কবিতা পোস্ট- স্ব-রচিত কবিতা- মেঘ বালিকা

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমি কিন্তু আপনাদের সবার প্রিয় সেই @maksudakawsar। আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই। অবশ্য সবার বেশ ভালো থাকার কথা। কারন চারদিকে বর্ষার আমেজ। আর এই আমেজে মনটা হয়ে যায় ফুরফুরা। কারন বৃ্ষ্টির রিমঝিম শব্দগুলো মনকে রাঙিয়ে তোলে এক অজানা প্রেমের টানে। তাই না?

চারদিকে চলছে রোদ আর বৃষ্টির লুকোচুরি। আবার এই রোদ বৃষ্টির লুকোচুরির মাঝে নীল আকাশের মুক্ত বিহঙ্গে ঘুরে বেড়াচ্চে সাদা মেঘের ভেলা। নীল আকাশে ভেসে বেড়ানো এই মেঘের ভেলা নিয়ে যুগে যুগে কত যে গান আর কবিতা রচিত হয়েছে তা বলে শেষ করা যাবে না। আমার কিন্তু একটি কথা মনে হয়। আমার মনে হয় নীল আকাশে সাদা মেঘের ভেলা গুলো যখন ঘুরে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়ে ঠিক তখনেই তারা পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে। ঠেক তেমনি ভাবে মানুষের মনের কষ্ট গুলো যখন আর কোন কুল কিনারা পায় না তখনই তারা বৃষ্টি মত কান্না হয়ে ঝরে পরে।

মাঝে মাঝে আমার সেই নীল আকাশের মেঘের ভেলা হয়ে ভেসে বেড়াতে ইচেছ করে। মনে মনে ভাবি আমিও যদি সেই মেঘের ভেলা হতে পারতাম তাহলে তো আমিও কবিতার বা গানের অংশ হয়ে যেতে পারতাম। আর তাই তো মনের অজান্তে কখন যে সে মেঘের সাথে কত কথা বললাম তা নিজেও জানিনা। আর আমার মেঘের সাথে বলা কথা গুলো কেই আজ আপনাদের সাথে কবিতা আকারে প্রকাশ করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের বেশ ভালোই লাগবে।

স্ব-রচিত কবিতা.png

ছবি সোর্স
Made By-@maksudakawsar

স্ব-রচিত কবিতা- মেঘ বালিকা

মেঘ বালিকা মেঘ বালিকা
যাচ্ছো কোথায় ভাই?
একটু খানি সবুর করো
আমায় নিয়ে যাও।।

তুমি কত স্বাধীন ভাবে
নীল আকাশের ঐ জমিতে
মেঘের ভেলা ভাসিয়ে দিয়ে
এদিক সেদিক ঘুরে বেড়াও।।

ঘুরে ফিরে ক্লান্ত হয়ে
ঝরে পরও বৃষ্টি হয়ে
তোমার ছোয়ায় শত হৃদয়
বেচেঁ থাকার প্রাণ খুঁজে পায় ।।

হতাম যদি তোমার মত
ডাকতো আমায় সবাই কত
গান কবিতার অংশ হয়ে
ভেসে যেতাম সবার মাঝে।।

নীল আকাশের ভেলায় চড়ে
ঘুরে দেখতাম পৃথিবীকে
ডানা মেলে উড়ে যেতাম
ভালোবাসার তেপান্তরে।।

মেঘ বালিকা যাচ্ছো কোথায়?
আমায় নিয়ে যাও
হৃদয়ের মাঝের কষ্টগুলো
ঝরে পরতে দাও।।

কেমন লাগলো আপনাদের কাছে কবিতাটি? জানার অধির আগ্রহে বসে রইলাম।।

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 3 years ago 

একদম ঠিক বলছেন বর্ষাকালে কিন্তু মন মেজাজ অনেক ভাল থাকে চারদিকে বৃষ্টির আওয়াজ অসাধারণ একটি সময় যায়। মেঘবালিকা নিয়ে তো সুন্দর ধারণা আপনার ক্লান্ত হয়ে মেঘের ভেলা বৃষ্টি হয়ে ঝরে পড়ে অসাধারণ আইডিয়া। কবিতাটি কিন্তু দারুন লিখলেন আপনি ছন্দ মিলিয়ে পড়তে বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আপু আইডিয়া নাতো । সত্য মেঘগুলো তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ঝড়ে পড়ে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। মেঘ বালিকা এই কবিতাটি অসাধারণ হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ওয়াও আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতাটির অনেক সুন্দর একটি নাম দিয়েছেন মেঘ বালিকা। এই মেঘ বালিকা কবিতাটি পড়ে তো আমি মুগ্ধ হয়েছি।অনেক সুন্দর ছিল কবিতাটির প্রতিটি চরণ। শুভকামনা রইল এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য এবং নতুন নতুন কবিতার আশায় রইলাম।

