জেনারেল রাইটিং- প্রাণের প্রিয় আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বর্ষপূর্তি এবং আমার কিছু কথা
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
আমি @maksudakawsar। আমি একজন বাংলাদেশী ইউজার। আর একজন বাংলাদেশী ইউজার হিসাবে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে নতুন নতুন কিছু শেয়ার করার জন্য। আসলে আমরা যে কাজটিই করি না কেন তার জন্য প্রয়োজন আমাদের দক্ষতা, অভিজ্ঞতা আর সৃজনশীলতা। আর এই সৃজনশীলতা না থাকলে আমরা কখনওই আমাদের কাজ গুলো কে অন্যের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবো না। পারবো না নিজেদের কে একজন দক্ষ ইউজার হিসাবে সবার কাছে পরিচিত করাতে।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
দেখতে দেখতে হাটিহাটি পা পা করে চলে আসছে আমাদের প্রাণের প্রিয় কমিউনিটি আমার বংলা ব্লগ এর দ্বিতীয় বর্ষ। ২০২১ সালের ১১ই জুন রাত আনুমানিক ১০.৩০ মিনিটে আমাদের প্রিয় ফাউন্ডার @rme দাদা একটি পোস্ট করার মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ উদ্ভোধন করেন। সেই থেকে আজ অবদি সম্মানিত ফাউন্ডারের বলিষ্ঠ নেতৃত্বে আমার বাংলা ব্লগ কমিউনিটি স্টিমিট প্লাটফর্মে মাথা উচুঁ করে কাজ করে যাচ্ছে।
সেই দিনের সেই ক্ষুদ্র আমার বাংলা ব্লগ কমিউনিটি দিনে দিনে বিশাল একটি কমিউনিটেতে পরিনত হতে যাচ্ছে। দিনে দিনে বেড়ে চলেছে কমিউনিটির সদস্য সংখ্যা। স্টিমিট প্লাটফর্মে। এমন কোন কমিউনিটি নেই যেখানে ইউজারদের কে ব্লগিং শেখানোর জন্য লেভেল ভিত্তিক ক্লাস করানো হয় এবং পরীক্ষার মাধ্যমে পাশ করানো হয়। যা প্রানের প্রিয় আমার বংলা ব্লগ কমিউনিটিতে করা হয়। আর আমাদের মত ইউজারদের জন্য এত বড় একটি ইনেশিয়েটিভ উদ্যোগ গ্রহণ করার জন্য আমি চির কৃতজ্ঞ আমার বাংলা ব্লগের সম্মনিত ফাউন্ডার @rme দাদার কাছে। উনার এত বড় ইনিশিয়েটিভ ভূমিকা না থাকলে হয়তো আমি একজন ব্লগার হতে পারতাম না।
আর কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম্ হলো ডিসকোর্ড। এই ডিসকোর্ডের মাধ্যেমে ইউজারদের সকল সমস্যা সমাধান করার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। আর এই ডিসকোর্ড না থাকলে হয়তো আমরা একজন আর একজন ইউজারের সাথে পরিচিত হতে পারতাম না। আমাদের কথা ভেবেই এত সুন্দর ব্যবস্থা করেছে আমাদের সম্মনিত ফাউন্ডার @rme দাদা।
আর কয়েকদিন পরে আমাদের সেই প্রাণের প্রিয় কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি। আশা করি এবারের বর্ষপূর্তি হবে অনেক ঝাকঝমক পূর্ণ। ফাউন্ডার, কো ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সর্বস্তরের ইউজারদের অংশ গ্রহণে বেশ সুন্দর একটি আয়োজন হবে বলে আমার বিশ্বাস। আর যদি এবারের বর্ষপূর্তি অনুষ্ঠান টি সবার অংশ গ্রহণে আয়োজন করা হয় তাহলে সকলের মধ্যে আন্তরিকতাও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। তাইতো দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান কে ঘিরে সম্মনিত ফাউন্ডার দাদার আহবানে আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করছি।
