একটি জনপ্রিয় গান-ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া এর ভিডিও কভার

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই বেশ ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভাল আছি। আপনারা হয়তো বা সবাই জানেন যে আমি মাঝে মাঝ আপনাদের মাঝে ভিডিও কভার করে থাকি। আর প্রতি সপ্তাহের মত আজও আমি চেষ্টা করছি আপনাদের মাঝে একটি ভিডিও কভার করার জন্য।

ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

মাঝে মাঝে হারিয়ে যাই সেই পুরানো দিনের গান গুলোতে। আসলে পুরানো দিনের গান গুলো সবার কাছেই বেশ প্রিয়। নতুন প্রজন্ম বলেন আর পুরান প্রজন্ম বলেন সবাই কিন্তু পুরানো দিনে সেই গান গুলো কে আজও মনে মনে গায়। কেউ বা আবার সেসব গান গুলির রিমিক্স ভার্সনও করে। কথায় বলে না, পুরান চাল ভাতে বাড়ে। সে রকম পুরানো গানও মন কে শান্ত করে। আমার কাছে কিন্তু নতুন বা পুরান যাই বলি না কেন মনের সাথে মিলে গেলেই সেই গানই ভালো লাগে।

আমার মতে গান হলো মনের খোরাক। গান মানুষকে উৎফুল্ল করে। মনের মাঝে লুকানো শত শত বেদনা কে দূরে সরিয়ে শান্তির ঝর্ণা প্রসারিত করেন এই গান। গান ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তাই তো আজ আমি সেই অনেক আগের একটি জনপ্রিয় গান কভার করার চেষ্টা করলাম আপনাদের জন্য। কোন এক সময়ে যুবক বা যুবতীদের বেশ জনপ্রিয় একটি গান ছিল এটি। এখনও মানুষের মুখে মুখে শোনা যায় এই গানটি।

বন্ধুরা ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ভাসাইয়া। সারেং বউ ছবির এই গানটি শুনে নাই এমন মানুষ হয়তো বা নেই। তবুও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এই জনপ্রিয় গানটির ভিডিও কভার করার। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আশা করি আপনাদের মূলবান মন্তব্য জানিয়ে কৃতজ্ঞ করবেন।

গানটির অজানা কিছু বিষয়

গজলও রে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া
মূল শিল্পীআব্দুল জাব্বার
গানটির সুরকারআলম খান
গানের কথামকুল চৌধুরী
ছবিসারেং বউ
গজল কভার@maksudakawsar

আমার জনপ্রিয় গান এর ভিডিও

জনপ্রিয় গানটির লিরিক্স

ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।

কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে
নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে

এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধূয়া আমার
আমার রইছে পন্থ চাইয়া।

উৎস

বন্ধুরা কেমন লাগলো আপনাদের জন্য আমার আজকের আয়োজন? আশায় রইলাম আপনাদের ভাল মন্দ মন্তব্যটুকু জানার।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

Sort:  
 3 years ago 

আসলে এই গানটি কিন্তু খুবই জনপ্রিয়। এই গানটি আমি অনেকবার শুনেছিলাম। এরকম গানগুলো খালি গলায় গাইলে একটু বেশি ভালো লাগে। আর খালি গলায় গাওয়া গানগুলো শুনতে আরো বেশি ভালো লাগে। আপনি আপনার খালি কন্ঠে খুবই সুন্দর ভাবে গানটি কভার করেছেন। মনটা জুড়ে গেল আপনার কন্ঠে এই গানটি শুনে।

 3 years ago 

জি আপু এই গানটি আজও বেশ জনপ্রিয়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি খুবই জনপ্রিয় একটি গানের কভার করেছেন আজকে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া এই গানটি আমার খুবই পছন্দের একটি গান। আমি বেশিরভাগ সময় এই গানটি শুনে থাকি। আপনার খালি কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লেগেছে। আপনি গানটির ভিডিও কভার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো সম্পূর্ণটা। প্রত্যেকটা লাইন নিজের মতো করে খুবই সুন্দর ভাবে বলেছেন এরকম গান আরো চাই আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর এবং সাবলীল ভাষায় আমাকে উৎসাহিত করার জন্য। এভাবে পাশে থাকবেন আশা করি।