 3 years ago 

মেঘ বালিকা আমার স্বপ্নের একটি নাম। তাই চেষ্টা করেছি তাকে নিয়ে একটি সুন্দর কবিতা লেখতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এটা কিন্তু সত্যি রোদ আর বৃষ্টির লুকোচুরি চলছে এখন। কিছুক্ষণ রোদ থাকলেই আবার কিছুক্ষণ পর দেখা যায় বৃষ্টি চলে এসেছে হঠাৎ করে। মেঘ বালিকা কবিতাটা পড়ে মনটা ভরে গেল। আপনি কিন্তু ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে কবিতাটা লিখেছেন। আসলে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা কবিতা আমি খুব পছন্দ করি। অসম্ভব ভালো লেগেছে এক কথায় আপনার কবিতাটা আমার কাছে।

 3 years ago 

আপু আমিও চেষ্টা করি নিজের জ্ঞান আর ক্রেয়েটিভিটির মাধ্যমে এগিয়ে যেতে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন একটা স্বরচিত কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে আমাদের সকলের ইচ্ছা হয় মেঘ বালিকা হতে। দোয়া করি যেন মেঘ বালিকার ইচ্ছা গুলো পূরণ হয়।

 3 years ago 

জি ভাইয়া দোয়া করবেন তো যাতে মেঘ বালিকার মত আমিও নিজের ইচেছ গুলো পূরণ করতে পারি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আরে আপু আপনি তো দেখছি ভিন্ন রকমের একটা টপিক নিয়ে আজকের এই কবিতাটি লিখেছেন। আপনার লেখা মেঘ বালিকা কবিতাটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। বিভিন্ন টপিক নিয়ে কবিতা লিখতে আমার কাছে যেমন ভালো লাগে, তেমনি পড়তেও খুব পছন্দ করি আমি। খুব চমৎকার ছিল আপনার লেখা সম্পূর্ণ কবিতাটা।

 3 years ago 

ভাইয়া আমি সব সময়ই চেষ্টা করি ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য তাও আমার যোগ্যতা অনুযায়ী। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন আপু । আসলে এই ধরনের কবিতা পড়তে অনেক ভালো লাগে। কাল্পনিক মেঘ বালিকার সাথে কথা বলে হৃদয়ের কষ্টগুলো ভুলতে চাচ্ছেন‌। তার সাথে নীল আকাশে ডানা মেলে মনের আনন্দে একটু উড়তে চাচ্ছেন। এই লাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

তুমি কত স্বাধীন ভাবে
নীল আকাশের ঐ জমিতে
মেঘের ভেলা ভাসিয়ে দিয়ে
এদিক সেদিক ঘুরে বেড়াও।

এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌।

 3 years ago 

জি ভাইয়া অনেক কিছুই তো চাইছি পূরন তো হয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই সময়ই মেঘ আর বৃষ্টি সব সময় লুকোচুরি করে। আপনি মেঘকে নিয়ে খুব সুন্দর করে কবিতা লিখেছেন। সত্যি বলতে আপনার কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার কবিতা পড়ে অনেক কিছু মনের মধ্যে অনুভূতি আসলো। কবিতার মাধ্যমে মনেরভাব প্রকাশ করা যায়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মেঘ বালিকা কবিতাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

যাক আমি তাহলে কবিতার মাধ্যমে মানুষের মনে অনুভূতি আনতে পারি। যেনে নিজেকে ধন্য মনে হচেছ। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি মেঘ নিয়ে অনেক সুন্দর মনের ভাব প্রকাশ করেছেন।আর সেই মনের ভাবগুলোকে ছন্দের আকারে এত সুন্দর ভাবে কবিতায় রূপান্তরিত করেছেন যা পড়ে আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64089.58
ETH 1859.23
USDT 1.00
SBD 0.39