বিয়ের প্রোগ্রামের কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা ? আশা করি আপনারা বেশ ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনারদের দোয়ায় বেশ ভালই আছি। আমি মাকসুদা আক্তার। তবে স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। সবসময়ই আমি চেষ্টা করি আপনাদের মাঝে ভিন্নধর্মী কিছু নিয়ে উপস্থিত হতে।
বেশকিছুদিন যাবৎ ব্যস্তময় সময় কাটানোর জন্য কোথাও যাওয়া হয়ে উঠছে না। তাই মনে মনে ভাবছি কি পোস্ট করা যায় আপনাদের মাঝে। ভেবে ভেবে আমি দিশেহারা। অবশেষে মোবাইল ফোনের গ্যালারীতে চোখ বুলাতে লাগলাম। কি করা যায়, কি করা যায়। ভেবে ভেবে দেখলাম জীবনে তো অনেক গুলো বড় বড় প্রোগ্রামে আমাকে অংশ গ্রহণ করতে হয়েছে। আর সে সকল প্রোগ্রামে আমি তো বেশ কিছু সুন্দর সুন্দর স্টেজ এর ফটোগ্রাফি করে রেখেছিলাম। নিজের ভাই বোনের বিয়ের স্টেজ করার জন্য। হঠাৎ করে মনে হলো সেসব স্টেজ নিয়ে একটি ফটোগ্রাফি পোস্ট করলে কেমন হয়?
প্রতিটি মানুষই চায় তার প্রিয় জনের কোন অনুষ্ঠান কে সুন্দর করে সাজাতে। তাতে করে প্রিয় মানুষটি যদি একটু স্বস্তি পায়। বিয়ে, জন্মদিন ছাড়াও ধনী পরিবার গুলো বিভিন্ন প্রোগ্রাম করে থাকে। আর বড় বড় অনুষ্ঠান গুলোর স্টেজ গুলোও বেশ সুন্দর করে সাজানো হয় এখন। কারন এখন তো ডেকোরেশন উঠে গেছে বললেই চলে। এখন তো চলে ইভেন্ট ম্যানেজমেন্টের যুগ। তা যাই হোক। চলুন তো ঘুরে দেখে আসি আমার বিয়ের স্টেজ এর ফটোগ্রাফি গুলো।
ছবি সোর্স
Made By-@maksudakawsar
আজ আমি একটি ভিন্ন রকমের ফটোগ্রাফি পোস্ট করার জন্য চলে আসলাম। আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের মাঝে কিছুটা হলেও ভাল লাগা কাজ করবে। আর যারা বিয়ে করেন নাই তাদের বিয়ের জন্য কোন রকমের লোভ হলে কিন্তু আমার কিছু করার নেই।
ছবিতে দেখা বিয়ের স্টেজটি কিন্তু তাজা সূর্যমূখী ফুল দিয়ে সাজানো হয়েছে। সবুজের বুকে সূর্যমূখী ফুলগুলো দেখতে কিন্তু বেশ লাগছে। আর তার উপর লাইটিং করে স্টেজের চাকচিক্য আরও বাড়িয়ে তুলেছে।
কয়েক রকমের তাজা গোলাপ দিয়ে এবারের স্টেজটি সাজানো হয়। স্টেজ এর চারদিকে শুধু গোলাপের সু-ঘ্রাণ। রং বে রেং এর গোলাপ দিয়ে স্টেজটি সাজানোতে যেন স্টেজটি দেখতে বেশ সুন্দর লাগছে।
এবার যে ফটোগ্রাফিগুলো দেখা যাচ্ছে তাতে বিয়ে বাড়ির চারপাশকে যে সুন্দর করে সাজানো হয়েছে তা দেখা যাচ্ছে। বেশ সুন্দর করে কিছু গাছ, ফুল আর লাইটিং করে বিয়ে বাড়ির চারপাশের পরিবেশ কে রাঙিয়ে তোলা হয়েছে। বেশ সুন্দর গোছালো পরিবেশ।
নতুন বর যাওয়ার জন্য বিয়ে বাড়িতে সুন্দর গেট তৈরি করা হয়েছে। যেখানে বেশ সুন্দর করে ফুলের সমারোহ ঘটানো হয়েছে।
বিয়ের অনুষ্ঠানে পাশাপাশি বিয়েতে হরিণ ও রাখা হয়েছে। না কোন জীবন্ত হরিণ নয়। এটি হলো পাথরের হরিণ। আবার হরিণটি খুব সুন্দর করে লাইটিংও করা হয়েছে।
আমার আজকের শেষ ফটোগ্রাফিটি হলো বিয়ে বাড়ির পালকি। আগের দিনের মানুষ পালকি করে বউ নিয়ে যেত। সেই চলতো এখন আর নেই। তাই বিয়ের অনুষ্ঠানে বেশ সুন্দর একটি পালকি তৈরি করে রাখা হয়েছে।
বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কে নতুন নতুন কিছু উপহার দিতে। জানিনা কতটুকু পেরিছি।
| বিষয় | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | VIVO-S22 |
| ফটোগ্রাফার | @maksudakawsar |
| ভৌগলিক অবস্থান | খিলগাঁও, ঢাকা, বাংলাদেশ |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনি তো দেখছি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বিয়ে মানে জমজমাট একটি দিন আর সেই জমজমাট দিনের জমজমাট ডেকোরেশন এর ফটোগ্রাফি করেছেন যথাযথভাবে। অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য। আর হ্যাঁ বিয়ে করে ফেলেছি তাই লোভ লাগাতে পারেননি। যাই হোক বাকিদের কথা নাইবা বললাম। 😂😂😂
না ভাইয়া ছেলে মানুষের লোভ কখনও কমে না। যাই হোক। ধন্যবাদ আপনাকে।
কি যে বলেন আপু 😂😃😂😂আমার কিন্তু নেই। ধন্যবাদ চমৎকার একটি ফিডব্যাক দেওয়ার জন্য।
আপু আপনি খুব খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। কোনটা রেখে কোনটা সুন্দর বলবো বুঝতে পারছি না। আপু আপনার মতো আমিও অনেক সময় পোস্ট নিয়ে চিন্তায় পরে যাই। তখন গ্যালারিতে খুঁজতে গেলে অনেক কিছু পাওয়া যায়। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বুঝতে পেরেছি আপনার কাছে সবগুলো ফটোগ্রাফিই বেশ ভাল লেগেছে।
বিয়ে বাড়ির ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে সাজানো হয়েছে যা আসলে স্বচক্ষে দেখতে কতই না ভালো লেগেছে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।