 3 years ago 

আপু আপনার গলায় গান শুনে বরাবরই মুগ্ধ হই। আজকেও খুবই ভালো লাগলো। আসলে প্রতিভা থাকলে সব কিছুই করা সম্ভব হয়। আপনি অনেক প্রতিভার অধিকারীনী। অনেক অনেক ভালো লেগেছে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

যা লজ্জা পাচ্ছি তো। প্রতিভার অধিকারীনী হলে তো বেষ্ট ব্লগার হতাম। হি হি হি। ধন্যবাদ প্রাণের আপু।

 3 years ago 

৯০ দশকের গানগুলা শুনতে অনেক ভালো লাগে।। গানের কথা গানের সুর এবং গানের অর্থগুলা সত্যি অনেক ভালো ।
এই গানটি আপনি অনেক সুন্দর ভাবে কাভার করেছেন খুবই ভালো লাগলো শুনে।।

 3 years ago 

ভাইয়া এটা নব্বই দশকের গান নয়। এটা আরও আগের গান। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার কণ্ঠে দারুন একটি গান শুনলাম আপু।আপনি বেশ ভালো গান করেন।এই গানটি অনেক জনপ্রিয় ছিল একসময়।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর গানের কভার পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু এই গানটি অনেক জনপ্রিয় ছিল একসময়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু পুরোনো দিনের গানগুলো সবার কাছে খুব প্রিয়। আমার কাছেও আগের গান শুনতে অনেক ভালো লাগে। আপনি আজ পুরোনো দিনের খুব সুন্দর একটি গান কভার করেছেন।আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর গান কভার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু চমৎার মন্তব্য করার মাধ্যমে এত সুন্দর করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

ঠিক বলছেন আপু গান হচ্ছে মনের খোরাক। যখন মন খারাপ থাকে কিংবা মন বেশি ফুরফুরে থাকে তখন গান শুনলে দারুণ সময় যায়। আমার কাছে সব সময় পুরান গানগুলো অনেক ভালো লাগে। তবে ইদানিং যে গানগুলো শিল্পী গাই সেই তুলনায় আগের গান গুলোর মধ্যে অনেক মিনিং খুঁজে পাওয়া যায়। অসাধারণ গান কভার করেছেন আপনার কন্ঠে দারুণ লেগেছে।

 3 years ago 

আমার কাছে কিন্তু আগের দিনের গানই বেশ ভাল লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

এর আগেও আপনি কয়েকটা গান কভার করেছিলেন। আপনার গান কভার গুলো খুবই সুন্দর হয়। আজকেও খুবই সুন্দর ভাবে একটি গান কভার করেছেন যা শুনে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম গান আপনার কাছ থেকে আরো শুনতে চাই।

 3 years ago 

চেষ্টা করবো ভাইয়া। তবে আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন এই গানটি যুবক যুবতীর অনেক পছন্দের গান। এই পুরনো গানটি সত্যি অনেক ভালোই লাগে শুনতে। আজকে আপনি খুব সুন্দর করে গানটি কভার করেছেন। তবে এই গানটি আমার অনেক প্রিয় আমি মাঝেমধ্যে এখনো এই গানটি শুনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান কভার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। এভাবে সবসময় পাশে থাকলে খুশি হব।

 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে অসাধারণ একটি গান গেয়ে উপস্থাপন করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি একদম ছোটবেলা থেকে বেতারে এই গানটি শুনে আসছি। আজ পর্যন্ত মাঝেমধ্যে যেখানে সেখানে শুনতে পাই খুবই ভালো লাগে এই গানটা শুনলে। একদম অতীতের সেই স্মৃতিগুলো স্মরণ হয়ে যায়।

 3 years ago 

আমিও মাঝে মাঝে গানটি ‍শুনি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36