লাইফ স্টাইল- ঘরসাজানোর কিছু জিনিস কেনাকাটা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা রইল। ভালো আছেন তো আপনারা সবাই? আমি কিন্তু আপনাদের মত বেশ ভালোই আছি। আর তাই তো শত শত ব্যস্তময় জীবনে চলে আসি বারে বারে আপনাদের মাঝে। চলে আসি নিজেকে একটু ভালো রাখার জন্য। চলে আসি প্রিয় মানুষ গুলোর সাথে নিজের কিছুটা ভালো লাগা আর মন্দ লাগা গুলো কে শেয়ার করার জন্য। যদিও মনটা অনেকটাই খারাপ কিছুদিন যাবৎ।

image.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

এবার ঈদটা ছিলো সবার জন্য একটু অন্য রকমের ঈদ। কারন এবার ঈদে কিন্তুু আমরা কেউ বৃষ্টির কারনে ঘর থেকে বের হতে পারিনি। পারিনি নিজের পছন্দ মত কোথাও বেড়াতে। আর আমি তো এবার ঈদাটা নিজের শ্বশুড়বাড়ীতেও করত পারলাম না এতো এতো বৃষ্টির কারনে। তবে ঈদের দু একদিন পরে যখন একটু রোদের ছোয়া পেলাম তখন চলে গেলাম কিছুটা নিজেকে ফ্রেশ করার জন্য প্রকৃতির মাঝে। আর আপনারা যারা আমার পোস্টগুলো পড়েন তারা অনেকেই জানেন যে আমার কিন্তুপ্রকৃতি বেশ ভালো লাগে। ভালো লাগে প্রকৃতির ছোঁয় আর প্রেম। তো সেদিন চলে গিয়েছিলাম ঢাকার অদূরে পানাম নগরীতে ঘুরতে। যদিও সেদিন পানাম নগরীতে ঘুরতে পারিনি। তবুও সেদিন পানাম নগরী জাদুঘরের বাহিরে বসা দোকান গুলো হতে নিজের পছন্দের কিছু জিনিস আমি কিন নিয়েছিলাম। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সেদিন পানাম নগরী জাদুঘর হতে আমি কি কি কিনে নিয়েছিলাম।

image.png

সেদিন পানাম নগরী জাদুঘর বন্ধ থাকায় জাদুঘরের বাহিরের দোকান গুলোতে কিছুটা সময় ঘুরাঘুরি করেছি। অবশ্য জাদুঘরের বাহিরের দোকান গুলোতে যে জিনিস গুলো বিক্রি হয় তার প্রায় অনেক কিছুই আমার বেশ পছন্দের। এখানে খুব কম দামে বেশ সুন্দর ‍সুন্দর কিছু ঘর সাজানোর সামগ্রী কিনতে পাওয়া যায়। আবার এগুলোর দাম কিন্তু ঢাকার তুলনায় অনেক কম। তা কয়েকটি দোকান ঘুরে আমি ভালো করে সব জিনিস গুলো আগে একটু দেখেনিলাম। সোপিস আর অন্যান্য জিনিস গুলো কিন্তু আমার সব কিনে নিয়ে আসতে মন চাইছিলো। কিন্তু এত দূর হতে আনতে কষ্ট হবে বলে আমি তেমন কিছু আর কিনলাম না। যা কিনলাম তার প্রত্যেকটাই বেশ দরকারী।

image.png

image.png

এরপর শুরুকরলাম টুকটাক কিনাকাটা। বেশ সুন্দর সুন্দর কয়েকটা জিনিস কিন্তুি আমি সেদিন আমার বাসার জন্য কিনে নিয়েছিলাম। ও একটি কথা না বললেই নয়। আমার কিন্তু একটু কম দামী জিনিস দিয়ে ঘর সাজাতে বেশ ভালো লাগে। তাই প্রথমেই কিনে নিলাম আমি আমার বাসার কোরআন শরীফ রাখার জন্য একটি বক্স এবং একটি ল্যাম্প। আর এ দুটো জিনিস কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। দুটোর দাম মোট চাইলো ৩০০/- টাকা । আর আমি নিলাম ২৩০/- টাকায়। কারন এখানকার প্রায় সব দোকানের মালিকই আমার মামা শ্বশুড় কে চিনে তাই পরিচয় দেওয়ায় একটু দামটা কমই রাখলো।

image.png

image.png

এরপর ঘুরতে ঘুরতে আমার পছন্দ হয়ে গেল নিজের জন্য একটি ছোট দেয়াল আয়না। সেই যে বিয়ের বছর আমার আয়নাটা ভেঙ্গেছে আর কেনা হয় নি। আর প্রতিদিন তাড়াহুড়া করে অফিসে যেতে হয়। এর জন্য মুখের কাছে একটি ছোট আয়না হলে কিন্তু খারাপ হয় না। কিন্তু কি যে করি একটা ছোট আয়না তাও নাকি আবার ৩০০/- টাকা । এবার কিন্তু পরিচয়েও কাজ হচেছ না। আর হবেই বা কি করে । সব জায়গায় কি আর মামার জোড় চলে? শেষে ২৩০/- টাকায় দফারফা করে নিয়ে নিলাম। বলেন তো ঠকলাম নাকি জিতলাম?