★বর্ষপূর্তির প্রোগ্রামটি অবশ্যই লাগাতার ৩/৪ দিনের জন্য করা যেতে পারে। চাইলে সপ্তাহ ব্যাপি করা যেতে পারে। যেখানে প্রতিদিন কমপক্ষে ২ ঘন্টা করে অনুষ্ঠানটি চলমান রাখা যেতে পারে। কারন বর্ষপূর্তি বলে কথা।
★বর্ষপূর্তির প্রোগ্রামটিতে অবশ্যই যেন এডমিন মডারেটর প্যানেল হতে গান বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের ব্যবস্থা রাখা যেতে পারে। কারন আমরা হ্যাং আউট প্রোগ্রামে শুধু ইউজারদের পারফরমেন্স শুনি। কিন্তু এডমিন মডারেটর প্যানেলের কোন পারফরমেন্স আমরা আজও দেখিনি। চাইলে আমাদের সম্মনিত @rmeদাদাও তার পারফরমেন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন ।
★ইউজারদের নিকট হতে গান কবিতা আহ্ববান করা যেতে পারে এবং বর্ষপূর্তির অণুষ্ঠানে অংশ গ্রহণের জন্য ইউজারদেরকে স্বেচ্ছায় অংশ গ্রহণের বিষয়টি উমুক্তো করে দেয়া যেতে পারে। যাতে করে ইউজাররা তাদের অনুভূতি গুলো সবার সাথে শেয়ার করার সুযোগ পায়।
★বর্ষপূর্তির প্রোগ্রামটির আর একটি আকর্ষণ হতে পারে বিভিন্ন রকমের ধাঁধা, কুইজ, গান আর প্রতিযোগিতার আয়োজন করা। এই প্রোগ্রাটি কমিউনিটির সকলের জন্য উম্মুক্ত করে দেয়া যেতে পারে। যাতে করে সবাই বেশী বেশী পুরুস্কার পেয়ে আনন্দিত হতে পারে।
পরিশেষে বলতে চাই যে এগুলো শুধু আমার মতামত। অবশ্য সম্মানিত ফাউন্ডার আমাদের প্রাণের প্রিয় @rme দাদার ব্রেণ হলো বুদ্ধির রাজপ্রাসাদ। তাই দাদার চিন্তুা ধারার উপরে আর কারো কোন মতামত গ্রহণযোগ্য নয়। আশা করি দাদা তার মনের মাধুরী দিয়ে আমাদের সকলের জন্য একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবে। আর দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে আমাদের প্রাণের প্রিয় @rme দাদার পরামর্শে আকর্ষনীয় একটি অনুষ্ঠান উপভোগ করবে সমগ্র আমার বাংলা ব্লগ পরিবার তথা স্টিমেট প্লাটফর্ম। তেমনি আশা ব্যক্ত করছি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/maksudakawsar/status/1663802866476417025?s=20
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সবার চাওয়া পাওয়া অনেকটাই মিল আছে। আমরাও চাই সেগুলো উদযাপন করা হোক অনেক মজা অনেক বিনোদনের মাধ্যমে দিনগুলো কাটাই আপনার অনুভূতি গুলো ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি সাবলীল মন্তব্য করার জন্য।
দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আপনি বেশকিছু পয়েন্ট তুলে ধরেছেন। সবার চাওয়া -পাওয়ার মাঝেই কিছুটা মিল রয়েছে।আশাকরি সবকিছু বিচার বিশ্লেষণ করে নির্ধারন করা হবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে গুছিয়ে খুব সুন্দর একটি সাবলীল মন্তব্য করার জন্য।
আমার অনেক বেশি ভালো লাগতেছে আমরা আমার বাংলা ব্লগে দ্বিতীয় বছর ফূর্তি উপলক্ষে অনেক আনন্দ করবো তাই। আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষ ফূর্তি উপলক্ষে খুব সুন্দর কিছু পয়েন্ট তুলে ধরলেন অনেক ভালো লেগেছে পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পরামর্শ মূলক পয়েন্টগুলো তুলে ধরার জন্য।
ধন্যবাদ আপু অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।