ভ্রমন পোস্টঃইফতার পার্টির আয়োজনের তদারকি করতে মেডিকেল কলেজের হোস্টেলে ভ্রমন
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা? সবাই বেশ ভালই আছেন মনে হচ্ছে। আমিও কিন্তু আপনাদের দোয়ার বরকতে নতুন জায়গা এবং নতুন পরিবেশে অনেক সুন্দর সময় কাটাচ্ছি। আমি আপনাদের কাছে @maksudakawsar হিসাবে পরিচিত।
বন্ধুরা আপনারা হয়তো বা অনেকেই জানেন বেশ কিছু দিন হয় আমি নতুন জায়গায় জয়েন করেছি। আর ইতিমধ্যে আমি সেখানে কাজের দায়িত্বও পেয়ে গেছি। তো আমার বিভিন্ন কাজের মধ্যে একটি কাজ হলো মেডিকেল কলেজ এর ছাত্র-ছাত্রী হোস্টেল এর সকল সমস্যা সমাধান করা। যেহেতু সরকারী মেডিকেল কলেজ। তাই ছাত্রছাত্রী হোস্টেল মিলিয়ে সর্বমোট ৭০০+ ছাত্রছাত্রীর বসবাস। তো গতকাল ছিল সেই ছাত্রছাত্রী হোস্টেলে ইফতার পার্টি।
যেহেতু দায়িত্ব পেয়েছি তাই কেমন হচেছ তাদের ইফতার পার্টির আয়োজন। আর আমার আওতায় থাকা কর্মচারীরা আগার গাওঁ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী হোস্টেলের ইফতার পার্টির আয়োজন তদারকি করতে। সাথে নিয়ে গেলাম আমার সৈন্যবাহিনী। আর আজ আমি আপনাদের সাথে ইফতার পার্টির আয়োজন তদারকি করার উদ্দেশ্যে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী হোস্টেলে ভ্রমন টা কেমন ছিল সে বিষয়টা শেয়ার করবো।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
তো আমরা সকাল সকাল চলে গেলাম অফিসের গাড়ী নিয়ে। বেশ ছিমছাম পরিবেশে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী হোস্টেলটি নির্মাণ করা হয়েছে। পাশে আরও অনেক নতুন নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। সেখানে আবার ছাত্রছাত্রীরা নিজেদের মত করে শহীদ মিনারও তৈরি করে নিয়েছে। তো যেহেতু জীবনের প্রথম দায়িত্বের জন্য কোথাও যাচ্ছি তাই ভাবলাম সেখানকার কিছু প্রকৃতির ছবি আপনাদের সাথে শেয়ার করি।
তারপর ঢুকে পড়ি ইফতার আয়োজনের বিষয়টি তদারকি করার জন্য। সেখানে যেয়ে দেখি বিশাল আয়োজন করা হচেছ। ইফতার পার্টিকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব ইফতার পার্টি, যা হবে ভাজাপোড়া দিয়ে। আর দ্বিতীয় পর্বটি করা হয়েছে রাতের খাবার। ও আর একটি কথা এখানে প্রায় ১০০০ জন মানুষের আয়োজন করা হয়েছে। তো সেখানে যেয়ে তো সবাই খুব সম্মান দেখাচেছ।আমি ঘুরে ঘুরে সব কিছু ভাল করে যাচাই করে নিচ্ছি। খাবারের কোয়ালিটি। ইফতারের কি কি আয়েজন করা হয়েছে তারও একটি তালিকা করে নিলাম। আর তাই তো ইফতারির আয়োজনের কিছুটা ছবি আপনাদের জন্য শেয়ার করলাম। যেহেতু আমরা বেশ সকাল সকাল গিয়েছিলাম তাই তখন ফলমূলের আয়োজন টা দেখা হয়নি।
দ্বিতীয় পর্বে রাখা হয়েছে তেহারীর আয়োজন। তাই সমস্ত হোস্টেল জুড়ে চলছে বিশাল এক আয়োজন। হোস্টেলের হেড কুক এর সাথে কথা বলে সেখানের যাবতীয় সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করলাম। যেখানে যা প্রয়োজন অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। যাতে করে বসদের কাছে আমার আত্ন সম্মানটা নষ্ট না হয়। আবার অন্যদিকে কলেজের নেতারা তো আছেই।
মনে হচ্ছে আপনার নতুন দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন। সবকিছু ঘুরে ঘুরে দেখে তার সমাধান করার চেষ্টা করেছেন। হোস্টেলের ইফতার পার্টিতে ব্যাপক আয়োজন মনে হচ্ছে। এত খাবারদাবার দেখেই তো রোজার মধ্যে খেতে ইচ্ছা করছে । তাছাড়া নতুন দায়িত্ব পেলে সেই দায়িত্ব নিয়ে একটু চিন্তিত থাকতেই হয়। আশা করি আপনি দায়িত্ব খুব ভালোভাবে পালন করে বসদের কাছ থেকে বাহবা পেয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য
জি আপু সেদিন কাজ করে বসদের বাহবা পেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর দায়িত্ব পালন করলেন আপু পড়ে বুঝলাম।খুব ভাল লাগলো। আপনি খুব সুন্দর ভাবে দায়িত্ব পালন করলেও ইফতার অনুষ্ঠানে থাকতে পারেননি। কারন একজন তো পথ চেয়ে আছে।যাক পরের দিন বস খুশি হয়েছে জেনে খুব ভাল লাগলো। ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
জি আপু কি আর করার বাসার মানুষের কথা না ভাবলে কি চলে।
আপু, আপনি তো দেখছি খুব বড় দায়িত্ব পালন করে ফেলেছেন। আর এত বড় দায়িত্ব পালনের কারণে বসের কাছে ধন্যবাদও পেয়েছেন। যেকোনো দায়িত্বে যদি সফলতা থাকে তাহলে অবশ্যই ভালো লাগে। এত দায়িত্ব পালনের পরে অবশেষে ঘরের দায়িত্ব পালনের জন্য ছুটে গেছেন এ ব্যাপারটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। আপনার ইফতার পার্টির আয়োজনের দায়িত্ব নিয়ে খুব সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ।
জি ভাইয়া আমাদের কে ঘর আর বাহির দুই দিকেই দেখতে হয়। হি হি হি
প্রায় এক হাজার মানুষের বিশাল বড় করে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। দুই ভাগ করে খাওয়ার আয়োজন করা হয়েছে। ইফতারি খাওয়ার পরে আবার রাতের খাবার খাওয়ানো হবে। আপনার অনুভূতি পড়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।