image.png

এবার চোখে পড়লো একটি দেয়াল ঘড়ি। সকালে অফিস যাওয়ার তাড়াহুড়ায় কিন্তু আমার ঘড়ি দেখার সময় হয় না। তাই চোখের সামনে দেয়ালে একটি ঘড়ি থাকলে কিন্তু খারাপ হয় না। তাই দামাদামি করে একটি ঘড়ি নিয়ে নিলাম ১০০/-টাকায়। তারপর চোখ গেল ছোট একটি রঙিন সোপিস এর দিকে। আর রঙিন পাখির সোপিস ও নিয়ে নিলাম ১০০/- টাকা দিয়ে। জানিনা দাম কেমন হলো। ভালো লাগলো তাই নিয়ে নিলাম। কথায় আছেনা সখের তোলা ৮০ টাকা। হি হি হি।

image.png

image.png

তারপর সেদিন পছন্দের কেনাকাটা করে আমরা চলে গিয়েছিলাম মামা শ্বশুড়ের বাসায় সে গল্প আপনাদের জন্য জমা রইল। অন্য একদিন সেই গল্প আপনাদের কে শোনাবো। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পানাম নগরী জাদুঘরের বাইরেও তো অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে দেখছি। আপু আপনার ঘড়িটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। খুব কম টাকাই পেয়ে গেছেন সুন্দর একটি ঘড়ি। আর আপনার জমানো গল্প অবশ্যই শুনবো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমিও তো বলি বেশ কম টাকায় সুন্দর সুন্দর জিনিস কিনতে পেরেছি। কিন্তু আপনাদের ভাইয়া বিশ্বাস করতে চায় না। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি যেমন আপনার প্রিয় মানুষদের কাছে আসেন তেমনি আমারও আপনার প্রতীক্ষায় থাকি। যাই হোক আপু ঈদের সময় থেকেই আবহাওয়া বেশ খারাপ যাচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হচ্ছে। তাইতো সেভাবে ঘুরতে যাওয়া হচ্ছে না। যাই হোক আপু আপনি আপনার পছন্দের কিছু জিনিস কেনাকাটা করেছেন দেখে ভালো লাগলো। নিজের পছন্দের জিনিস কিনতে অনেক ভালো লাগে।

 3 years ago 

তাই নাকি আপু? সত্যি আমার প্রতিক্ষায় থাকেন? হুম আপু এগুলো কম দামী হলেও আমার কিন্তু বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঘর সাজানোর জন্য বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করেছেন দেখছি আপনি। জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর। বিশেষ করে দেয়াল ঘড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর কালো কালারের হওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে। ঘরের দেয়ালে এটি লাগালে খুব ভালো লাগবে। অন্যান্য কেনা জিনিসগুলো ও অনেক বেশি সুন্দর। জিনিসগুলো অনেক কম দামে পেয়েছিলেন সোনারগাঁও জাদুঘরের বাহিরের দোকানগুলোতে। ভালো লাগলো সম্পূর্ণটা।

 3 years ago 

আমিও তো বলি জিনিস গুলোর দাম বেশ কম হয়েছে। কিন্তু আপনার ভাইয়া বলে না না বেশী হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়েছেন। আসলে ঘর সাজানোর জন্য নিজের পছন্দের জিনিস কিনতে আমার কাছেও বেশ ভালো লাগে। দাম বেশি হোক বা কম। আপনার কিনা জিনিসগুলোর মধ্যে আমার কাছে কোরআন শরীফ রাখার বক্স এবং দেওয়াল ঘড়ি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমিও তাই বলি দাম হউক আর নাই হউক নিজের পছন্দ বলে কথা। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি কম দামের মধ্যে ঘর সাজানোর অনেক জিনিসপত্র কিনে ফেলেছেন। জিনিসগুলোর মান কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে দেখতে। ঘরের মধ্যে এরকম জিনিস গুলো লাগালে ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি পায়। আশা করছি আপনার ঘরের মধ্যে এই জিনিসগুলো রাখলে খুব ভালো লাগবে দেখতে।

 3 years ago 

ঘরের মধ্যে ভালোই কিন্ত লাগছে ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার ঘর সাজানোর জিনিসপত্র ক্রয় করার মধ্যে কোরআন শরীফ রাখার বক্স ক্রয়ের কথাটি জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এ ছাড়াও আপনি খুবই সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ক্রয় করেছেন। ঘর সাজানোর টুকিটাকি জিনিস ক্রয়ের সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার পোস্টটি পড়ে ও দেখে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38