজন : আপনি নিজে দাঁড়িয়ে থেকে বস্তাটা সিটে রেখেছেন কেন?
লোক : সিটটা প্রতিবন্ধীর জন্য। আর বস্তায় আমার আম আছে। আমগুলো ল্যাংড়া।